1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ১৭ জুন ২০২৬, ১২:০১ অপরাহ্ন
শিরোনামঃ
সিসিটিভি ফুটেজ দেখে ৫ জন শনাক্ত: রাঙ্গুনিয়া’র যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা যুক্তরাজ‍্যে নিষিদ্ধ সংগঠনের আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ এবং বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, ইউকে’র উদ্যোগে ‘মানববন্ধন ও প্রতিবাদ সভা’ অনুষ্ঠিত গুম-অপহরণের ‘নাটক’ ও নারী নির্যাতনের অভিযোগে ছাত্রশিবিরের বিরুদ্ধে বিক্ষোভ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে বড় রদবদল, ৫ থানায় ওসিসহ ৮ কর্মকর্তার বদলি ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগাং-এর উদ্যোগে ১ম সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত সিসিএম আই শ্রোতার আসরে প্রয়াত তবলা শিল্পী প্রদীপ নন্দীকে স্মরণ। পটিয়া আলমদার পাড়ায় মাইজভান্ডারী হক কমিটির উদ্যোগে তিন কন্যার বিয়েতে আর্থিক অনুদান। ২৫ বছর ধরে কলা বিক্রি করে পরিবারের হাল ধরেছেন পটিয়ার প্রতিবন্ধি নাছির। আনোয়ারার চাঞ্চল্যকর মা-মেয়ে হত্যা মামলার প্রধান আসামি পটিয়ায় গ্রেফতার। পটিয়ার খরনায় বাড়ির ছাদে আঙ্গুর ও ডালিম চাষে সফলতা এম আজিজের।

কুড়িগ্রামের রাজারহাটে প্রাণী পুষ্টি সমৃদ্ধ সাইলেজ তৈরিতে কৃষকদেরকে উদ্বুদ্ধকরণ

  • সময় শুক্রবার, ২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩১৭ পঠিত

মোঃ শফিকুল ইসলাম

স্টাফ রিপোর্টারঃ

কুড়িগ্রামের রাজারহাট উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের আয়োজনে কৃষকের খামারে গিয়ে, মাটির গর্তে ও  ড্রামে আধুনিক প্রযুক্তি ভিত্তিতে সাইলেজ তৈরি শিখাচ্ছে প্রাণি পুষ্টির উন্নয়নে উন্নত জাতের ঘাস চাষ সম্প্রসারণ ও লাগসই প্রযুক্তি হস্তান্তর প্রকল্প।
বুধবার (৩১ জানুয়ারি) কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বিভিন্ন ইউনিয়নে কৃষকের খামারে গিয়ে, মাটির গর্তে ও  ড্রামে আধুনিক প্রযুক্তি ভিত্তিতে সাইলেজ তৈরি করে দেখান তারা।
দুধ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এবং খামারিদের লাভবান করতেই এমন উদ্যোগ। পশুখাদ্যের মধ্যে কাঁচা ঘাস খুবই গুরুত্বপূর্ণ। দুধ উৎপাদন বৃদ্ধিতে কাঁচা ঘাসের বিকল্প নেই। সাইলেজ মূলত সবুজ ঘাস সংরক্ষণ করার একটি পদ্ধতি। বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করে সবুজ ঘাসের পুষ্টি উপাদান সঠিক রেখে বায়ুশূন্য অবস্থায় সবুজ ঘাসকে ভবিষ্যতের জন্য প্রক্রিয়াজাত করে রাখার প্রক্রিয়াকে সাইলেজ বলা হয়। সাইলেজ পুষ্টিকর একটি গোখাদ্য প্রস্তুত প্রক্রিয়া, যার বহুবিধ উপকারিতা রয়েছে।
বাংলাদেশ জনসংখ্যার দিক থেকে খুবই ঘন বসতিপূর্ণ। আবাদি জমির পরিমাণ অনেক কম। তাই যেখানে মানুষের খাদ্য উৎপাদনেই নাভিশ্বাস উঠছে, সেখানে গবাদিপশুর খাদ্য উৎপাদন অনেকটা চ্যালেঞ্জের।
এ সময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো: মাহফুজার রহমান,প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা মো: সাইদুর রহমান ,সি ই এ মাধব সরকার উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট