1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
জাতীয় পর্যায়ের মার্শাল আর্ট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগং চকরিয়ায় পাহরচাঁদা মহিলা দাখিল মাদ্রাসায় শতভাগ পাসের রেকর্ড অক্ষুণ্ণ, জিপিএ-৫ পেয়েছে দুই শিক্ষার্থী ‘ভূজপুর ট্রাজেডি’র মামলা প্রত্যাহারে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দিয়েছে ভূজপুর মজলুম ঐক্য পরিষদ পটিয়ায় শাহ্ আমির উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্টাতা আমিনুল হক তালুকদারের তৃতীয় মৃত্যু বার্ষিকী আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জামেয়া মহিলা কামিল মাদরাসার দাখিল-২৬ পরীক্ষায় ঈর্ষনীয় সাফল্য অব্যাহত ৬১ জন A+ কর্ণফুলী নতুন ব্রিজ এলাকায় বালুর গর্তে পড়ে প্রাণ গেল ৭ বছরের শিশুর এসএসসি পরীক্ষায় ফেল করে এক পরীক্ষার্থীর আত্মহত্যা সৌদি আরবে অগ্নিকাণ্ডের ঘটনায় ১৭ জনের মৃত্যু চট্টগ্রাম চান্দগাঁওয়ে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের মতবিনিময় সভা ও খাদ্যসামগ্রী বিতরণ মরণফাঁদ অটোরিকশা এখনই কঠোর নিয়ন্ত্রণ চাই: মোস্তানছিরুল হক চৌধুরী

আনন্দ-উৎসবে চবি চকরিয়া-পেকুয়া ছাত্র ফোরাম’র নবীনদের বরণ ও প্রবীণদের বিদায় উদযাপন

  • সময় রবিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৪০৮ পঠিত

কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের জাতীয় সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীর প্রতীক বলেছেন, দেশকে উন্নয়নের অগ্রযাত্রায় এগিয়ে নিতে, সমৃদ্ধ-পরিকল্পিত দেশ গড়তে হলে শিক্ষিত তরুণ প্রজন্মকে কাজে লাগাতে হবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অধ্যয়নরত চকরিয়া-পেকুয়ার আজকের এই শিক্ষিত তরুণরাই আগামী দিনে এলাকার উন্নয়ন-অগ্রগতির মূল কারিগর হবেন, তারাই দেশের সামাজিক ব্যবস্থাকে মুক্তিযুদ্ধের চেতনার সাথে ঐক্যবদ্ধ করে তুলবেন।
তিনি গত বুধবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত চকরিয়া-পেকুয়ার শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত চকরিয়া-পেকুয়া ছাত্র ফোরাম এর নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন
ফোরামের সাধারণ সম্পাদক আরাফাতুল ইসলাম এর সঞ্চালনায় ও সভাপতি সায়েদ কবিরের সভাপতিত্বে সামাজ বিজ্ঞান অনুষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠান সকালে অমর একুশে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আকতার।
এতে প্রধান বক্তা ছিলেন চবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও সংগঠনের প্রধান উপদেষ্টা প্রফেসর আবদুল হক। বক্তব্য রাখেন, সংগঠনের উপদেষ্টা মেরনসান স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ড. মোহাম্মদ সানাউল্লাহ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস বিভাগের প্রফেসর নুরুল ইসলাম, ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোরশেদুল ইসলাম, ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক ফারহানা আজিজ, সহকারী প্রক্টর ও সহকারী অধ্যাপক আফজালুর রহমান, চারুকলা ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক হায়দারী আন্দালুসিয়া, মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক রফিকুল আলম ও এশিয়ান আবাসিক স্কুল অ্যান্ড কলেজের উপাধ্যক্ষ লায়ন এইচ এম ওসমান সরওয়ার। এছাড়াও প্রাক্তন ছাত্রছাত্রীরা তাদের স্মৃতিচারণ করেন।
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, নবীন শিক্ষকদের ক্রেস্ট প্রদান, নবীন শিক্ষার্থীদের বরণ, বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা, ক্যালেন্ডার উন্মোচন, ক্রোড়পত্র প্রকাশ, সাহিত্য প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত সবাইকে সংগঠনের পক্ষ থেকে টি-শার্ট উপহার দেওয়া হয়। এছাড়াও দিনব্যাপী প্রোগ্রামে সকালের নাস্তা, মধ্যাহ্নভোজসহ আরো নানাবিধ আয়োজনে মুখর ছিল।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট