1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
বসতি ও প্রকৃতি: জলবায়ু সংকট এবং চট্টগ্রামের ভবিষ্যৎ’ শীর্ষক সেমিনার সম্পন্ন কবিতাঃ বেকুবে`র প্রেম -পিন্টু চৌধুরী  প্রাইভেট এডুকেশন সোসাইটি কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ-২০২৬ অনুষ্ঠিত পটিয়ায় ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য র‍্যালি, বৃষ্টি উপেক্ষা করে মোটরসাইকেলের শোভাযাত্রা। সার্ক মানবাধিকার ফাউন্ডেশন, চট্টগ্রাম বিভাগীয় কমিটির জমকালো শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন বিশ্বকাপ ফুটবল-২০২৬ উপলক্ষে পটিয়ায় বড় পর্দার প্রজেক্টর উদ্বোধন। আনোয়ারা-পটিয়া-চন্দনাইশ উপজেলার সীমান্তবর্তী চামুদরিয়া ওয়াই টাইপ সেতু বাস্তবায়নঃ যোগাযোগব্যবস্থা ও অর্থনৈতিক গুরুত্ব -মহিউদ্দীন কাদের “আল্লাহ ও তাঁর রাসুলের প্রতি অগাধ ভালোবাসাঃ মুমিন হওয়ার পূর্বশর্ত ” -ফাতেমা বিনতে ইউনুচ ইপসার ‘রেইজ’ প্রকল্পের জব ফেয়ার অনুষ্ঠিত রায়খালী খালে মাছ ধরতে গিয়ে যুবক নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান

আদর্শ ছাত্র ও যুব সমাজের উদ্যোগে অসহায় নারীদের কল্যাণে সেলাই মেশিন বিতরণ ও শীতবস্ত্র বিতরন কর্মসূচীর শুভ উদ্বোধন।

  • সময় রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ৪৬৩ পঠিত

ভ্রাম্যমান প্রতিনিধি।

সারা বাংলাদেশ সহ চট্টগ্রাম সীতাকুণ্ড ও মিরসরাইয়ে বিধবা অসহায় নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি করে দিয়ার জন্য কাজ করে যাচ্ছে যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন সামাজিক সংগঠন,সেই ধারাবাহিকতায় কাজ করে যাচ্ছে জনপ্রিয় সামাজিক সংগঠন আদর্শ ছাত্র ও যুব সমাজ।

(রবিবার) ৭ডিসেম্বর ২৫ইং সীতাকুণ্ড সিকিউরিটি সিটির মেলা প্রাঙ্গনে আদর্শ ছাত্র ও যুব সমাজের মাস ব্যাপী ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ও প্রাথমিক চিকিৎসা সেবা ক্যাম্পে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় এর পাশাপাশি আজ ৭ ডিসেম্বর অসহায় নারীদের জন্য সেলাই মেশিন বিতরণ সুবিধাবঞ্চিত শিশুদের জ্যাকেট ও শীতবস্ত্র বিতরণ কর্মসূচির সূচনা করা হয়েছে।

কর্মসূচি উদ্বোধন ও পর্যবেক্ষণে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড যুব উন্নয়ন কর্মকর্তা, মোঃ তাজাম্মল হোসেন মহোদয়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সীতাকুণ্ড প্রেসক্লাবের সম্মানিত সাধারণ সম্পাদক মোঃ কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড কেয়ার হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক, সাফায়েত হোসেন, সিকিউরিটির সম্মানিত চেয়ারম্যান, আক্তার হোসেন।
থিংকওয়েল ইংলিশ স্কুলের সম্মানিত ভাইস প্রেসিডেন্ট শামসুল হুদা, সেক্রেটারি শাহাদাত হোসেন। আদর্শ ছাত্র ও যুব সমাজের সম্মানিত সিনিয়র সহ-সভাপতি মোঃ সিদ্দিকী।

এছাড়া কর্মসূচি অনুষ্ঠান পরিচালনা করেন, আদর্শ ছাত্র ও যুব সমাজ এর পরিচালক সরোয়ার উদ্দিন আনসারী, আদর্শ ছাত্র ও যুব সমাজ এর সভাপতি মোক্তার হোসাইন সাইমন, সাধারণ সম্পাদক, আব্দুল হালিম, সদস্য,আইমন, ফয়সাল, রাহাত, স্বেচ্ছাসেবী লুৎফা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সেলাই মেশিন বিতরণ কর্মসূচির লক্ষ্য শুধু কর্মসংস্থান নয় বরং পরিবারে অর্থনৈতিক স্বনির্ভরতা তৈরি করা, এবং উপকারভোগীরা সন্তুষ্টি ও প্রশংসা করেন, তারা বলেন আমরা এই কর্মসূচির অংশ হিসেবে উপকার পেয়ে আনন্দিত, এছাড়াও সুবিধাবঞ্চিত শিশুরা শীতের জ্যাকেট পেয়ে হাঁসিতে সবাইকে মুগ্ধ করেছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট