1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
যুক্তরাজ‍্যে নিষিদ্ধ সংগঠনের আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ এবং বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, ইউকে’র উদ্যোগে ‘মানববন্ধন ও প্রতিবাদ সভা’ অনুষ্ঠিত গুম-অপহরণের ‘নাটক’ ও নারী নির্যাতনের অভিযোগে ছাত্রশিবিরের বিরুদ্ধে বিক্ষোভ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে বড় রদবদল, ৫ থানায় ওসিসহ ৮ কর্মকর্তার বদলি ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগাং-এর উদ্যোগে ১ম সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত সিসিএম আই শ্রোতার আসরে প্রয়াত তবলা শিল্পী প্রদীপ নন্দীকে স্মরণ। পটিয়া আলমদার পাড়ায় মাইজভান্ডারী হক কমিটির উদ্যোগে তিন কন্যার বিয়েতে আর্থিক অনুদান। ২৫ বছর ধরে কলা বিক্রি করে পরিবারের হাল ধরেছেন পটিয়ার প্রতিবন্ধি নাছির। আনোয়ারার চাঞ্চল্যকর মা-মেয়ে হত্যা মামলার প্রধান আসামি পটিয়ায় গ্রেফতার। পটিয়ার খরনায় বাড়ির ছাদে আঙ্গুর ও ডালিম চাষে সফলতা এম আজিজের। পাওনা টাকার লিখিত স্ট্যাম্প হাতিয়ে নিতেই আনোয়ারায় মা-মেয়ে হত্যাঃ অভিযোগ গৃহকর্তার

চট্টগ্রামে পরিবেশমান নিশ্চিত হলেই বিকশিত হবে পাদুকাশিল্প- হেলাল আকবর চৌধুরী বাবর

  • সময় বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২২
  • ৪৭৪ পঠিত

পাদুকা বাজারে বাংলাদেশের জন্য বিপুল সম্ভাবনা তৈরি হয়েছে। বাংলাদেশে পোশাক খাতের পরেই পাদুকাশিল্প হতে পারে দ্বিতীয় রপ্তানি খাত। অবশ্য এ জন্য দরকার সরকারের নীতি সহায়তা, বন্দরের জটিলতা কমানো, সরকারি সংস্থাগুলোর মধ্যে সমন্বয় আনা এবং কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার (সিইটিপি) নির্মাণের কাজ দ্রুত শেষ করা।

১৬ ফেব্রুয়ারি বিকালে চট্টগ্রাম নগর আওয়ামীলীগ নেতা ও যুবলীগের উপ-অর্থ সম্পাদক হেলাল আকবর চৌধুরী বাবর প্রধান অতিথি থেকে চট্টগ্রাম নগরের স্টেশন রোড়স্থ সায়েম এন্টারপ্রাইজ সু’স এক্সপোর্ট এন্ড ইনপোর্ট এর অফিস উদ্বোধনকালে এ কথা বলেন।
হেলাল আকবর চৌধুরী বাবর বলেন, ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ৫১ বছরে দেশ অনেক দূর এগিয়ে গেছে। অনেক শিল্পের বিকাশ ঘটেছে; যেসব শিল্প নিয়ে আমরা গর্ব করি। তৈরি পোশাক শিল্প, চামড়া ও ওষুধশিল্প বড় জায়গায় গেছে। আমার বিশ্বাস, পাদুকাশিল্প অনেক দূর যাবে।
অফিস উদ্বোধনকালে সায়েম এন্টারপ্রাইজ সু’স এক্সপোর্ট এন্ড ইনপোর্ট এর স্বত্বাধিকারী চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা শাহাব উদ্দিন, নপুর মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি হাবিবুর রহমান, নপুর মার্কেটের বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আলী, মহানগর যুবলীগ নেতা মো. তারেকুল হাসান মামুন, নগর যুবলীগ নেতা ইফথেখার চৌধুরী সুজন, ব্যবসায়ী জি এম কাদেরসহ ব্যবসায়ী নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট