1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
পশ্চিম আবুরখীল জাগৃতি পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও সদ্ধর্মদেশনা সম্পন লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এবং লিও ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এর চার্জ হস্তান্তর-গ্রহণ ও চার্টার সেলিব্রেশন কবরস্থানের পাশে মিলল যুবকের মরদেহ, এলাকায় চাঞ্চল্য পটিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও সিএনজিসহ একজন গ্রেপ্তার পটিয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া  প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরন অনুষ্ঠিত পার্কভিউ হাসপাতালে ‘SSC-2026 Success Celebration’ অনুষ্ঠিত পটিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল টমটমযাত্রীর পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মফিজুর রহমান সংবর্ধিত হিজড়া নেত্রী মৌসুমী হত্যা: ফাল্গুনীর ‘কথিত স্বামী’ রনি গ্রেপ্তার আরব আমিরাত প্রবাসীর সাংবাদিক শিবলী আল সাদিক সংবর্ধিত।

তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ সফল করতে বাঘাইছড়িতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

  • সময় বুধবার, ৭ মে, ২০২৫
  • ৪৩৬ পঠিত

আনোয়ার হোসেন

বাঘাইছড়ি প্রতিনিধি:

রাঙ্গামাটি বাঘাইছড়িতে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ সফল করার লক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ই মে) বিকাল সাড়ে ৪ ঘটিকায় বাঘাইছড়ি উপজেলা প্রশাসন মিলনায়তন হলে রুমে উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

বাঘাইছড়ি পৌর যুবদলের সদস্য সচিব মোঃ ওমর ফারুক এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন বাঘাইছড়ি পৌর যুবদলের আহ্বায়ক মোঃ নিজাম উদ্দিন।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা যুবদলের সহ-সভাপতি ও বাঘাইছড়ি উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ আব্দুল সবুর।

প্রস্তুতি সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা যুবদলের যুগ্ম সম্পাদক মোঃ নাজিম উদ্দিন।

উক্ত প্রস্তুতি সভায় বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা যুবদলের যুগ্ম সম্পাদক ও রাঙ্গামাটি পৌর যুবদলের আহ্বায়ক মোঃ সিরাজুল মোস্তফা,বাঘাইছড়ি উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ আবু বক্কর ছিদ্দিক মামুন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবদুল মাবুদ, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক জীবন সরকার,উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু জাহেদ, জেলা যুবদলের সদস্য মো আহসান হাবিব, জেলা যুবদলের সদস্য মোঃ জসিম উদ্দিন সহ উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়নের যুবদলের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

উক্ত প্রস্তুতি সভায় বক্তারা বলেন, আগামীর রাষ্ট্রনায়ক ও তারুণ্যের অহংকার জনাব তারেক রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ার লক্ষ্যে আগামী ১০ই মে সমাবেশ যে কোনো মূল্যে সফল করতে হবে। তারা অভিযোগ করেন, পতিত স্বৈরশাসকের চোখরাঙানি, দমন-পীড়ন এবং অমানবিক নির্যাতনের মধ্য দিয়েও যুবদল বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করেছে।

বক্তারা আরও বলেন, যতদিন পর্যন্ত বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের ঘোষণা না দেবে, ততদিন রাজপথেই আন্দোলন অব্যাহত থাকবে। নির্বাচনের মাধ্যমেই বিএনপি জনগণের সরকার প্রতিষ্ঠা করবে এবং জনাব তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশকে একটি স্থিতিশীল ও অর্থনৈতিকভাবে সমৃদ্ধ রাষ্ট্রে রূপান্তরিত করতে হবে। এখন আর দিনের ভোট রাতে দেওয়ার সুযোগ নেই। তাই প্রতিটি নেতাকর্মীকে কর্মীবান্ধব হতে হবে, জনগণের কাছে যেতে হবে এবং ভোটের অধিকার প্রতিষ্ঠার মধ্য দিয়েই বিএনপিকে রাষ্ট্রক্ষমতায় নিয়ে আসতে হবে।

অনুষ্ঠানে বক্তারা আরো বলেন, গত ১৭ বছরে বিএনপি মামলা-হামলার শিকার হলেও কোনো ষড়যন্ত্র তাদের দমাতে পারেনি। এই দীর্ঘ আন্দোলনের ফল হিসেবে তারা গত ৫ আগস্টের ঘটনাকে উল্লেখ করেন এবং অভিযোগ করেন, একটি গোষ্ঠী স্বার্থান্বেষী মনোভাব নিয়ে অন্তর্বর্তী সরকারকে ভুল বোঝাচ্ছে যেন নির্বাচন না দিয়ে তারা ক্ষমতায় থাকতে পারে।
পরিশেষে বক্তারা আগামী ১০ই মে সমাবেশ’কে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সফল করার আহ্বান জানান।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট