1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
দুর্গাপূজায় কালিকা প্রসাদ স্মরণে রঙিনের কণ্ঠে ‘ঢাকের বোলে বাংলা দোলে’ মানবিক সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত উদ্যোগের আহ্বান আলোকবর্তিকা মানব উন্নয়ন ফাউন্ডেশনের নাগরিক গোলটেবিল আলোচনা সভা অনুষ্ঠিত ১১ বছরে মাহফুজা, ৯ বছরে ইসরার-শৈশবেই পবিত্র কুরআন হিফজ সম্পন্ন নেত্রকোনায় সাংবাদিক আলিফ ফকিরকে গুলি করে হত্যা, তৃণমূল প্রেস সোসাইটির নিন্দা মাল্টিপল ডিস্ট্রিক্টের জয়েন্ট ট্রেজারার নির্বাচিত হওয়ায় লিও অভি আলম তুহিনকে সংবর্ধনা সম্প্রীতির বার্তা নিয়ে জে এম সেন হল পূজা মণ্ডপে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে লায়ন্স ও লিও ক্লাব ক্লাসিকের শিক্ষা, খাদ্য ও স্বাস্থ্যসামগ্রী বিতরণ প্রকৌশলী আব্দুর রশিদ আহবায়ক, এডভোকেট আরমান আজাদ সদস্য সচিব; পটিয়া উপজেলা এনসিপির আহ্বায়ক কমিটি অনুমোদন পটিয়ায় কাজ করতে গিয়ে পড়ে আহত কিশোরের মৃত্যু, শোকের ছায়া পরিবারে শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে সুবিধাবঞ্চিত ও অসহায় পরিবারগুলোর মুখে হাসি ফোটাতে পাশে দাঁড়িয়েছে সামাজিক সংগঠন প্রয়াস

অপরিকল্পিত আর সমন্বয়হীনতার জেরে জোয়ারে ভাসছে বাকলিয়া

  • সময় সোমবার, ২০ জুন, ২০২২
  • ৬৪২ পঠিত

আব্দুল সাত্তারঃ
১৭,১৮,১৯ নং ওয়ার্ড মিলে বৃহৎ বাকলিয়া। অত্যাধিক বৃষ্টি এবং জোয়ারের পানিতে অতিষ্ঠ বাকলিয়াবাসী। ডিসি রোড, কালাম কলোনী, শান্তিনগর, রসুলবাগ আবাসিক, বউবাজার, ময়দার মিল, আলিয়া স্টোর বিল্ডিং নয়া মসজিদ এবং পূর্ব বাকলিয়ায় অধিকাংশ নিম্ন অঞ্চল বৃষ্টি এবং জোয়ারের পানিতে তলিয়ে গেছে।

এসব এলাকার বৃষ্টির পানি চাক্তাই ডাইভারশন খাল হয়ে কর্ণফুলী নদীতে মিলিত হয়। রোববার রাত বারোটা পর্যন্ত শেষ ২৪ ঘন্টায় নগরীতে সর্বোচ্চ ১৭৮ দশমিক ৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।

এলাকাবাসী মনে করেন অপরিকল্পিত নগরায়ন এবং খালের পানি যথাযথ নিষ্কাশনের ব্যবস্থা না করায় জোয়ারের পানিতে ভুগছে অত্র এলাকার মানুষ।
মোঃ আলমগীর তার ভেরিফিকেশন ফেসবুক আইডিতে লিখেন ১৭নং ওয়ার্ড পশ্চিম বাকলিয়া ১ নং গলির পশ্চিম কামরা হতে শান্তিনগর বসবাসকারী সকল বাসিন্দা বর্তমানে পানিবন্দি, আল্লাহ সকলকে হেফাজত করুক।
১৮ নং ওয়ার্ডের মোঃ মোরশেদ মেয়রের দৃষ্টি আকর্ষণ করে লিখেন বাকলিয়াবাসী কি পানি থেকে মুক্তি পাবে না ।
অত্র এলাকার স্থানীয় বাসিন্দা আরমান খান রানা চট্টগ্রামের খবর পোর্টালের রিপোর্টার কে বলেন, চাক্তাই খাল বর্ষার আগে খননসহ যথাযথ রক্ষণাবেক্ষণ ও কর্ণফুলী ড্রেজিং বাড়াতে হবে এবং সুইচগেট বর্ষার আগে খুলে দিতে হবে। চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে সেনাবাহিনীর অধীনে যে প্রকল্পটি আছে সেটি দ্রুত সময়ে শেষ করলে নগরবাসীর জলাবদ্ধতা থেকে অনেকটা মুক্তি পাবে। আর আমরা নাগরিক হিসেবে কিছু সচেতনতা আছে যেমন আমরা যত্রতত্র পলিথিন ছুঁড়ে মারব না এবং পলিথিন ও প্লাস্টিক এর ব্যবহৃত জিনিসপত্র যথাযথ স্থানে ফেলবো। রাস্তা উঁচু করে দেওয়াটা তো পরিকল্পিত কাজ না, সমস্যা চিহ্নিত করে সমন্বয় ভাবে একটি দীর্ঘস্থায়ী সমস্যার সমাধানে পৌঁছাতে হবে এবং এইসব বিষয়ে নাগরিকদের সচেতনতা বৃদ্ধি করতে হবে।
বাকলিয়ায় অধিকাংশ স্থানে কোমর সমান পানি হওয়াই দোকানপাট এবং হাটবাজার বন্ধ রয়েছে এবং মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসের ক্রয়ের ব্যাঘাত ঘটছে।
একাধিক ব্যক্তি ও সংগঠন নিজ নিজ অবস্থান থেকে এসব অসহায় ও নিম্ন শ্রেণীর মানুষদের খাদ্যদ্রব্য দিয়ে পাশে দাঁড়িয়েছেন।
এই বিষয়ে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর শহিদুল আলমকে একাধিকবার ফোন করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট