1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
তরুণ লেখক আতিকুর রহমান’র আরবে মুসাফির গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে বক্তারা , তরুণ প্রজন্মকে আলোকিত পথ দেখাতে বইপড়া ও পারিবারিক শিক্ষার বিকল্প নেই চট্টগ্রামের খুলশীতে অবৈধ ক্যাসিনো ও অনলাইন স্ক্যামিং আস্তানায় পুলিশের অভিযান: ৭০ বিদেশি নাগরিক আটক ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগাং’র উদ্যোগে পবিত্র সিরাতুন্নবী (সা.) উদযাপন বাঁশখালী উপজেলার ছনুয়া ইউনিয়নের কৃতিসন্তান মিশকাতুল ইসলাম এমবিবিএস পরীক্ষায় উত্তীর্ণ। রাত ১২টার পর সন্তান কোথায়, খোঁজ রাখুন: বোয়ালখালীর ওসি পশ্চিম আবুরখীল জাগৃতি পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও সদ্ধর্মদেশনা সম্পন লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এবং লিও ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এর চার্জ হস্তান্তর-গ্রহণ ও চার্টার সেলিব্রেশন কবরস্থানের পাশে মিলল যুবকের মরদেহ, এলাকায় চাঞ্চল্য পটিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও সিএনজিসহ একজন গ্রেপ্তার পটিয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া  প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরন অনুষ্ঠিত

আজ পৃথিবীর মুসলমান সম্প্রদায়  মহামানব হযরত মুহাম্মদ (সঃ) এর আদর্শ থেকে অনেক দুরে -মোঃ কামরুল ইসলাম।

  • সময় বুধবার, ৩ নভেম্বর, ২০২১
  • ১০৯৮ পঠিত

পৃথিবীর সর্বশ্রেষ্ট মহা মানব রাসূলে পাক্ (সা.) বলেছেন,মানুষ মানুষের সাথে পারস্পরিক সহানুভূতি বন্ধুত্ব বজায় রাখবে।দয়া অনুগ্রহের ক্ষেত্রে যেন একটি দেহের মতো কাজ করবে যখন দেহের কোনো অঙ্গ অসুস্থ হয় তখন পুুরো শরীর তার জন্য বিনিদ্রা থাকে অসুস্থতায় সে দেহ আক্রান্ত হয়। (বুখারি ও মুসলিম)।

আজ পৃথিবীর মুসলমান সম্প্রদায়  মহামানব হযরত মুহাম্মদ (সঃ) এর আদর্শ থেকে অনেক দুরে।
এখন মানুষ নিজের স্বার্থ ছাড়া অন্য কিছু ভাবতেই চায় না। মানুষের দুঃখ-কষ্ট, বিশ্ব সমাজ ব্যবস্থা,শোষণ অত্যাচারের বিষয়টি এখন কেউ লিখে না,কাউকে জানান দেয় না,সবাই তার নিজ নিজ সুবিদা আদায়ে ব্যস্ত যা কখনও কাম্য হতে পারে না।
অনেকের মতে,এখনকার সময় সাহিত্য সৃষ্টি শুধু মাত্র বিলাসিতা কবিতা,গল্প উপন্যাস অনেকে লিখেন তাতে মানব কল্যানে বা মানবতাবোধকে জাগ্রত করনে তেমন কিছুই থাকে না আবার বর্তমানে অনেকে নিজের প্রচার প্রসারে, নিজের টাকায় ভিন্ন পথে সম্মাননা ক্রেষ্ট সনদ নিয়ে তা আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারে বেশি ব্যস্ত হয়ে যাওয়া নির্যাতিত,নিরীহ মানুষের কান্নার আওয়াজ তার কান পর্যন্ত যায় না।মানবতা,ভালবাসা,মায়া,মমতা সৃষ্টির প্রতি প্রতিটি মানুষের মানবতাবোধ,গঠনমূলক চিন্তাভাবনা,এ পৃথিবী সকল মানুষের,এই পৃথিবীকে সব মানুষের জন্য বাস যোগ্য করার জন্য অর্থনৈতিক সাম্য ও সামাজিক সাম্য এবং বিভিন্ন ধর্মীয় সমাজের অর্থনৈতিক,সাংস্কৃতিক, শিক্ষাগত, আইনগত, সামাজিক ও রাজনৈতিক সহাবস্থান সৃষ্টি হোক তার জন্য কি কি করনীয়,সৃষ্টিশীল মানুষ হিসাবে তার কি কি দায়িত্ব সে বিষয়ে তার কোন জ্ঞান ও নেই।
যে কবি,যে লেখক,যে সাহিত্য-সমাজকে পরিবর্তন করতে পারে না,মানবতাবোধ কে জাগ্রত করতে পারেনা সে সাহিত্য সত্যিকারে মানুষের কোন উপকারে আসে না।
মানুষ অধিকার বঞ্চিত হয়ে থাকবে,অবদমিত হয়ে থাকবে এবং নির্যাতিত,অধঃপতিত এবং অসম্মানিত হয়ে থাকবে তা কখনও স্বাভাবিক বিষয় হতে পারে না।
পারে না কোন মানুষের পরিচয় সে “সংখ্যা লঘু”।
তাই জাতিভেদ অবসান কল্পে ও বিশ্বের নিরীহ মানুষের অবস্থার দ্রুত পরিবর্তনের জন্য ধর্ম,বর্ণ,জাতি গোষ্টি নির্বিশেষে সবাইকে এক হয়ে সুন্দর পৃথিবী বিনির্মানে সকল মানুষকে সম অধিকার দিয়ে,তার ধর্ম নিয়ে সে স্বসম্মানে পৃথিবীতে যেন ধর্মকর্ম করে বেঁচে থাকতে পারে যে অধিকার তাকে দিতে হবে এবং সব মানুষকে তা নিশ্চিত করতে হবে।

লেখক-
কবি, প্রাবন্ধিক ও মানবাধিকারকর্মী।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট