1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
শিরোনামঃ
সিডিএ কর্ণফুলী আবাসিক প্রকল্পে জামে মসজিদের ভিত্তিপ্রস্তর শনিবার শুভেচ্ছা-ভালোবাসায় চট্টগ্রাম জার্নালের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পটিয়ায় স্কুলের আইসিটি ল্যাবের গ্রিল কেটে ১৫ ল্যাপটপ চুরি বোয়ালখালীতে সাবেক মেয়র হাজী আবুল কালাম আবুর রোগমুক্তি কামনায় দোয়া বিশ্ব শিক্ষক দিবস পটিয়া আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের ব্যতিক্রমী আয়োজনে ভালোবাসায় সিক্ত শিক্ষকরা বোয়ালখালীতে স্যার আশুতোষ কলেজে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন শারজাহতে জমকালো আয়োজনে কলম একাডেমি লন্ডনের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী বাংলা ভাষা ও সাহিত্যচর্চায় প্রবাসীদের এগিয়ে আসার আহ্বান বিশ্ব শিক্ষক দিবস আজ জ্ঞান বিতরণকারী শিক্ষকদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা সভাপতি মাহফুজুর রহমান এবং সাধারণ সম্পাদক রবিউল আলম চন্দনাইশ সাতবাড়ীয়া নাজিরহাট ব্যবসায়ী উন্নয়ন সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত “চট্টগ্রাম ক্ল্যাসিক্যাল মিউজিক ইন্সটিটিউট” আয়োজিত – শ্রোতার আসরে।

বিশ্ব রক্তদাতা দিবসে মানবতার বন্ধন পটিয়ার মতবিনিময় সভা অনুষ্ঠিত।

  • সময় রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ২৩৪ পঠিত

পটিয়া প্রতিনিধি।

বিশ্ব রক্তদাতা দিবস ২০২৬ উপলক্ষে স্বেচ্ছাসেবী সংগঠন মানবতার বন্ধন পটিয়া’র উদ্যোগে রক্তদানে উৎসাহিতকরণ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ জুন) বিকেলে পটিয়া রেল স্টেশন প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও ক্রীড়া সংগঠক শফিকুল আলম বশর। সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আলমগীর আলম।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন মানবতার বন্ধন পটিয়ার সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ নুরুল আলম সওদাগর, সহ-সভাপতি মুহাম্মদ শাহেদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হক সুমন, সাংগঠনিক সম্পাদক সূফি মোহাম্মদ রেজা, অর্থ সম্পাদক আলী কদর জীবন, দপ্তর সম্পাদক মোহাম্মদ সোলাইমান, তথ্য ও প্রযুক্তি সম্পাদক এস এম আবু হেনাসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, রক্তদান একটি মহৎ মানবিক কাজ। একজন স্বেচ্ছায় রক্তদাতা মাত্র কয়েক মিনিট সময় ব্যয় করে একজন মুমূর্ষু রোগীর জীবন বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। দেশে এখনো নিরাপদ রক্তের চাহিদা অনেক বেশি। তাই তরুণ সমাজকে রক্তদানে উদ্বুদ্ধ করতে হবে এবং নিয়মিত স্বেচ্ছায় রক্তদানের সংস্কৃতি গড়ে তুলতে হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট