1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় ড. ইঞ্জিনিয়ার এনামুল হোসেনকে সংবর্ধনা বাইশে শ্রাবণ: মানুষের হৃদয়ে চিরজাগরূক রবীন্দ্রনাথ – লায়ন উজ্জল কান্তি বড়ুয়া প্রয়াস এর আজীবন সদস্য রোটারিয়ান সুবর্ণা দে পিএইচএফ রোটারী ক্লাব অব রেইনবো’র সভাপতি নির্বাচিত তোমার গানে জাগবে জুলাই’ প্রতিযোগিতায় পুরস্কৃত হন জাসাস চট্টগ্রাম মহানগর সদস‌্য স‌চিব মামুনুর রশিদ শিপন। পটিয়ায় র‍্যাবের অভিযানে তিন কোটি টাকার ইয়াবাসহ মোটরসাইকেল গ্যাংয়ের ৬ সদস্য আটক বোয়ালখালীতে পুকুরে মিলল বৃদ্ধের মরদেহ চন্দনাইশে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ বিএনপির সমাবেশ-র‌্যালি নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ সভাপতির দেওয়া লাইভ বক্তব্যের ইংরেজি থেকে বাংলা অনুবাদ। পটিয়ায় মনির আহমদ ফাউন্ডেশনের উদ্যোগে কোরআন শরীফ, আমপারা ও নুরানী কায়দা বিতরণ এরাবিয়ান লিডারশীপ মাদরাসায় বর্ণাঢ্য আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন

নদিমপুর প্রবাসী কল্যাণ পরিষদের ব্যবস্থাপনায় হত দরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ

  • সময় রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ২৩৩ পঠিত

 

নিউজ ডেস্ক : আত্মমানবতার সেবায় নিয়োজিত সামাজিক ও প্রবাসী সংগঠন নদিমপুর প্রবাসী কল্যাণ পরিষদের সার্বিক ব্যবস্থাপনায় বরকতময় পবিত্র মাহে রমজান উপলক্ষে পরিষদের যাকাত ফান্ড হতে প্রিয় নদিমপুর ও আংশিক পশ্চিম নোয়াজিষপুর গ্রামে ৫ম বারের মতো হত দরিদ্র পরিবারের মাঝে এই নগদ অর্থ বিতরণ করা হয়।
গত শনিবার (১৪ মার্চ ২০২৬) সকাল ১১টা থেকে ৫ম বারের মতো জাকাত ফান্ড হতে প্রিয় নদিমপুর গ্রাম ও আংশিক পশ্চিম নোয়াজিষপুর গ্রামের অসহায় ও সুবিধা বঞ্চিত হত দরিদ্র ৩৪টি বাড়ির ২২৯ পরিবারের মাঝে নগদ অর্থ উপহার হিসেবে ২২৯,০০০/- (দুই লক্ষ ঊনত্রিশ হাজার) টাকা মহান আল্লাহর রহমতে অত্যন্ত সূচারু রুপে বিতরণ সম্পন্ন হয়েছে।
উক্ত নগদ অর্থ বিতরণে উপস্থিত ছিলেন পরিষদের প্রতিষ্ঠাতা মোহাম্মদ হাবিব উল্ল্যাহ চৌধুরী, উপদেষ্টা সদস্য মোহাম্মদ রেজাউল ইউছুপ চৌধুরী রিটন, মোহাম্মদ আরমান হোসেন পারভেজ, পরিচালনা পরিষদের সদস্য মোহাম্মদ আব্বাস উদ্দিন, মোহাম্মদ ফোরকান উদ্দিন চৌধুরী, সাধারণ পরিষদের সদস্য খন্দকার মোহাম্মদ রাশেদ এবং মোহাম্মদ আলাউদ্দিনসহ আরো অনেকে।
উল্লেখ্য যে ২০২২ সাল থেকে শুরু হওয়া যাকাত ফান্ডের এই কার্যক্রম চলতি বছরসহ প্রিয় গ্রামের অসহায় ও সুবিধা বঞ্চিত হত দরিদ্র পরিবারের মাঝে প্রায় তের লক্ষ টাকা বিতরণ করা হয় যা আগামীতেও চলমান থাকবে ইনশাআল্লাহ।
শেষে উক্ত অনুষ্ঠানের দায়িত্বপ্রাপ্তরা প্রিয় গ্রামের হত দরিদ্রদের মাঝে নগদ অর্থ বিতরণ সুন্দর ও সফল ভাবে বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করার জন্য নদিমপুর প্রবাসী কল্যাণ পরিষদের সকল সদস্যবৃন্দ, সাবেক প্রবাসীবৃন্দ এবং প্রিয় গ্রামবাসীকে আন্তরিক মোবারকবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট