1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ২১ জুন ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
প্রতি শুক্রবার অসহায় দিনমুজুরদের একবেলা খাবার খাওয়ান পটিয়ার নুরুল আলম সওদাগর। বিএনপি পরিবারকে ফাঁসাতে যুবলীগ নেতার ‘বিষপান নাটক, ১৭ বছরের জমি দখল, ব্ল্যাকমেইল ও অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন চিরকুট লেখার আগেই হত্যা করা হয়েছিল শিশু জায়ানকে, ক্ষোভে খুনিদের বাড়ি ঘর ভাংচুর জনতার। বান্দরবানের নীলগিরি অনাথাশ্রমে এপেক্সের যৌথ সেবা কার্যক্রম অনুষ্ঠিত। পটিয়ায় প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির ১৬ পূর্তি অনুষ্ঠানে গুণীজনের মিলনমেলা পটিয়ার জান্নাতুল নাঈম কবরস্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন। ২০২৬-২৭ বাজেটে চামুদরিয়া ওয়াই টাইপ সেতু বরাদ্দের জোর দাবি, অন্যথায় আমরণ অনশনের ঘোষণা ফ্যান বিতরন অনুষ্ঠানে ডা: এ টি এম রেজাউল করিম প্রয়াস সুবিধাবঞ্চিত মানুষের আস্তার ঠিকানা রাউজানে দুলাল-রেনু ফাউন্ডেশনের অষ্টপরিষ্কারসহ সংঘদান অনুষ্ঠান সম্পন্ন আবারও বদলাচ্ছে পুলিশের ইউনিফর্ম

কুমিল্লায় সিআইডি পুলিশ সেজে চাঁদাবাজি, শ্রমিকদল নেতাসহ ৫ জন গ্রেফতার

  • সময় মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ৩৮৪ পঠিত

এম,আনিসুর রহমান

কুমিল্লার চান্দিনায় সিআইডি পরিচয়ে এক প্রবাসীর বাড়িতে হানা দিয়ে স্বর্ণালঙ্কার ও মোবাইল লুট এবং মুক্তিপণের দাবিতে চাঁদাবাজির অভিযোগে শ্রমিকদল নেতাসহ পাঁচজনকে গ্রেফতার করেছে সেনাবাহিনী ও পুলিশ।
সোমবার (১৪ জুলাই) গ্রেফতার’দের আদালতে সোপর্দ করা হয়।
গ্রেফতাররা হলেন চান্দিনা পৌর শ্রমিকদলের যুগ্ম আহ্বায়ক ও ১ নম্বর ওয়ার্ড সভাপতি সোহেল মুন্সী (৩৯), সোহাগ আহমেদ (৩৫), রাসেল মিয়া (২৯), হানিফ (২৭) ও ফয়সাল (২৭)।
পুলিশ জানায়, মালয়েশিয়া ফেরত প্রবাসী সোহেল সরকার ১৩ জুলাই দুপুরে চান্দিনায় তার শ্বশুরবাড়িতে গেলে পাঁচ প্রতারক সিআইডি পরিচয়ে বাড়িতে হানা দেয়। তারা ৮ ভরি ৯ আনা ১ রতি ৬ পয়েন্ট ওজনের স্বর্ণালঙ্কার ও দুটি দামি মোবাইল ছিনিয়ে নেয় এবং পরে তাকে জিম্মি করে দুই লাখ টাকা চাঁদা দাবি করে। ভুক্তভোগীর স্ত্রী স্বপ্না আক্তার চান্দিনা আর্মি ক্যাম্পে খবর দিলে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে পাঁচজনকেই গ্রেফতার করে। তাদের কাছ থেকে ছিনিয়ে নেয়া স্বর্ণালঙ্কার ও দুটি মোবাইল (আইফোন ১৬ প্রো ম্যাক্স ও স্যামসাং গ্যালাক্সি এ১৬ ৫জি) উদ্ধার করা হয়, যার বাজারমূল্য প্রায় ১৫ লাখ টাকা।
চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম জানান, গ্রেফতারদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে। চক্রের বাকি সদস্যদের ধরতে অভিযান চলছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট