1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
দুবাই বাংলাদেশ কনস্যুলেটে চালু হলো ডিজিটাল কিউ ম্যানেজমেন্ট সিস্টেম চট্টগ্রামে অপহৃত শিশু উদ্ধার, চক্রের ৩ সদস্য গ্রেপ্তার ইয়াবা সহ এনসিপি নেতা গ্রেপ্তার পটিয়ায় আবু বক্কর চৌধুরী ফাউন্ডেশনের ত্রাণ বিতরণে এনামুল হক এনাম এমপি কনফিডেন্স সল্ট ট্র্যাজেডি: রাজধানীতে চিকিৎসাধীন তিন দগ্ধ শ্রমিক চট্টগ্রাম-১৪ আসনের জননন্দিত মানবিক এমপি আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদ মহোদয় সমীপে খোলা চিঠি বাঁশখালীতে বন্যাদুর্গতদের মাঝে টিন খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ খেলার মাধ্যমে লিঙ্গ সমতা ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে ‘সমতার ছক্কা’ কার্যক্রম অনুষ্ঠিত ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে যুক্তরাজ্যে যাচ্ছেন প্রফেসর ড. মুহাম্মদ গিয়াস উদ্দিন তালুকদার সাতকানিয়ায় বন্যাদুর্গত মানুষের মাঝে এরাবিয়ান লিডারশীপ মাদ্রাসা ট্রাস্টের ত্রাণসামগ্রী বিতরণ

চট্টগ্রামে টিসিবির ট্রাকচাপায় প্রাণ গেল বৃদ্ধের

  • সময় বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ৪০৪ পঠিত

মোঃ মনিরুল ইসলাম রিয়াদ

স্টাফ রিপোর্টার

চট্টগ্রাম নগরীর রাজা পুকুর লাইন এলাকায় টিসিবির পণ্য বিতরণের সময় সরকারি পরিবহন (সেল ট্রাক)-এর চাপায় রঞ্জিত কর্মকার নামে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল দেড় টার দিকে এ দুর্ঘটনা ঘটে।নিহত ব্যক্তি পেশায় হাজারী লেইনের স্বর্ণের কারিগর ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, টিসিবির ন্যায্যমূল্যের পণ্য সংগ্রহে সকাল থেকেই শতাধিক মানুষ লাইনে দাঁড়িয়ে ছিলেন। ট্রাক আসার সঙ্গে সঙ্গে পণ্য পাওয়ার হুড়োহুড়িতে শুরু হয় বিশৃঙ্খলা। এ সময় এক বৃদ্ধ সামনে এগোতেই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দেয়। পরে ট্রাকটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

স্থানীয় এক বাসিন্দা বাসিন্দা জানান, “ট্রাকটা হুট করে অনেক জোরে আসে। তখন সবাই দৌড়াদৌড়ি শুরু করে। হঠাৎ দেখি একজন পড়ে গেলেন, সঙ্গে সঙ্গেই তার উপর দিয়ে গাড়িটা চলে যায়।” আরেক প্রত্যক্ষদর্শী জানান, ট্রাকের ব্রেক কাজ না করায় এমন দুর্ঘটনা ঘটে থাকতে পারে। এ বিষয়ে টিসিবি পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

এ ব্যাপারে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম বলেন, আমাদের মোবাইল টিম ঘটনাস্থলে গেছে। নিহতের পরিবার এ ঘটনায় মামলা করবেন না জানিয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট