1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
মাল্টিপল ডিস্ট্রিক্টের জয়েন্ট ট্রেজারার নির্বাচিত হওয়ায় লিও অভি আলম তুহিনকে সংবর্ধনা সম্প্রীতির বার্তা নিয়ে জে এম সেন হল পূজা মণ্ডপে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে লায়ন্স ও লিও ক্লাব ক্লাসিকের শিক্ষা, খাদ্য ও স্বাস্থ্যসামগ্রী বিতরণ প্রকৌশলী আব্দুর রশিদ আহবায়ক, এডভোকেট আরমান আজাদ সদস্য সচিব; পটিয়া উপজেলা এনসিপির আহ্বায়ক কমিটি অনুমোদন পটিয়ায় কাজ করতে গিয়ে পড়ে আহত কিশোরের মৃত্যু, শোকের ছায়া পরিবারে শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে সুবিধাবঞ্চিত ও অসহায় পরিবারগুলোর মুখে হাসি ফোটাতে পাশে দাঁড়িয়েছে সামাজিক সংগঠন প্রয়াস চিটাগং ইন্টারন্যাশনাল স্কুলে সায়েন্স ফেয়ার অনুষ্ঠিত পটিয়ায় পুকুরের মাছ ধরা নিয়ে বিরোধ, বৃদ্ধার দুটি দাঁত উপড়ে ফেলার অভিযোগ পটিয়ায় ভূমি অফিসে দালাল আটক, ৪ দিনের কারাদণ্ড বোয়ালখালীতে মেধস মুনির আশ্রম পরিদর্শনে ডিসি-এসপি, দুর্গাপূজায় কঠোর নিরাপত্তা

টনি খান ও লেডিস লাউঞ্জ ইনস্টিটিউট মৌলভীবাজার শাখার উদ্বোধন

  • সময় সোমবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৪৬৭ পঠিত

শহিদুল ইসলাম, সিলেট:

পেশাগত কাজের মান উন্নয়নে প্রশিক্ষণের কোনো বিকল্প নেই -প্যানেল মেয়র নাহিদ হোসেন।

মৌলভীবাজার সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র মো. নাহিদ হোসেন বলেছেন, পেশাগত কাজের মান উন্নয়নে প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। প্রশিক্ষণ মানুষকে নিয়মনিষ্ঠ, পারদর্শী, কর্মতৎপর ও দক্ষ করে তোলে। শুধু প্রশিক্ষণ নিয়ে একা কাজ করলে হবে না। নিজের প্রশিক্ষণের অর্জন অন্যদের মাঝেও ছড়িয়ে দিতে হবে।

প্রশিক্ষণের মাধ্যমে যুগোপযোগী দক্ষতা অর্জন নিশ্চিত করা সম্ভব। উন্নয়নের প্রতিটি স্তরের জন্য শিক্ষার পাশাপাশি সময়োপযোগী প্রশিক্ষণ প্রয়োজন। তা না হলে অর্থনীতির চাহিদা অনুযায়ী দক্ষ মানবসম্পদ নিশ্চিত হবে না। টনি খান হোটেল ম্যানেজমেন্ট ইনস্টিটিউট ও লেডিস লাউঞ্জ বিউটি অ্যান্ড টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে গড়ে তুলছে প্রশিক্ষণ ইনস্টিটিউট। আমি আশা করি এ ধরনের প্রসংশনীয় উদ্যোগের মাধ্যমে যারা প্রশিক্ষণ নিচ্ছেন তারা দক্ষ প্রশিক্ষক হিসেবে গড়ে উঠবে। মৌলভীবাজার সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যেকোন ধরনের সহযোগী আমরা করবো। ২৪ ফেব্রুয়ারি ২০২, শনিবার দুপুর ১টায় টনি খান হোটেল ম্যানেজমেন্ট ইনস্টিটিউট ও লেডিস লাউঞ্জ বিউটি অ্যান্ড টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট মৌলভীবাজার শাখার উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

টনি খান হোটেল ম্যানেজমেন্ট ইনস্টিটিউট ও লেডিস লাউঞ্জ বিউটি অ্যান্ড টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট পরিচালক নূর বাহার এর সভাপতিত্বে এবং বানিয়ান ব্রিটিশ স্কুল সিলেটের প্রিন্সিপাল ও ইনস্টিটিউটের পরিচালক জাকিরা ফাতেমা লিমি চৌধুরী এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পারসোনা বিউটি এক্সপার্ট কানিজ আলমাস, বিজনেস আমেরিকা ম্যাগাজিন এর সিনিয়র এডিটর ও কালিনারি এসোসিয়েশন অব বাংলাদেশ ওমেন অর্গানাইজার সেক্রেটারী ফাতেমা শিরীন, আইএসমি ট্যুরিজম ও হসপিটালিটি সেক্টর এর চিফ কো-অর্ডিনেটর এ বি এম আশরাফুল হক, মনিটরিং এসেসমেন্ট ট্রেনিং এবং প্রাফিউরমেন্ট কো-অর্ডিনেটর এ এন এম শাহজাহান, জব প্লেসমেন্ট এন্ড ডাটাবেজ কো-অর্ডিনেটর মো. আশরাফুল আলম, মনিটরিং এন্ড এসেসমেন্ট ট্রেনিং এ্যসিস্ট্যান্ট কো-অর্ডিনেটর নুরুল ইসলাম, লইয়ার মঞ্জুরুল এম হক, ইউকে সলিসিটরস শহীদ রহমান।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন টনি খান হোটেল ম্যানেজমেন্ট ইনস্টিটিউট এর ট্রাস্টি মালেকুল হক, মৌলভীবাজার সিটি কর্পোরেশনের ২নং ওয়ার্ডের কাউন্সিলর আসাদ হোসেন মাক্কু, ইনস্টিটিউটের জি এম ও ফাইন্যান্স কো-অর্ডিনেটর তামিম বিন এমদাদ, বিশিষ্ট সমাজসেবক ইয়ত্তর আহমদ, ব্যানিয়ান আই এস সি প্রকিউরমেন্ট ইয়ওর ব্যানিয়ানের ডিরেক্টর ও ইন্সটিটিউটের পার্টনার এম এ এস রুহেল, ইন্সটিটিউটের পার্টনার, ব্যানিয়ানের চেয়ারম্যান ও লুটনের সাবেক মেয়র তাহির খান প্রমুখ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট