1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
রোটারি ক্লাব অব চিটাগং খুলশী সেন্ট্রালের সভা অনুষ্ঠিত চন্দনাইশে নানা আয়োজনে জাতীয় কন্যা শিশু দিবস পালিত দুর্যোগের আগাম পদক্ষেপে ইপসা ‘র পাইলট প্রকল্পের অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত চট্টগ্রামের জনপ্রিয় সামাজিক সংগঠন আদর্শ ছাত্র ও যুব সমাজ এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন। কর্ণফুলী আবাসিকে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন নবরূপে যাত্রায় মূ্র্চ্ছনা সংগীত একাডেমি। “মানবতাই পৃথিবীর সকল ধর্মের মূলমন্ত্র” বাগীশিক-এর অনুষ্ঠানে অতিঃ জেলা প্রশাসক দুর্যোগ মোকাবিলায় ইপসার কর্মীদের সক্ষমতা বাড়াতে দুদিনব্যাপী প্রশিক্ষণ শুরু বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আনোয়ারুল আজিম আর নেই! বোয়ালখালীতে রেললাইনের ক্লিপ চুরি, হাতেনাতে যুবক আটক

চন্দনাইশে নানা আয়োজনে জাতীয় কন্যা শিশু দিবস পালিত

  • সময় সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
  • ৩১ পঠিত

জাহাঙ্গীর আলম চৌধুরী
চন্দনাইশ প্রতিনিধি:-
চন্দনাইশে নানা আয়োজনে জাতীয় কন্যাশিশু দিবস পালিত। দিবসটি উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজনে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা চৈতী বড়ুয়া’র সভাপতিত্বে উপজেলা রিসোর্স সেন্টার ইন্সট্রাক্টর আকতার সানজিদা জাফর পপি’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুর রহমান। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে, সহকারী কমিশন (ভূমি) ঝন্টু বিকাশ চাকমা, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা রশ্মি চাকমা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ফেরদৌসী আকতার, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আজাদ হোসেন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস.এম.দিদারুল ইসলাম সিকদার, উপজেলা প্রকৌশলী সৈয়দ আসিফ মুহাম্মদ, উপজেলা মাধ্যমিক (ভারপ্রাপ্ত) কর্মকর্তা মিঠু ধর, একাডেমি সুপারভাইজার বিপিন চন্দ্র রায়, উপজেলা প্রাথমিক শিক্ষা (ভারপ্রাপ্ত) কর্মকর্তা মহাম্মদ ইলিয়াস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.মাহবুব আলম শাওন ভূঁইয়া, উপজেলা সহকারি সমাজসেবা কর্মকর্তা ফারহানা জাহান, চন্দনাইশ প্রেসক্লাব১৯৮৪’র সভাপতি মুহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীসহ অভিভাবক, শিক্ষক, সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।
দিবসটি উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে কন্যা শিশুদের অধিকার, সুরক্ষা, ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরা হয়। কন্যা শিশুর প্রতি বৈষম্য দূর করে তাদের শিক্ষা, নিরাপত্তা ও বিকাশের সুযোগ নিশ্চিত করতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট