1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঘাসিয়ার পাড়া মডেল মহল্লা কমিটির কার্যকরী পরিষদের শপথ গ্রহণ ও অভিষেক অনুষ্ঠান সম্পন্ন বিশ্ববন্ধু ৯৪ পরিবারের প্রতিষ্ঠাতা এস এম তোফাজ্জল হোসেনের জন্মদিন পালিত হালদা, খাদ্যনিরাপত্তা ও আমাদের নৈতিক সংকট -মোহাম্মদ আনাস প্রতি শুক্রবার অসহায় দিনমুজুরদের একবেলা খাবার খাওয়ান পটিয়ার নুরুল আলম সওদাগর। বিএনপি পরিবারকে ফাঁসাতে যুবলীগ নেতার ‘বিষপান নাটক, ১৭ বছরের জমি দখল, ব্ল্যাকমেইল ও অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন চিরকুট লেখার আগেই হত্যা করা হয়েছিল শিশু জায়ানকে, ক্ষোভে খুনিদের বাড়ি ঘর ভাংচুর জনতার। বান্দরবানের নীলগিরি অনাথাশ্রমে এপেক্সের যৌথ সেবা কার্যক্রম অনুষ্ঠিত। পটিয়ায় প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির ১৬ পূর্তি অনুষ্ঠানে গুণীজনের মিলনমেলা পটিয়ার জান্নাতুল নাঈম কবরস্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন। ২০২৬-২৭ বাজেটে চামুদরিয়া ওয়াই টাইপ সেতু বরাদ্দের জোর দাবি, অন্যথায় আমরণ অনশনের ঘোষণা

পেকুয়ায় কুকুরের কামড়ে নারী ও শিশুসহ আহত-২০

  • সময় বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ৩৫২ পঠিত

আবদুল মামুন ফারুকী :
কক্সবাজারের পেকুয়ায় পাগলা কুকুরের কামড়ে শিশুসহ ২০ জন আহত হওয়ার ঘটনায় লোকজনের মাঝে আতংক ছড়িয়ে পড়েছে। ৩০ এপ্রিল (বুধবার) বিকাল ৩ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত এ ঘটনা ঘটে। আহতদের পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন মাতবর পাড়ার নাছিরের পুত্র সাইদুর রহমান (৮), নতুনপাড়ার আবু ছিদ্দিকের পুত্র আলিফা (১৮ মাস), শওকতের পুত্র আবরার (৭), রিদুয়ানের মেয়ে আফিফা (৫), নুরুল আজিম (২৪), উত্তর মেহেরনামা গ্রামের মৃত আহমদ ডিলারের পুত্র কামাল হোসেন (৭০), উত্তর মেহেরনামা গ্রামের ছরওয়ারের মেয়ে ফারিহা ইসরাত জারিয়া (৯), মাতবরপাড়ার আলমগীরের পুত্র সুমন (১৬), আবদুল আজিজ (১১), জাইমা (২), আরিয়ান (৬), পারভীন (৩৮), রিয়া মণি (১১), শাহীন আলম (১২), দিলোয়ারা বেগম (৭০)। আহত অন্য ৩ জনের নাম পাওয়া যায়নি।
পেকুয়া সরকারী হাসপাতাল সূত্রে জানা যায়, ওই সময়ে একটি কুকুর পেকুয়া আন্নরআলী মাতবরপাড়া, নতুনপাড়া ও আহমদ ডিলার চৌমুহনী, তেলিয়াকাটা, উত্তর মেহেরনামাসহ বিভিন্ন এলাকায় হানা দেয়। এসময় ওই পাগলা কুকুরের কামড়ে শিশু, বৃদ্ধসহ অন্তত ২০ জন আহত হয়। পেকুয়া সরকারী হাসপাতালের কর্তব্যরত ডাক্তার তৌহিদুল ইসলাম জানান, বিকেলের দিকে অন্তত ২০ জন রোগী কুকুরের কামড়ে আহত হয়ে ভর্তি করা হয়েছে। আহতদের কোমরে, পিঠে ও শরীরের বিভিন্ন জায়গায় কুকুরের কামড়ের দাগ রয়েছে। তাদেরকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। চিকিৎসা চলমান রয়েছে। কিছু রোগীকে ভর্তি দেওয়া হয়েছে। গুরুতর আহত কয়েকজনকে চমেক হাসপাতালে রেফার করা হয়েছে। সর্বশেষ ১৭ জন রোগীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট