1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
পশ্চিম আবুরখীল জাগৃতি পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও সদ্ধর্মদেশনা সম্পন লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এবং লিও ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এর চার্জ হস্তান্তর-গ্রহণ ও চার্টার সেলিব্রেশন কবরস্থানের পাশে মিলল যুবকের মরদেহ, এলাকায় চাঞ্চল্য পটিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও সিএনজিসহ একজন গ্রেপ্তার পটিয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া  প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরন অনুষ্ঠিত পার্কভিউ হাসপাতালে ‘SSC-2026 Success Celebration’ অনুষ্ঠিত পটিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল টমটমযাত্রীর পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মফিজুর রহমান সংবর্ধিত হিজড়া নেত্রী মৌসুমী হত্যা: ফাল্গুনীর ‘কথিত স্বামী’ রনি গ্রেপ্তার আরব আমিরাত প্রবাসীর সাংবাদিক শিবলী আল সাদিক সংবর্ধিত।

ভূমি জরিপ উন্নয়ন সংস্থা চট্টগ্রাম জেলা শাখার ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • সময় রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ২৫৭ পঠিত

 

ভূমি জরিপ উন্নয়ন সংস্থা বাংলাদেশ, চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে “ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলা ও মহানগর এলাকার সার্ভেয়র ও দলিল লিখক পেশায় নিয়োজিত ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সহ- সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান নয়ন। এতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা আয়াত হাসান। পরবর্তীতে অনুষ্ঠিত আলোচনা সভায় সংগঠনের চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি জনাব এম. এ. তাহের মুন্সী, সহ-সভাপতি মোশারফ হোসেন বাবু, সাধারণ সম্পাদক নোভেল তালুকদার, সাংগঠনিক সম্পাদক মো. নজরুল ইসলাম চৌধুরী, মোহাম্মদ সালাউদ্দিন, এস এম দাউদ সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত সদস্যদের উদ্দেশ্যে বক্তরা বলেন সংগঠনের জেলা কমিটি গঠনের উদ্দেশ্য, ইতিপূর্বে গৃহীত বিভিন্ন কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা আধুনিকায়ন সম্পর্কে উপস্থিত সকলকে অবহিত করেন। পাশাপাশি সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন দিক তুলে ধরেন।
এ সময় আগত অতিথি ও উপস্থিত ব্যক্তিবর্গ সংগঠনের উত্তরোত্তর উন্নতি ও পেশাজীবীদের স্বার্থ সংরক্ষণের লক্ষ্যে নানা দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠানটি আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় এবং ভবিষ্যতে সংগঠনের কার্যক্রমকে আরো গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট