1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রাম বন্দরের ৪৫ শতাংশ কনটেইনারের নিয়ন্ত্রণের দায়িত্ব যাচ্ছে “দুবাইয়ের DP World” এর হাতে! পটিয়ায় বেড়েছে সবুজ দেশি মাল্টার চাহিদা চায়না মাল্টার চড়া দামে স্বস্তি খুঁজছেন নিম্নআয়ের ক্রেতারা সীতাকুণ্ডে ডেঙ্গু প্রতিরোধে আদর্শ ছাত্র ও যুব সমাজের ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ও প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান। ৪১ ওয়ার্ড ও ৮ উপজেলার মানুষের মতামত নিয়ে তৈরি হবে অংশগ্রহণমূলক ও বাস্তবসম্মত মাস্টারপ্ল্যান তৃণমূল পর্যায়ে এনসিপিকে সংগঠিত করতে কাজ করছি: সাজ্জাদ হোসাইন ডাক জীবন বীমা, চট্টগ্রামের ইনহাউজ প্রশিক্ষণ অনুষ্ঠিত। বিশ্ব হার্ট দিবস উপলক্ষে পার্কভিউ হাসপাতালে দুই দিনব্যাপী কর্মসূচি বোয়ালখালীতে আগুনে পুড়ল ঘরবাড়ি, রক্ষা পেল না টাকা-স্বর্ণ পটিয়ায় আবদুল করিম সাহিত্যবিশারদের ৭৩তম মৃত্যুবার্ষিকী পালিত পটিয়ার মহাজন হাটে সিএনজি শ্রমিকদের অবস্থান ধর্মঘট যাত্রীদের দুর্ভোগ চরমে

আবুরখীল অমিতাভ উচ্চ বিদ্যালয়ে শিক্ষকদের বিদায় সংবর্ধন অনুষ্ঠিত।

  • সময় বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩
  • ৫১৪ পঠিত

রতন বড়ুয়া, চট্টগ্রাম:

রাউজান উপজেলার ১২ নং উরকিরচর ইউনিয়নের আবুরখীল অমিতাভ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ তিন শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ১৯ অক্টোবর ২০২৩ সকালে অমিতাভ উচ্চ বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত এই বিদায় সংবর্ধনায় সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ত্রিদ্বীপ কুমার বড়ুয়া তপু।
শিক্ষক বিপুল বড়ুয়ার সঞ্চালনায় কোরআন, গীতা,ও ত্রিপিটক পাঠ করেন বিদ্যালয় এর শিক্ষার্থীরা। স্বাগত ভাষণ প্রদান করেন বিদ্যালয়ের শিক্ষক মহিউদ্দিন।
উদ্বোধনী সংগীত পরিবেশন করেন বিদ্যালয়ের শিল্পী বৃন্দ।
বিদায়ী শিক্ষকরা হলেন প্রধান শিক্ষক অনুপ কুমার মহাজন, শিক্ষক সিদুল ধর ও শিক্ষক সাধনা প্রভা বড়ুয়া। বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু গবেষণা সংসদের সভাপতি ডাক্তার উত্তম কুমার বড়ুয়া পিএইচডি। এতে বক্তব্য রাখেন প্রাক্তন ছাত্র অধ্যাপক প্রিয়তোষ বড়ুয়া, প্রাক্তন ছাত্র ও বিদ্যালয় পরিচালনা পরিষদের সাবেক অভিভাবক সদস্য সাংবাদিক রতন বড়ুয়া, প্রাক্তন ছাত্রী শিক্ষিকা উর্মি বড়ুয়া, অভিভাবক সদস্য অলকেশ বড়য়া তপু, সদস্য বাবু কুমার বড়ুয়া, সদস্য প্রবীর ধর, সদস্য উজ্জল মুৎসুদ্দি ও যুবলীগ নেতা নির্মল বড়ুয়া বাবু।
শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষক উজ্জ্বল দেবনাথ, শিক্ষক স্বরূপ কুমার দাস,শিক্ষক আলী হায়দার। বিদায়ী শিক্ষকদের মধ্যে অনুভূতি প্রকাশ করেন প্রধান শিক্ষক অনুপ কুমার মহাজন ও সাধনা প্রভা বড়ুয়া।
পরে একে একে বর্তমান ও প্রাক্তন ছাত্র-ছাত্রীরা মানপত্র, সম্মাননা স্মারক, ও উপহার সামগ্রী শিক্ষকদের হাতে তুলে দেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট