1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় বোয়ালখালীর মা-ছেলে নিহত বোয়ালখালীতে ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার বোয়ালখালী স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যাম্বুলেন্স আছে, চালক ছুটিতে সীরাতের শিক্ষা ব্যাক্তি জীবন ও রাস্ট্রীয় পর্যায়ে বাস্তবায়ন করতে হবে: মুফতি আলী হাসান ওসামা পটিয়ায় বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শন রোটারি ক্লাব অব চিটাগং খুলশী সেন্ট্রালের সভা অনুষ্ঠিত চন্দনাইশে নানা আয়োজনে জাতীয় কন্যা শিশু দিবস পালিত দুর্যোগের আগাম পদক্ষেপে ইপসা ‘র পাইলট প্রকল্পের অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত চট্টগ্রামের জনপ্রিয় সামাজিক সংগঠন আদর্শ ছাত্র ও যুব সমাজ এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন। কর্ণফুলী আবাসিকে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন

আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় বোয়ালখালীর মা-ছেলে নিহত

  • সময় মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
  • ৩১ পঠিত

 

নিজস্ব প্রতিবেদক :
সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রবাসী নারী ও তাঁর ১৫ বছর বয়সী ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ওই নারীর স্বামী সৌরভ বিশ্বাস। তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সোমবার (১২ অক্টোবর) রাতে আবুধাবির উপকণ্ঠে আল ওয়াথবা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন অসীমা চৌধুরী (৪৮) ও তাঁর ছেলে অরিত্র বিশ্বাস (১৫)। তাঁদের গ্রামের বাড়ি চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পূর্ব কধুরখীল গ্রামে। পরিবার ঘনিষ্ঠ সজল চৌধুরী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, পারিবারিক অনুষ্ঠানে যাওয়ার পথে আবুধাবি-আল আইন সড়কের আল ওয়াথবা এক্সিট-৪৭ এলাকায় তাঁদের গাড়িতে পেছন থেকে একটি গাড়ি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মা-ছেলের মৃত্যু হয়।

পরে আবুধাবি পুলিশ তাঁদের উদ্ধার করে মাফরাক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মা-ছেলেকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় জড়িত গাড়িটি জব্দ ও চালককে আটক করেছে পুলিশ।

মরদেহ দুটি বানিয়াস সেন্ট্রাল মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করা হবে। তাঁদের এক মেয়ে দুবাইয়ের একটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট