1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
পশ্চিম আবুরখীল জাগৃতি পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও সদ্ধর্মদেশনা সম্পন লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এবং লিও ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এর চার্জ হস্তান্তর-গ্রহণ ও চার্টার সেলিব্রেশন কবরস্থানের পাশে মিলল যুবকের মরদেহ, এলাকায় চাঞ্চল্য পটিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও সিএনজিসহ একজন গ্রেপ্তার পটিয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া  প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরন অনুষ্ঠিত পার্কভিউ হাসপাতালে ‘SSC-2026 Success Celebration’ অনুষ্ঠিত পটিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল টমটমযাত্রীর পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মফিজুর রহমান সংবর্ধিত হিজড়া নেত্রী মৌসুমী হত্যা: ফাল্গুনীর ‘কথিত স্বামী’ রনি গ্রেপ্তার আরব আমিরাত প্রবাসীর সাংবাদিক শিবলী আল সাদিক সংবর্ধিত।

বাকলিয়ায় মোটরসাইকেল চোরের উৎপাত বেড়েই চলেছে, আতঙ্কে এলাকাবাসী

  • সময় রবিবার, ২৮ আগস্ট, ২০২২
  • ৫৪১ পঠিত

আব্দুল সাত্তারঃ
চট্টগ্রাম নগরীতে একের পর এক বেড়েই চলেছে মোটরসাইকেল চুরির ঘটনা। বিশেষ করে বাকলিয়া থানা এলাকায় চোর আতঙ্কে রয়েছে এলাকাবাসী। তাদের রাতে ঘুম হারাম হয়ে গেছে।
২৮ আগস্ট (রবিবার) ভোর চারটায় বাকলিয়া থানাধীন ডিসি রোডে আমিনউল্লাহ বাপের বাড়িতে তিনজন চোর মোটরসাইকেল চুরি করতে আসলে এলাকাবাসীর সোর চিৎকারে পালিয়ে যায়।
ঘটনার প্রত্যক্ষদর্শী আব্দুল মান্নান জানান, আমি ভোরে তাহাজ্জুদের নামাজ পড়তে উঠলে আমার বাড়ির পাশে গলির মধ্যে অন্ধকারে তিনজন চোর বড় বড় কাছি নিয়ে একটি মোটরসাইকেল ভাঙার চেষ্টা করে। আমি জানালা দিয়ে এটা কে বলে আওয়াজ দিলে চোরেরা চুপ হয়ে যায়। একটু পর আমি একটা লাঠি নিয়ে চোর চোর বলে চিৎকার করলে আশেপাশের লোকজন ঘুম থেকে উঠে যাই ততক্ষণ চোররা পালিয়ে যেতে সক্ষম হয়। এ সময় আশেপাশের লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
জানা যায়, নয়ন নামের একজনের মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হয়। তিনি বলেন মান্নান ভাইয়ের কারণে আজ আমি আমার মোটরসাইকেল ফিরে পেলাম। আমি আমার বাসার সামনে মোটরসাইকেল পার্কিং করে রেখেছিলাম। ভোর চারটায় আশে পাশের মানুষের চিৎকারে আমার ঘুম ভাঙ্গে, ঘুম ভেঙ্গে দেখি আমার মোটরসাইকেল যেখানে রেখেছিলাম তার থেকে ২০ ফুট দূরে অনেক ক্ষতিগ্রস্ত অবস্থায় মোটরসাইকেলটি পরে থাকে। স্থানীয়দের সহায়তায় মোটরসাইকেলটি আমার বাসার পাশে রাখি এতে আমার প্রায় পাঁচ হাজার টাকার ক্ষতি হয়েছে।
ঘটনার আরেক ভুক্তভোগী বলেন, আমার নতুন শখের মটরসাইকেলটি চোরেরা ভেঙ্গে চুরে কিছুই রাখে নাই, ভাগ্যের জোরে আমি আমার মোটরসাইকেলটি ফিরে পেয়েছি। এতে আমার প্রায় ১০ হাজার টাকার ক্ষতি হয়।
এলাকার উঠতি বয়সী মাদক সেবীরা এ কাজ করতে পারে বলে এলাকাবাসীর অভিযোগ।
এ বিষয়ে বাকলিয়া থানার (ওসি) আব্দুর রহিম বলেন, মোটরসাইকেল চুরি চেষ্টার ঘটনায় এখনো কেউ অভিযোগ করেনি, অভিযোগ করলে আমরা অবশ্যই প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিব।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট