১৫ আগস্ট, গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি বাংলাদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। ১৯৭৫ সালের এই দিনে বঙ্গবন্ধুকে তাঁর পরিবারের অধিকাংশ সদস্যসহ নির্মমভাবে হত্যা করা হয়েছিল। নিহতদের মধ্যে ছিলেন তাঁর স্ত্রী, পুত্র, পুত্রবধূ এবং মাত্র ১০ বছরের শিশু শেখ রাসেলও। তাঁদের সকলের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা। বাংলাদেশের স্বাধীনতার সংগ্রামে বঙ্গবন্ধুর ঐতিহাসিক অবদান অস্বীকার করার কোনো অবকাশ নেই। একই সঙ্গে বঙ্গবন্ধুকে সম্মান করার অর্থ এই নয় যে, আমাদের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে আরও যাঁদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে, তাঁদের ভূমিকা অস্বীকার বা খাটো করতে হবে। ইতিহাসের প্রত্যেক প্রাপ্য ব্যক্তিকে তাঁর যথাযথ মর্যাদা দেওয়াই ইতিহাসের প্রতি সুবিচার। আজ বঙ্গবন্ধুকে নিয়ে পক্ষে-বিপক্ষে অনেক কথা বলা হয়। কিন্তু প্রশ্ন হচ্ছে, আমরা কি সবসময় শুধু বিতর্কেই লিপ্ত থাকব, নাকি ইতিহাসকে জানার ও বোঝার চেষ্টা করব? ১৯৭১ থেকে ১৯৭৫ – সেই সময়ের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ও আন্তর্জাতিক পরিস্থিতি কী ছিল? স্বাধীনতার পর একটি যুদ্ধবিধ্বস্ত রাষ্ট্র পরিচালনায় কী ধরনের সংকট ছিল? কোন রাজনৈতিক ও ঐতিহাসিক প্রেক্ষাপটে ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু তাঁর স্ত্রী, সন্তান, পুত্রবধূসহ পরিবারের সদস্যদের সঙ্গে নিহত হলেন? এসব বিষয়ে একপেশে বক্তব্য বা রাজনৈতিক প্রচারণাকে ইতিহাস হিসেবে গ্রহণ না করে বিভিন্ন নির্ভরযোগ্য উৎস থেকে পড়ুন, জানুন, যাচাই করুন এবং নিজের বিবেক ও বিচারবুদ্ধি দিয়ে মূল্যায়ন করুন। বিশেষ করে বঙ্গবন্ধুর অনুসারী তরুণ প্রজন্মের প্রতি আমার আহ্বান, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস ভালোভাবে পড়ুন। শুধু স্লোগান নয়, জ্ঞান ও আদর্শে নিজেদের শক্তিশালী করুন। বঙ্গবন্ধুকে জানুন তাঁর জীবন, সংগ্রাম, ভাষণ, রাজনৈতিক দর্শন, সাফল্য ও তাঁর সময়ের কঠিন বাস্তবতার মধ্য দিয়ে। একইভাবে অন্যান্য জাতীয় নেতা ও মুক্তিযুদ্ধে অবদান রাখা ব্যক্তিদের সম্পর্কেও জানুন এবং তাঁদের প্রাপ্য সম্মান দিন। তাহলে কেউ ইতিহাস নিয়ে প্রশ্ন তুললে তার উত্তর দিতে হবে না শুধু আবেগ দিয়ে; যুক্তি, তথ্য ও ইতিহাসের জ্ঞান দিয়ে উত্তর দিতে পারবেন। এতে বঙ্গবন্ধু কিংবা অন্য কোনো জাতীয় নেতার অবদান নিয়ে অপ্রয়োজনীয় বিভাজন ও বিদ্বেষ কমবে। সাধারণ মানুষ, বিশেষ করে নতুন প্রজন্ম, ইতিহাস সম্পর্কে আরও সচেতন হবে। রাজনীতিতেও আদর্শিক নৈতিকতা, পারস্পরিক শ্রদ্ধা, যুক্তিবোধ ও সহনশীলতার সংস্কৃতি গড়ে উঠবে। বঙ্গবন্ধু নিজেও ছাত্র ও তরুণদের লেখাপড়ার ওপর গুরুত্ব দিতেন। ১৯৭৪ সালে ছাত্রলীগের এক অনুষ্ঠানে তিনি বলেছিলেন, “আমি দেখতে চাই যে, ছাত্রলীগের ছেলেরা যেন ফার্স্টক্লাস বেশি পায়।” তাঁর রাজনীতিতে জ্ঞান ও শিক্ষার গুরুত্ব এখানেও প্রতিফলিত হয়। দুঃখজনকভাবে, আজ রাজনৈতিক কর্মীদের বিশেষ করে তরুণ প্রজন্মকে ভালোভাবে লেখাপড়া করা বা ইতিহাস ও রাজনীতি গভীরভাবে পড়াশোনা করার জন্য উৎসাহ দেওয়ার সেই প্রবণতা নেতৃত্বের মধ্যে নেই । কারণ এতে তাদের নেতৃত্বের প্রতি চ্যালেন্জ হওয়ার সম্ভাবনা থাকে ! নিজে জানুন, ইতিহাস পড়ুন, তারপর যুক্তি দিয়ে কথা বলুন। কারণ নিজের মধ্যে জ্ঞানের আলো থাকলেই সেই আলো দিয়ে অন্যকেও আলোকিত করা যায়।
চট্টগ্রামের সীতাকুণ্ডের শিপইয়ার্ডে আবারও লাশের সারি। ভাটিয়ারীর ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইয়ার্ডে পুরোনো একটি জাহাজ কাটার সময় বিষাক্ত গ্যাসে প্রাণ গেল ৯ শ্রমিকের। আহত ও অসুস্থ হয়েছেন আরও কয়েকজন।
একটি রাষ্ট্রের উন্নয়ন শুধু কতগুলো ভবন নির্মাণ হলো, কত টাকা ব্যয়ে কত বড় স্থাপনা তৈরি হলো কিংবা কত স্মৃতিসৌধ ও জাদুঘর নির্মিত হলো—তার ওপর নির্ভর করে না। রাষ্ট্রের প্রকৃত
মৃত্যুঞ্জয়ী মৌলভী সৈয়দ একটি নাম নয় ইতিহাস। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের উত্তরসুরীর হিসাবে স্বাধীন যুদ্ধে করেন।মৌলভী সৈয়দ একটি বীরের নাম।বর্তমানে রাজনীতিতে ইতিহাসের নায়ককে চিনে কিনা সন্দেহ।
বাংলাদেশের সড়ক পরিবহন ব্যবস্থায় অটোরিকশা আজ একটি অত্যন্ত পরিচিত ও বহুল ব্যবহৃত যানবাহন। শহর থেকে গ্রাম, অলিগলি থেকে মহাসড়কের সংযোগ সড়ক সবখানেই অটোরিকশার উপস্থিতি চোখে পড়ে। কর্মজীবী মানুষ, শিক্ষার্থী,
বীর মুক্তিযোদ্ধা, সেনাপ্রধান, বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা, বাংলাদেশী জাতীয়তাবাদে বিশ্বাসী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি এবং মহান মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল ইতিহাস ধারণ করে থাকা ‘জিয়া
ইতিহাসে এমন কিছু মনীষী আছেন, যাঁদের জীবন শুধু একটি নির্দিষ্ট সময়ের মধ্যে সীমাবদ্ধ থাকে না; বরং তাঁদের জ্ঞান, কর্ম ও আদর্শ যুগের পর যুগ মানুষের জন্য পথপ্রদর্শক হয়ে থাকে। তাঁরা
শ্রাবণের আকাশে যখন কৃষ্ণমেঘের ঘনঘটা নামে, বৃষ্টিধারা নীরবে ধরণীকে স্নাত করে, তখন বাঙালির হৃদয়েও নেমে আসে এক গভীর বিষাদের সুর। কারণ এই শ্রাবণেরই বাইশতম দিনে বাংলা ভাষা ও সাহিত্যের
প্রবীণ রাজনীতিক ও চলচ্চিত্রকার শফি বিক্রমপুরী একটি গল্পে বলেছিলেন, এক রাজনৈতিক নেতার ছোট ছেলে বাবার কাছে বায়না ধরল—সে রাজনীতি করবে, তাই তাকে রাজনীতির পাঠ শেখাতে হবে। বাবা প্রথমে নিরুৎসাহিত
একসময় প্লাস্টিককে আধুনিক সভ্যতার অন্যতম আশীর্বাদ হিসেবে বিবেচনা করা হতো। সহজলভ্যতা, কম খরচ ও বহুমুখী ব্যবহারের কারণে এটি মানুষের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে। কিন্তু সময়ের পরিক্রমায় সেই