1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। সবার জন্য রইল আন্তরিক শুভকামনা। বোয়ালখালীতে প্রথমবার শহীদ আব্দুল গফুর স্মৃতি বৃত্তি পরীক্ষা ২৬ ডিসেম্বর চিটাগং ইন্টারন্যাশনাল স্কুলের ইন্টার হাউস ডিবেট কম্পিটিশন-২০২৬ অনুষ্ঠিত মরহুমা বেগম খালেদা জিয়া ও জিয়া পরিবারের জন্য দোয়া ও মিলাদ মাহফিল ও সদস্য সংগ্রহ কর্মসূচি অনুষ্ঠিত। সভাপতি আবু আকতার, সম্পাদক তৌহিদুল বোয়ালখালী ফুটবল একাডেমির সম্মেলন বোন মরুতে রক্তশূন্যতায় আক্রান্ত শিশু রাহীর চিকিৎসায় পটিয়া মানবতার বন্ধনের অনুদান দৈনিক চট্টগ্রামের খবর এর সপ্তম বর্ষে পদার্পনে শুভেচ্ছা। পটিয়ায় দুই অন্তঃসত্ত্বা নারীর মৃত্যুর বিচার দাবিতে ছাত্র শক্তির মানববন্ধন পটিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত রিকশাচালক অপু বিশ্বাসের ঘর মেরামতে মানবতার বন্ধনের আর্থিক সহায়তা ডায়ালাইসিস সেবা বন্ধ হতে দেওয়া হবে না, প্রয়োজন হলে সহায়তা দেবে সিটি কর্পোরেশন: প্রশাসক ডা. শাহাদাত হোসেন

প্রয়াস উপদেষ্টা রোটারিয়ান সৈয়দা কামরুন নাহার প্লাটিনাম প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড অর্জন

  • সময় বুধবার, ৮ জুলাই, ২০২৬
  • ১৯৮ পঠিত

সামাজিক সংগঠন প্রয়াসের উপদেষ্টা, রোটারি ক্লাব অব গ্রেটার চিটাগাং এর সদ্য প্রাক্তন সভাপতি এবং সফল নারী রোটারিয়ান সৈয়দা কামরুন নাহার এম পি এইচ এফ সম্প্রতি কক্সবাজারস্থ হোটেল সী প্যালেস এ রোটারি ইন্টারন্যাশনাল জেলা- ৬৪ ও ৬৫ বাংলাদেশের বার্ষিক অ্যাওয়ার্ড-২০২৬ অনুষ্ঠানে প্লাটিনাম প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড অর্জন করেন| রোটারি জেলার কান্ট্রি কো-অডিনেটর ইসতিয়াক জামান এর কাছ থেকে প্লাটিনাম প্রেসিডেন্ট অ্যাওয়ার্ডটি গ্রহণ করেন| রোটারিয়ান সৈয়দা কামরুন নাহার সমাজকে এগিয়ে নিতে বিভিন্ন সামাজিক, মানবিক ও সেবা সংগঠনের সাথে নিজেকে সম্পৃক্ত রেখেছেন| এছাড়াও তিনি চট্টগ্রাম উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির পরিচালক, মা ও শিশু হাসপাতালের আজীবন সদস্য, চট্টগ্রাম কিডনি ফাউন্ডেশনের আজীবন সদস্য, সেবা প্রতিষ্ঠান এম কে ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান, বৃহত্তর কুমিল্লা সমিতির জেনারেল মেম্বার, ইনার হুইল ক্লাব অব গ্রীণ হীলস চিটাগাং এর প্রাক্তন সভাপতি, টপ ষ্টার ফ্যাশন লিমিটেড এর পরিচালক, বাংলাদেশের সুপরিচিত সামাজিক ও সেবা সংগঠন সংস্কার বাংলাদেশ এবং চিটাগাং মিউজিক্যাল সেন্টারের উপদেষ্টা হিসেবে আন্তরিকতার সাথে দায়িত্বপালন করে যাচ্ছেন| প্রয়াস উপদেষ্টা রোটারিয়ান সৈয়দা কামরুন নাহার প্লাটিনাম প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড অর্জন করায় প্রয়াসের প্রধান উপদেষ্টা লায়ন হুমায়ূন কবির, প্রতিষ্ঠাতা সভাপতি হাসান মুরাদ চৌধুরী মামুন, বর্তমান সভাপতি সুভাষ সরকার, সাধারণ সম্পাদক ওমর ফারুক খাঁন আসিফ সহ প্রয়াস পরিবারের পক্ষ থেকে রোটারিয়ান সৈয়দা কামরুন নাহার কে শুভেচ্ছা ও অভিবাদন জ্ঞাপন করেন| উল্লেখ্য প্রয়াসের কেবিনেট সভায় সৈয়দা কামরুন নাহারকে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ সংগঠনের পক্ষ থেকে সম্মাননা দেওয়া হবে|

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট