1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় মাকে মারধরের অভিযোগে যুবক গ্রেপ্তার, ৬০ দিনের কারাদণ্ড Nexus-2026;পানি সংকট থেকে বেকারত্ব, জলাবদ্ধতা থেকে ইভটিজিং: চট্টগ্রামের নগর সংকট সমাধানে সমন্বিত উদ্যোগের আহ্বান গ্রীন ফোর্স বাংলাদেশের চট্টগ্রাম জেলা কমিটি ঘোষণা ‘সবার আগে বাংলাদেশ’ চেতনায় গড়ে উঠতে হবে: এরশাদ উল্লাহ ক্বিরাতুল কুরআন মডার্ণ হিফজ মাদরাসার অভিভাবক সমাবেশ সম্পন্ন ”নৈতিক শিক্ষায় গড়ি সুন্দর ভবিষ্যৎ” প্রিয়নবীর শুভাগমন এবং তাঁর জীবনাদর্শ  – আতিয়া নুর আফরা বোয়ালখালীর সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম আর নেই মাওলানা আব্দুর রশীদ তর্কবাগীশ ছিলেন আদর্শিক রাজনীতির বরপুত্র ও ইতিহাসের অংশ – তসলিম উদ্দীন রানা “বাংলাদেশ লিওদিবস-২০২৬: যুব সমাজ নিয়ে আমাদের প্রত্যাশা”  -লায়ন ডাঃ এম.জাকিরুল ইসলাম পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-এর শিক্ষা ও তাৎপর্য মাওলানা এম. সোলাইমান কাসেমী

খণ্ডিত মরদেহ উদ্ধারের পর হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে দুইজনকে গ্রেপ্তার

  • সময় শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ৩৪১ পঠিত

গাজীপুরের টঙ্গী থেকে বাসের হেলপার মো. অলির (৩৭) খণ্ডিত মরদেহ উদ্ধারের পর হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

তারা হলেন—সাদেক ও বাপ্পী। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে এবং সাদেক এই মামলা প্রধান আসামি।

তার বাসা টঙ্গীর বনমালা রোডে। তথ্যের সত্যতা নিশ্চিত করে আজ শনিবার গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) অতিরিক্ত কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান জানান, সাদেকের বাসায় অভিযান চালিয়ে মাথা উদ্ধার করা হয়েছে।

গতকাল সকাল ১০টার দিকে টঙ্গী স্টেশন রোড এলাকায় নান্না বিরিয়ানি হাউজের সামনে পরিত্যক্ত একটি ট্রাভেল ব্যাগের ভেতর থেকে অজ্ঞাত যুবকের খণ্ডিত মরদেহ উদ্ধার করে পুলিশ। তবে ব্যাগে মাথা পাওয়া যায়নি।

পরবর্তীতে জানা যায়, ওই যুবকের নাম মো. অলি (৩৭)। তিনি নরসিংদীর সদর থানাধীন করিমপুর গ্রামের সুরুজ মিয়া ও শামসুন্নাহার বেগমের ছেলে।

যোগাযোগ করা হলে অলির বড় ভাবী মাহমুদা আক্তার জানান, তার দেবর বাসের হেলপার ছিলেন। স্ত্রী শাহানা বেগম এবং দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে গত ১০ বছর ধরে অলি গাজীপুরে থাকতেন।

জাহিদুল হাসান আরও জানান, সাদেকের বাসায় টয়লেটের ফলস ছাদ থেকে মাথা উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, চট্টগ্রামের হাটহাজারী উপজেলা থেকে র‌্যাব সাদেককে গ্রেপ্তার করেছে। এর আগে মামলার আরেক আসামি বাপ্পীকে গাছা এলাকা থেকে টঙ্গী থানা পুলিশ গ্রেপ্তার করে। তার কাছেই সাদেকের বাসার সন্ধান পাওয়া যায়

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট