1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও আলোচনা সভা চট্টগ্রামে অনুষ্ঠিত চকবাজার ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মোহাম্মদ ইলিয়াস-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত চট্টগ্রামে র‍্যাবের অভিযানে পরিত্যক্ত বিদেশি রাইফেল উদ্ধার সার্বভৌমত্ব সুরক্ষায় রাজনীতিতে জাতীয় ঐক্যের আহ্বান বোয়ালখালী মাওলানা ফয়েজ আহমদ (রহঃ) স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তারা বলেন ” মাওলানা ফয়েজ আহমদ (রহঃ) একজন বিনয়ী ও নম্র মানুষ ছিলেন “ ঢাকায় নিষিদ্ধ সংগঠন তৃণমূল আওয়ামী লীগের উদ্যোগে ৭৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত পটিয়ায় মালঞ্চের সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত। ফতেয়াবাদ মহাকালী বালিকা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ। আনজুমান এডুকেশন ম্যানেজমেন্ট বোর্ডের ঝটিকা পরিদর্শন চন্দনাইশের সাতবাড়িয়ায় আহলে বাইতে রাসূল (দ:)’র স্মরণে সুলতানে কারবালা মাহফিল ২৫ ও ২৬ জুন

খাতুনগঞ্জে পেঁয়াজের বাজারে অভিযান, ০৫ প্রতিষ্ঠানকে জরিমানা

  • সময় শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩
  • ৪৮৩ পঠিত

পলাশ সেন। চট্টগ্রাম মহানগর প্রতিনিধি:

পেঁয়াজ রফতানিতে ভারতের নিষেধাজ্ঞার খবর প্রকাশের পর থেকে এক লাফে পণ্যটির দাম দ্বিগুণ হয়ে গেছে। শনিবার (৯ ডিসেম্বর) বিভিন্ন বাজারে প্রতি কেজি পেঁয়াজ আগের সপ্তাহের তুলনায় দ্বিগুণ দাম বিক্রি হচ্ছে। এতে করে বিপাকে পড়েছেন ক্রেতারা। অন্যদিকে চট্টগ্রামে বেশি দামে পেঁয়াজ বিক্রি করায় ৫টি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। শনিবার (৯ ডিসেম্বর) দুপুরে নগরীর চৌমুহনী এবং খাতুনগঞ্জে পৃথক অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। অভিযানে নগরীর চৌমুহনী কর্ণফুলী মার্কেটে অভিযান চালিয়ে ফারুক স্টোরকে ৩০ হাজার টাকা এবং আলিফ ট্রেডার্সকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অপরদিকে নগরীর খাতুনগঞ্জে বরকত ভান্ডারকে ২০ হাজার টাকা, এ এইছ ট্রের্ডাসকে ১০ হাজার টাকা এবং এ কে ট্রেডার্সকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর চট্টগ্রাম উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ। এ সময় উপস্থিত ছিলেন সহকারী পরিচালক নাসরিন আক্তার ও রানা দেবনাথ। সহকারী পরিচালক রানা দেবনাথ বলেন, বেশি দামে পেঁয়াজ বিক্রির অভিযোগে এসব প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। জানা যায়, চট্টগ্রামের পাইকারি বাজার চাকতাই-খাতুনগঞ্জে শনিবার কেজিপ্রতি ভারতীয় পেঁয়াজ বিক্রি করা হয় ২১০ টাকা থেকে ২২০ টাকায়। চীন থেকে আমদানি করা বড় সাইজের পেঁয়াজ বিক্রি করা হচ্ছে ১৪০ থেকে ১৫০ টাকায়। খুচরায় প্রতি কেজি ভারতীয় পেঁয়াজ বিক্রি করা হচ্ছে ২২০ টাকা থেকে ২৪০ টাকায়। চীনা পেঁয়াজ বিক্রি করা হচ্ছে ১৬০ টাকা করে। অথচ, আগের দিন শুক্রবার (৮ ডিসেম্বর) সকালে খাতুনগঞ্জে প্রতি কেজি ভারতীয় পেঁয়াজ বিক্রি করা হয় ১০০ টাকায় এবং চীন থেকে আমদানি করা পেঁয়াজ বিক্রি করা হয় ৫৫ টাকা থেকে ৬০ টাকায়। শুক্রবার দুপুরের পর থেকে পেঁয়াজের দাম বাড়তে থাকে। মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে পেঁয়াজের দাম বেড়ে কেজিপ্রতি ভারতীয় পেঁয়াজ বিক্রি হয় ১৫০ টাকায় এবং চীনা পেঁয়াজ বিক্রি করা হয় ১১০ টাকা ১২০ টাকায়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট