1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
শিরোনামঃ
স্মরণসভা: ঐক্য, ইতিহাস ও সমাজ পরিবর্তনের প্রত্যাশা -সৈয়দ মিয়া হাসান হারিয়ে গেছে গ্রামীণ ঐতিহ্য: পালকিতে বরের আগমনের সেই উৎসবমুখর দিনগুলো -আলমগীর আলম। পাঁচ গুণ বড় হবে চট্টগ্রাম মহানগরী শবে কদরঃ হাজার মাসের শ্রেষ্ট রজনী ও করণীয় -মাওলানা মুহাম্মদ বোরহান উদ্দীন সামাজিক উদ্যোগ জোরদারে চট্টগ্রামে ‘সোশ্যাল অ্যান্টিসিপেশন অ্যান্ড ফোরকাস্ট এন্টারপ্রাইজ কমিটি’ গঠন ও কর্মশালা সাজেকে পর্যটকবাহী সিএনজি উল্টে দুর্ঘটনা বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে রমজান শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশনের উদ্যোগে রমজানের আত্মশুদ্ধি ও মানবাধিকার জাগরণে আলোচনাসভা ও ইফতার মাহফিল। বোয়ালখালী ঘাসফুল মুক্ত স্কাউট গ্রুপের ইফতার মাহফিল যাত্রী আন্দোলনের প্রবক্তা মোজাম্মেল হক চৌধুরীর জন্মদিন আগামীকাল।

ঈদগড় আমীর মুহাম্মদ বদিউদ্দিন উচ্চ বিদ্যালয়’র সভাপতি সাবেক ইউপি সদস্য মোহাম্মদ শাজাহান

  • সময় বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
  • ৩০৪ পঠিত

আনোয়ার হোছাইন,(নাইক্ষ্যংছড়ি) প্রতিনিধিঃ

কক্সবাজার জেলার রামু’র ঈদগড় ইউনিয়নের ঈদগড় আমীর মুহাম্মদ বদিউদ্দিন উচ্চ বিদ্যালয়ে বোর্ড কর্তৃক ৪ সদস্য বিশিষ্ট এডহক কমিটির অনুমোদন দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড চট্টগ্রাম।

গত (২০ মার্চ ২০২৫ খ্রিস্টাব্দ ) তারিখে বোর্ডের বিদ্যালয় পরিদর্শক প্রফেসর ড. বিপ্লব গাঙ্গুলি’র সাক্ষরিত ঈদগড় আমীর মুহাম্মদ বদিউদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরাবর প্রেরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

এতে ঈদগড় ইউনিয়নস্থ ৯ বং ওয়ার্ড এর সাবেক ইউপি সদস্য মোহাম্মদ শাজাহান’কে বোর্ড কর্তৃক এডহক কমিটির সভাপতি হিসেবে মনোনীত করা হয়েছে।

তাছাড়া পদাধিকারবলে প্রধান শিক্ষক মতি লাল সিকদার সচস্য সচিব, নুরুল আজিম’কে অভিভাবক প্রতিনিধি ও দিদারুল ইসলাম’কে শিক্ষক প্রতিনিধি করা হয়। মোহাম্মদ শাজাহান  করলিয়ামুরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি।

এদিকে, বোর্ড কর্তৃক এই পদক্ষেপে এলাকাবাসী অত্যন্ত খুশি এবং নতুন কমিটি বিদ্যালয়ের উন্নয়ন এবং ছাত্র-ছাত্রীদের শিক্ষার মান বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও আশা এলাকাবাসী।

ঈদগড় আমীর মুহাম্মদ বদিউদ্দিন উচ্চ  বিদ্যালয়ে’র নতুন সভাপতি মোহাম্মদ শাজাহান জানান, দায়িত্ব গ্রহণের পর বিদ্যালয়ের বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করবেন এবং এডহক কমিটির সহায়তায় বিদ্যালয়ের পরিবেশ উন্নত করার প্রতিশ্রুতি দিয়েছেন।

এলাকার বাসিন্দারা, বিশেষ করে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা এবং অভিভাবকরা, মোহাম্মদ শাজাহানের এই দায়িত্ব গ্রহণকে একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখে আশাবাদী।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট