1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
মুহাম্মদ ইউনূস সরকার তরুণদের ভুল পথে গাইড করেছে। ক্ষমতার লোভটাই তাদেরকে শিখিয়ে দিয়েছে। রাজনীতিতে বিশ্বাস-অবিশ্বাস -মহিউদ্দীন কাদের চট্টগ্রাম মেট্রোপলিটন মাস্টারপ্ল্যানে যুক্ত হচ্ছে নতুন পাঁচ উপজেলা মায়ের বিরুদ্ধে সন্তান বিক্রির অভিযোগ, উদ্ধার করল পুলিশ এই সরকারের মন্ত্রিসভায় পাহাড়ের কোনো প্রতিনিধিত্ব নেই: নাহিদ ইসলাম । ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগাং’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত গান – নৃত্য- আবৃত্তি কথামালায় বিদ্যার্থী পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপন। চার তলার বেলকনি থেকে পড়ে ৪ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু হৃদয়ের ডাকের উদ্যোগে কর্ণফুলীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত সংগঠক প্রদীপ কুমার বড়ুয়া আনন্দ’র আমেরিকা গমন

আওয়ামীলীগ থেকে সরে আসা ক্লিন ইমেজের ব্যক্তিরা বিএনপির সদস্য হতে পারবেনঃ রিজভী

  • সময় বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ৫৪২ পঠিত

এম,আনিসুর রহমানঃ

আওয়ামী লীগ থেকে সরে আসা ক্লিন ইমিজের ব্যক্তিরা বিএনপির সদস্য হতে পারবেন বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, বৃহস্পতিবার (৮ মে) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই কথা জানান তিনি। রিজভী জানান বিএনপি আগামী ১৫ মে থেকে ১৫ জুলাই পর্যন্ত দলের প্রাথমিক সদস্য সংগ্রহ নবায়ন কার্যক্রম চালাবে। এবার এক কোটিরও বেশি নতুন কর্মী যুক্ত করার পরিকল্পনা রয়েছে। তিনি আরও বলেন কেউ দীর্ঘদিন রাজনীতি করেননি অথবা এক সময় আওয়ামী লীগ করেছেন কিন্তু আওয়ামী লীগের দুঃশাসন, লুটপাট, টাকা পাচার-এগুলো পছন্দ করেননি তারা আগেই আওয়ামী লীগ থেকে সরে গেছেন, তারা দলে আসতে পারবেন না কেন? এছাড়াও আমরা চাচ্ছি সমাজের পরিচ্ছন্ন মানুষ তিনি যেকোনো শ্রেণি-পেশার হতে পারেন বিএনপিতে যোগ দিতে পারবেন। বিএনপির প্রথমিক সদ্যসপদের জন্য যে রশিদ দেয়া হয় তার সঙ্গে এবার একটি আবেদনপত্র থাকবে জানিয়ে রিজভী বলেন, এই আবেদনপত্রের বিষয়টি বিএনপির গঠনতন্ত্রে রয়েছে। এবার প্রথমিক সদস্যদের সেই ফরমটি পূরণ করতে হবে। ফরম পূরণ করে রশিদ নিয়ে যাবেন। এরপর চূড়ান্ত যাচাই-বাছাইয়ের মাধ্যমে সদস্যপদ দেয়া হবে। এছাড়া দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই বিষয়ে পরবর্তী কোনো নির্দেশনা দিলে সেটা জানানো হবে বললেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট