1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুরআনের পাখি থেকে পথচারী উষ্ণতার মানবিক দৃষ্টান্ত স্বপ্নছোঁয়া ফাউন্ডেশন গাউসিয়া কমিটি সারজাহ শাখার নবগঠিত পরিষদের অভিষেক ও আলোচনা সভা অনুষ্ঠিত ৩৩০ দুষ্কৃতিকারীকে চট্টগ্রামে প্রবেশ-অবস্থান নিষিদ্ধ করলেন সিএমপি কমিশনার দক্ষিণ বাকলিয়া এলাকায় ফ্রি মেডিকেল ক্যাম্প আগত রোগীদের বিনামূল্যে চিকিৎসা প্রদান করেন মেয়র ডা. শাহাদাত হোসেন। চট্টগ্রামে চেয়ারম্যান বাড়ি থেকে বিপুল অস্ত্র উদ্ধার, দুই ভাই গ্রেফতার আল আইন রাউজান ঐক্য পরিষদ সভাপতি আজগর চৌধুরীর মাতৃবিয়োগ : গিয়াস কাদের চৌধুরীর শোক প্রকাশ পাহাড়তলীতে সঙ্গীতম সাংস্কৃতিক একাডেমীর প্রতিষ্ঠাবার্ষিকী ও পুরষ্কার বিতরণী সাফল্যের গৌরবময় ২৫ বছরে শাওলিন কুংফু এন্ড উশু একাডেমির জয়তজয়ন্তী পালিত চট্টগ্রাম নগরীর যোগাযোগ ব্যবস্থাকে ঢেলে সাজানো হচ্ছে, চসিক মেয়র আনোয়ারায় বেড়িবাঁধ রক্ষার দাবিতে মানববন্ধন ভারী ট্রাক চলাচল বন্ধ ও নদীপথ ব্যবহারের আহ্বান এলাকাবাসীর

আমাদের পটিয়া শান্তি ও সম্প্রীতির পটিয়াতে প্রত্যয়ের মানববন্ধন ও সম্প্রীতির সমাবেশ

  • সময় শনিবার, ২৩ অক্টোবর, ২০২১
  • ৪২৩ পঠিত
পটিয়ার স্বনামধন্য শিক্ষা ও সাংস্কৃতিক চর্চার বিশেষায়িত প্রতিষ্ঠান প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির উদ্যোগে দেশের চলমান অরাজক পরিস্থিতি নিয়ে আজ শনিবার  সকাল ১১ টায় পটিয়া উপজেলা পরিষদ এর সামনে মানববন্ধন ও সম্প্রীতির সমাবেশ এর আয়োজন করে। আমাদের পটিয়া শান্তি ও সম্প্রীতির শিরোনামে এই মানববন্ধন ও সম্প্রীতির সমাবেশ  বক্তব্য রাখেন প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির নির্বাহী পরিচালক আবদুল্লাহ ফারুক রবি, একাডেমির নির্বাহী সদস্য বিশ্বজিৎ দাশ, পটিয়া সংগীত শিল্পী পরিষদ এর সাংগঠনিক সম্পাদক শিমুল মল্লিক, পটিয়া ছাত্রলীগ নবীন-প্রবীণ অক্সিজেন সাপোর্ট টিমের সমন্বয়ক ছাত্রনেতা মোহাম্মদ সেলিম উদ্দিন, উপজেলা ছাত্রনেতা পিপলু শীল জয়, শিল্পচর্চার আর্ট স্কুলের পরিচালক নয়ন দে, প্রত্যয়ের সিনিয়র সদস্য রাজ দে, নিতাই পদ নাথ, আদিত্য রয়, লাভলু দে, মিনহাজ উদ্দিন, সাজ্জাদ হোসেন প্রমুখ। বক্তারা বলেন, কীর্তিমান পটিয়া সৌহার্দ্যের প্রাঙ্গণ। পটিয়ার মানুষ যুগ যুগ ধরে সৌহার্দপূর্ণ ভাবে বসবাস করে আসছে। আমাদের বীর পটিয়া সম্প্রীতির চারণভূমি হিসেবে সারা দেশে স্বীকৃত জনপদ। ঐতিহাসিক ভাবে পটিয়া সব ধরণের সংস্কৃতির মেলবন্ধন হিসেবে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করছে। পটিয়ার ইতিহাস,ঐতিহ্য ও সংস্কৃতি সর্বমহলে প্রশংসিত। বিপ্লবী পটিয়ায় মুক্তমন ও ঐক্যের সম্মিলন। পটিয়া বীরকন্যা প্রীতিলতা ও আবদুল করিম সাহিত্যবিশারদের চারণভূমি। সব ধর্মের মানুষের অবদানে আজকের এই পটিয়া। এখানে সব ধর্মের মানুষ সৌহার্দ ও সম্প্রীতির সাথে বসবাস করে আসছে। তাই পটিয়াতে সাম্প্রদায়িকতা ও ধর্মীয় অরাজকতার কোন স্থান হবে না। প্রত্যয়ের নির্বাহী পরিচালক আবদুল্লাহ ফারুক রবি বলেন, সাম্প্রদায়িকতা ও ধর্মীয় অরাজকতা মুক্তিযুদ্ধের চেতনায় পরিপন্থী। জাতীর জনক বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ সম্পর্কে যারা জানে, তাঁরা অসাম্প্রদায়িক বাংলাদেশ দেখতে চাই। বাংলাদেশ সবার, সব ধর্মের মানুষ সৌহার্দ ও সম্প্রীতির সাথে বসবাস করবে। শান্তিতে তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করবে। কোন অপশক্তি অজুহাত সৃষ্টি করে  ধর্মীয় অরাজকতা করতে পারবে না।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট