1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল চট্টগ্রাম মহানগরের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ ও বৃক্ষরোপন কর্মসুচী অনুষ্ঠিত আসন্ন ইউপি নির্বাচনে আনোয়ারা সদর ইউনিয়ন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের আগাম প্রস্তুতি ত্রি-কলা সংগীত একাডেমির ৫ম বর্ষপূর্তি ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান সম্পন্ন পটিয়ায় পানিবন্দী মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ চট্টগ্রাম প্রেস ক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি হল’: ঐতিহ্যের পাশাপাশি সেবার মানও হোক আধুনিক – লায়ন উজ্জল কান্তি বড়ুয়া পটিয়ায় নবাগত স্টেশন মাস্টারকে ব্যবসায়ী সমিতির সংবর্ধনা ও মতবিনিময় পটিয়া পৌরসভার ০৮ নং ওর্য়াডের অন্নদত্ত সড়কের বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকার মানুষ, দ্রুত সংস্কারের দাবি। পটিয়ার সন্তান সামিন নূর চৌধুরী যুক্তরাষ্ট্রে উৎকৃষ্ট শিক্ষার্থী গবেষণা পুরস্কারে ভূষিত পটিয়ায় ৮ বছরের মাদ্রাসাছাত্রকে বলাৎকার, গ্রেপ্তার মাদ্রাসার আরেক ছাত্র বানভাসির আর্তনাদ – লায়ন উজ্জল কান্তি বড়ুয়া

এপেক্স ক্লাব অব পটিয়ার ডিনার মিটিং অনুষ্ঠিত

  • সময় রবিবার, ৭ জুন, ২০২৬
  • ১৪৫ পঠিত

পটিয়া প্রতিনিধি:

আন্তর্জাতিক সেবামূলক সংগঠন এপেক্স ক্লাব অব পটিয়ার উদ্যোগে ডিনার মিটিং ও প্রেসিডেন্টের জন্মদিন উদযাপন অনুষ্ঠান গত রোববার (৭ জুন) সন্ধ্যায় পটিয়ার ডাকবাংলো মোড়স্থ খুশবু ডাইন রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের প্রেসিডেন্ট এপেক্সিয়ান মোহাম্মদ জসীম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া প্রেস ক্লাবের সভাপতি আব্দুল হাকিম রানা। এছাড়া উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ সাংবাদিক সুজিত দত্ত, এপেক্স বাংলাদেশের ন্যাশনাল সার্ভিস ডিরেক্টর এপেক্সিয়ান মোহাম্মদ লিয়াকত আলী, সদ্য অতীত জেলা গভর্নর–৩ (আইপিডিজি) এপেক্সিয়ান সৈয়দ মিয়া হাসান, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. আরিফ খান, জুনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আবু সাঈদ তালুকদার খোকন, সেক্রেটারি ও ডিনার নোটিশ এডিটর মো. নাঈম আলমদার, ট্রেজারার আব্দুল্লাহ ফারুক রবি, এপেক্সিয়ান আবছার উদ্দিন,আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাসান ইমাম,বিজিসি ট্রাস্টের বিদ্যালয় শাখার সহকারী শিক্ষক আরিফ হোসেন সবুজসহ ক্লাবের সদস্যবৃন্দ।
সভায় আসন্ন বৃক্ষরোপণ কর্মসূচি , ফল উৎসব আয়োজন, বিভিন্ন সেবামূলক কার্যক্রম এবং সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা করা হয়। বক্তারা মানবসেবা, পরিবেশ সংরক্ষণ, সামাজিক দায়বদ্ধতা ও এপেক্সিয়ান ভ্রাতৃত্ব আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন।
পরে ক্লাব প্রেসিডেন্ট এপেক্সিয়ান মোহাম্মদ জসীম উদ্দিনের জন্মদিন উপলক্ষ্যে শুভেচ্ছা বিনিময় ও কেক কাটা হয়। অনুষ্ঠান শেষে নৈশভোজ ও আন্তরিক ফেলোশিপের মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি ঘটে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট