1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ২৭ মে ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
মূল্যবোধের শিক্ষায় সুন্দর জীবন ও শান্তি প্রতিষ্ঠা সম্ভব বিশ্ব শান্তি নীতি প্রতিযোগিতা বাংলাদেশের পুরস্কার বিতরণ সম্পন্ন নান্দনিক চট্টলার উদ্যোগে ছায়াছন্দ গুণীজন সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত সম্পত্তির জন্য সৎ মা ও ভাইকে হত্যা, ০২ বছর পর সিআইডি কর্তৃক রহস্য উদঘাটন কোরবানি উপলক্ষে পটিয়ায় মানবতার বন্ধনের খাদ্য সামগ্রী বিতরণ। বেস্ট বাংলা ট্র্যাভেলস এন্ড ট্যুরসের উপদেষ্টা মনোনীত হলেন সংগঠক মোহাম্মদ আলী রাসূলুল্লাহ(দ.)’র প্রতি সম্মান ও ভালবাসা সফলতার সোপান -সৈয়্যদা আফরা দ্রুততম সময়ে সকল ধর্ষণের বিচার সম্পন্ন করতে সরকার বদ্ধপরিকর। -সাঈদ আল নোমান এমপি সৃষ্টিকর্মে চিরঞ্জীব তুমি -মো: ওসমান হোসেন সাকিব কৃত্রিম কিডনি তৈরি করে সারা বিশ্বে চমক লাগান চট্টগ্রামের সন্তান ড. শুভ রায়। বোয়ালখালীতে কারখানায় চোর সন্দেহে আটক যুবকের মৃত্যু

আলমডাঙ্গা থানা পুলিশ কর্তৃক অসহায় ভিক্ষুকের চুরি যাওয়া টাকা উদ্ধার, গ্রেফতার ২ 

  • সময় বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ৩৭৩ পঠিত

মোঃ কায়সার চট্টগ্রাম প্রতিনিধি।

জেলার আলমডাঙ্গা থানাধীন জেহালা বাজারে বসবাসরত ভিক্ষুক মোছাঃ জোসনা খাতুন (৬৮) ও তার প্রতিবন্ধী ছেলে মোবারক গত ১৭ আগস্ট ২০২৫ তারিখ রাত আনুমানিক ০৮:১০ ঘটিকায় রাতের খাবার খাওয়ার পর ঘর তালাবদ্ধ করে বাজারে পান খাওয়ার জন্য যায়। রাত ০৯:১৫ ঘটিকায় বাসায় ফিরে এসে তারা দেখে ঘরের দরজা খোলা এবং তালা ভাঙা। ঘরে প্রবেশ করে দেখা যায় ভিক্ষা করে সঞ্চিত ছোট টিনের বাক্সে রাখা ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা চুরি হয়ে গেছে।চুয়াডাঙ্গা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায়, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ জনাব মুহাঃ মাসুদুর রহমান, পিপিএম এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ আলমগীর হোসেন ও সংগীয় অফিসার ফোর্স অভিযান পরিচালনা করে।অভিযানকালে আজ ২১ আগস্ট ২০২৫ তারিখ রাত ০১:৩০ ঘটিকায় আলমডাঙ্গা থানাধীন মদনবাবুর মোড় এলাকা থেকে চুরির ঘটনায় জড়িত নিম্নোক্ত দুই আসামীকে গ্রেফতার করা হয়১। মোঃ রাশেদুল ইসলাম রঞ্জু (৩৮), পিং- মোঃ দলিরুর রহমান

২। মোঃ ভোলা হোসেন (৩৫), পিং- মৃতঃ খলিল হোসেন(উভয়েই সাং– জেহালা, থানা– আলমডাঙ্গা, জেলা– চুয়াডাঙ্গা)
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে এবং তাদের স্বীকারোক্তি মোতাবেক আসামীদের নিকট হতে ২৯,০৮০/- (উনত্রিশ হাজার আশি) টাকা উদ্ধার করা হয়।আলমডাঙ্গা থানা পুলিশ দ্রুততম সময়ে অভিযান পরিচালনা করে মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট