1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে ৭০ লাখ টাকার বিদেশি মদ জব্দ অতিরিক্ত বৃষ্টিতে রিয়াজুদ্দিন বাজারের বেহাল অবস্থা জলাবদ্ধতায়! চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন এর সাথে আইনী সহায়তা কেন্দ্র ‘আসক’ ফাউন্ডেশন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় আল্লামা হাফেজ মুহাম্মদ আশরাফুজ্জামান আল-কাদেরী (মুজিআ) – সোহেল মো. ফখরুদ-দীন পিতার বিচারে ভুল হলে সন্তান কখনো সুনাগরিকে পরিণত হতে পারে না: মীর্জা মো: নাসির উদ্দিন চট্টগ্রামের জলাবদ্ধতা কমাতে চসিক মেয়রের তাৎক্ষণিক পদক্ষেপে নগরজীবনে কিছুটা স্বস্তি নানিয়ারচর জোন (১৭ ই বেংগল) কর্তৃক বুড়িঘাট ইয়ুথ ক্লাবকে ক্রীড়া সামগ্রী প্রদান বাঘাইছড়িতে হিফজুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত চট্টগ্রামের জেলা প্রশাসকের সাথে আইনী সহায়তা কেন্দ্র ‘আসক’ ফাউন্ডেশন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ কর্ণফুলীর শিকলবাহায় ডেইরী ফার্মের বর্জ্য ফেলে ভয়াবহ পরিবেশ দূষণ

রূপ লাবণ্য আর সৌন্দর্যে পরিপূর্ণ চট্টগ্রামের ললনাদের আরো আকর্ষণীয় করতে আদি মোহিনী কঞ্জিলালের চট্টগ্রামে নোঙর: অপু বিশ্বাস।

  • সময় বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩
  • ৮০৬ পঠিত

মোঃ মনিরুল ইসলাম রিয়াদ,চট্টগ্রাম মহানগর প্রতিনিধিঃ

চট্টগ্রামের প্রতিটি মেয়েই খুবই সুন্দরী তাদের সৌন্দর্য আরও বাড়াতেই ভারতের বিখ্যাত শাড়ির ব্রান্ড আদি মোহিনী মোহন কাঞ্জিলাল বাংলাদেশে তাদের দ্বিতীয় শাখা চট্টগ্রামের টেরিবাজারে যাত্রা শুরু করলো।

মঙ্গলবার (১ আগস্ট) টেরিবাজারে ভারতের বিখ্যাত শাড়ির ব্রান্ড আদি মোহিনী মোহন কাঞ্জিলালের চট্টগ্রাম শাখার সপ্তাহব্যাপী উদ্বোধন অনুষ্ঠানের সমাপনীতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়ে চিত্রনায়িকা অপু বিশ্বাস এই সব কথা বলেন, সে সময় তিনি আরও বলেন,বাবার বাড়ি আসালে সব  মেয়েদের যেমন আনন্দ হয় চট্টগ্রামে আসলেই আমার ও তেমন মনে হয়, আমি চট্টগ্রামের মেয়ে নই। কিন্তু এখানে আসার পর আমার কাছে চট্টগ্রামকে বাবার বাড়ি মনে হয়।

এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, চট্টগ্রামে দেখার ও বেড়ানোর অনেক জায়গা আছে এবার এখানে নতুন সংযোজন হলো টেরিবাজারের আদি মোহিনী মোহন কাঞ্জিলালের শোরুম। ঈদ, দুর্গাপূজা,সহ নানাধরনের অনুষ্ঠানে অনেক কেনাকাটা করেন চট্টগ্রামের মা-বোনেরা,আমি তাদের বলবো শাড়ির জন্য আদি মোহিনী কাঞ্জিলালে আসবেন। শুধু শাড়ি নয়, লেহেঙ্গা, গাউন, বিয়ের পরিধান সামগ্রী পাওয়া যাবে এখানে।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন  আদি মোহিনী মোহন কাঞ্জিলালের বাংলাদেশ ফ্রাঞ্চাইজি শিবলী মাহমুদ সুমনসহ আমন্ত্রিত অতিথিরা। অনুষ্ঠানের প্রধান অতিথি চিত্রনায়িকা অপু বিশ্বাস শোরুম টি ঘুরে দেখেন এবং সব শেষে উপস্থিত অতিথিদের নিয়ে কেক কেটে শোরুমের সপ্তাহব্যাহী উৎসবের সমাপ্তি ঘোষণা করেন।

বিকেলে অপু বিশ্বাসকে দেখার তার হাজারো ভক্ত জড়ো হন লালদীঘির উত্তর পাড়ে টেরীবাজারের বক্সিরহাট বিট সংলগ্ন ফয়েজ আলী সিটি সেন্টারের সামনে। ঘোড়ার গাড়িতে চড়ে অনুষ্ঠানস্থলে আসেন তিনি। এ সময় ভিড় সামলাতে হিমশিম খেতে হয় নিরাপত্তাকর্মী ও আয়োজকদের। সন্ধ্যায় অপু বের হওয়া পর্যন্ত ভক্তরা অপুকে এক নজর দেখতে অপেক্ষমাণ ছিলেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট