1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
সিডিএ কর্ণফুলী আবাসিক প্রকল্পে জামে মসজিদের ভিত্তিপ্রস্তর শনিবার শুভেচ্ছা-ভালোবাসায় চট্টগ্রাম জার্নালের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পটিয়ায় স্কুলের আইসিটি ল্যাবের গ্রিল কেটে ১৫ ল্যাপটপ চুরি বোয়ালখালীতে সাবেক মেয়র হাজী আবুল কালাম আবুর রোগমুক্তি কামনায় দোয়া বিশ্ব শিক্ষক দিবস পটিয়া আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের ব্যতিক্রমী আয়োজনে ভালোবাসায় সিক্ত শিক্ষকরা বোয়ালখালীতে স্যার আশুতোষ কলেজে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন শারজাহতে জমকালো আয়োজনে কলম একাডেমি লন্ডনের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী বাংলা ভাষা ও সাহিত্যচর্চায় প্রবাসীদের এগিয়ে আসার আহ্বান বিশ্ব শিক্ষক দিবস আজ জ্ঞান বিতরণকারী শিক্ষকদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা সভাপতি মাহফুজুর রহমান এবং সাধারণ সম্পাদক রবিউল আলম চন্দনাইশ সাতবাড়ীয়া নাজিরহাট ব্যবসায়ী উন্নয়ন সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত “চট্টগ্রাম ক্ল্যাসিক্যাল মিউজিক ইন্সটিটিউট” আয়োজিত – শ্রোতার আসরে।

প্রাইভেট এডুকেশন সোসাইটি কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ-২০২৬ অনুষ্ঠিত

  • সময় শুক্রবার, ১২ জুন, ২০২৬
  • ২৩০ পঠিত

প্রাইভেট এডুকেশন সোসাইটি-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ-২০২৬ অনুষ্ঠান সুষ্ঠু, সুন্দর ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন।
শপথ অনুষ্ঠানে আগামী পাঁচ বছরের জন্য কেন্দ্রীয় কমিটির দায়িত্ব গ্রহণ করেন সংগঠনের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন, ভাইস-চেয়ারম্যান মোঃ মকবুল হোসেন, ইউসুফ আলি রহমানি, ফয়সাল মুন ও এস. এম. ফজলে রাব্বি, মহাসচিব মুকিম বিল্লাহ, যুগ্ম মহাসচিব সেলিম মোশাররফ খান, শিক্ষা বিষয়ক সম্পাদক মনজুর আহম্মদ, সমাজকল্যাণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ মাইন উদ্দিন এবং যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মাকসুদুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মোসলেহ্ উদ্দিন। শপথ বাক্য পাঠ করান প্রাইভেট এডুকেশন সোসাইটির উপদেষ্টা এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ১৩ নং পাহাড়তলী ওয়ার্ডের সাবেক সফল কাউন্সিলর মাহফুজুল আলম।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের শিক্ষা বিষয়ক সম্পাদক মনজুর আহম্মদ। এছাড়াও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, পরিচালক, শিক্ষাবিদ, শিক্ষা উদ্যোক্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উপস্থিত বক্তারা দেশের বেসরকারি শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, শিক্ষকদের মর্যাদা প্রতিষ্ঠা, শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক কল্যাণ এবং মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে প্রাইভেট এডুকেশন সোসাইটির কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন। তারা সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং শিক্ষার উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানের শেষ পর্বে সংগঠনের সাফল্য, দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন এবং জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। সকলের আন্তরিক দোয়া ও শুভকামনার মধ্য দিয়ে শপথ গ্রহণ অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়।
শিক্ষকদের ঐক্য, শিক্ষার মানোন্নয়ন এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের স্বার্থ সংরক্ষণে প্রাইভেট এডুকেশন সোসাইটি অগ্রণী ভূমিকা পালন করবে—এমন আশাবাদ ব্যক্ত করা হয় অনুষ্ঠানে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট