1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডেঙ্গু সচেতনতায় চিটাগং ইন্টারন্যাশনাল স্কুলের বর্ণাঢ্য র‍্যালি ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগাংয়ের অ্যাডমিশন ফেয়ার উদ্বোধন সাময়িকী সূফিকথার মাহফিল ও সম্মাননা অনুষ্ঠান ৩৯ বছর ৪ মাস শিক্ষকতা শেষে অবসরে বিষু কুমার বড়ুয়া বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো প্রত্যয় সাংস্কৃতিক উৎসব  অসহায় নারীকে স্বাবলম্বী করতে সেলাই মেশিন দিলেন এপেক্স ক্লাব অব বান্দরবান মৃত্যুঞ্জয়ী বীর এস এম ইউসুফ – তসলিম উদ্দীন রানা বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে পার্কভিউ হাসপাতালে র‌্যালি ও বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত আগামীর গবেষক প্রজন্ম তৈরিতে বিশেষ ভূমিকা রাখার আহ্বান- মনজুর আলম মঞ্জু চট্টগ্রামে জাতীয়তাবাদী পেশাজীবী দলের অভিষেক অনুষ্ঠানে তৃণমুল কর্মীদের মুল্যায়ন করবে বিএনপিঃ আবু সুফিয়ান

চট্টগ্রামে হিজরি ১৪৪৭ নববর্ষ বরণ মুসলিম বিশ্বে হিজরি বর্ষ ও আরবি ক্যালেন্ডারের গুরুত্ব অপরিসীম

  • সময় বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ৫৭২ পঠিত

১ মহররম ১৪৪৭ হিজরি (বৃহস্পতিবার সন্ধ্যা):

আরবি হিজরি ১৪৪৭ সনকে বরণ করে নিতে চট্টগ্রামে বাংলাদেশ মুসলমান ইতিহাস সমিতির উদ্যোগে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভার আয়োজন করা হয়। ১ মহররম, বৃহস্পতিবার সূর্যাস্তের পর এই সভা অনুষ্ঠিত হয় মুসলিম ইতিহাস ও চেতনার পুনর্জাগরণে এক ভাবগম্ভীর পরিবেশে। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ মুসলমান ইতিহাস সমিতির সভাপতি ও বিশিষ্ট ইতিহাসবেত্তা সোহেল মুহাম্মদ ফখরুদ-দীন। সভায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সমিতির সাংগঠনিক সম্পাদক জনাব তারিফ হোসেন, বাংলাদেশ ইতিহাস চর্চা পরিষদের সাধারণ সম্পাদক, মরমী কবি নাজমুল হক শামীম, বিশিষ্ট কবি দেলোয়ার হোসেন মানিক, গবেষক ও সমাজকর্মী জিএম মামুনুর রশিদ, ইতিহাসপ্রেমী আবদুল আজিজ, নুরুল আলম, তৈয়বুর রহমান, ও আফজল কাদেরি প্রমুখ।
বক্তারা হিজরি ক্যালেন্ডার প্রবর্তনের পটভূমি, ইসলামী ঐতিহ্য, গুরুত্ব, এবং মুসলিম জাতির আত্মপরিচয় রক্ষায় ইতিহাসচর্চার প্রয়োজনীয়তা তুলে ধরেন। অর্ধ জাহানের নেতৃত্ব দানকারী ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক (রা.) সর্বপ্রথম হিজরি নববর্ষ সন গণনা শুরু করেন। তাঁরা বলেন, হিজরি নববর্ষ আত্মশুদ্ধি, আত্মসংযম ও ঐক্যের বার্তা দেয়। এই নববর্ষ যেন হয় মানবিক মূল্যবোধ ও নৈতিক শক্তির নবজাগরণের সূচনা। সভায় বক্তারা আরও বলেন, ইতিহাস চর্চা কোনো বিলাসিতা নয়, বরং জাতি গঠনের এক অপরিহার্য উপাদান। মুসলমানদের গৌরবময় অতীত চর্চার মধ্য দিয়েই ভবিষ্যতের পথ নির্মাণ সম্ভব। আলোচনা সভাটি ছিল চিন্তাশীল, প্রেরণাদায়ক এবং বর্তমান প্রজন্মকে ইতিহাসের প্রতি আগ্রহী করে তোলার এক সফল প্রয়াস। আবরি বর্ষ পালন ও উৎযাপন মুসলিম বিশ্বে গৌরব ও আমাদের আরবি ঐতিহ্যের প্রতীক।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট