1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
শিরোনামঃ
পটিয়ার আশিয়ায় যুবদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন “পরিচ্ছন্ন করি নগর-গ্রাম, গড়ি নান্দনিক চট্টগ্রাম” স্লোগানে পটিয়ায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালি পটিয়ায় বিয়ের অনুষ্ঠানে অতিথি সেজে স্বর্ণ চুরির চেষ্টা, আটক নারী মুচলেখায় মুক্ত জেলা ডিবি পুলিশের অভিযানে পটিয়ার দুর্গম পাহাড়ি এলাকা থেকে দুই আসামি গ্রেপ্তার বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল চট্টগ্রাম মহানগরের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ ও বৃক্ষরোপন কর্মসুচী অনুষ্ঠিত আসন্ন ইউপি নির্বাচনে আনোয়ারা সদর ইউনিয়ন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের আগাম প্রস্তুতি ত্রি-কলা সংগীত একাডেমির ৫ম বর্ষপূর্তি ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান সম্পন্ন পটিয়ায় পানিবন্দী মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ চট্টগ্রাম প্রেস ক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি হল’: ঐতিহ্যের পাশাপাশি সেবার মানও হোক আধুনিক – লায়ন উজ্জল কান্তি বড়ুয়া পটিয়ায় নবাগত স্টেশন মাস্টারকে ব্যবসায়ী সমিতির সংবর্ধনা ও মতবিনিময়

বাতাকান্দি আদর্শ স্কুল অ্যান্ড কলেজের অ্যাডহক কমিটির সভাপতি নির্বাচিত লায়ন সৈয়দ হারুন এমজিএফ

  • সময় মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ১৯৯ পঠিত

 

মুহাম্মদ আবদুল আলী

টপস্টার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, সৈয়দ হারুন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী ও দানবীর লায়ন সৈয়দ হারুন এমজিএফ বাতাকান্দি আদর্শ স্কুল অ্যান্ড কলেজের নবগঠিত অ্যাডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন।

তাঁর এ নির্বাচনে শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, অভিভাবক, শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

দীর্ঘদিন ধরে শিক্ষা, মানবিক কল্যাণ ও সামাজিক উন্নয়নে লায়ন সৈয়দ হারুন এমজিএফ গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছেন। সেনবাগসহ বৃহত্তর অঞ্চলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন, মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের সহায়তা এবং শিক্ষাবান্ধব নানা উদ্যোগ গ্রহণের মাধ্যমে তিনি ব্যাপক প্রশংসা অর্জন করেছেন।

উল্লেখ্য, বাতাকান্দি আদর্শ স্কুল অ্যান্ড কলেজের দাতা সদস্য হিসেবেও তিনি পূর্ব থেকেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। বিশেষ করে প্রতিষ্ঠানটির বাৎসরিক শিক্ষাবৃত্তি কার্যক্রম পরিচালনায় তাঁর সক্রিয় সহযোগিতা শিক্ষা বিস্তারে তাঁর আন্তরিক অঙ্গীকারের উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে বিবেচিত।

শিক্ষা সংশ্লিষ্ট মহলের মতে, লায়ন সৈয়দ হারুন এমজিএফ-এর নেতৃত্বে বাতাকান্দি আদর্শ স্কুল অ্যান্ড কলেজের সার্বিক উন্নয়ন, শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং শিক্ষার্থীবান্ধব পরিবেশ নিশ্চিতকরণে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে। তাঁর অভিজ্ঞতা, প্রজ্ঞা ও দূরদর্শী নেতৃত্বে প্রতিষ্ঠানটি ভবিষ্যতে আরও সমৃদ্ধ, সুসংগঠিত ও আধুনিক শিক্ষাপ্রতিষ্ঠানে পরিণত হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট