1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
আনোয়ারার চাঞ্চল্যকর মা-মেয়ে হত্যা মামলার প্রধান আসামি পটিয়ায় গ্রেফতার। পটিয়ার খরনায় বাড়ির ছাদে আঙ্গুর ও ডালিম চাষে সফলতা এম আজিজের। পাওনা টাকার লিখিত স্ট্যাম্প হাতিয়ে নিতেই আনোয়ারায় মা-মেয়ে হত্যাঃ অভিযোগ গৃহকর্তার আমরা কি সত্যিই আমাদের ঘরে থাকি? -মুনিরা ইউসুফ মেমী পানিতে ডুবে মৃত্যু কারও কাম্য নয় -লায়ন মোঃ আবু ছালেহ্ রেমিট্যান্সের প্রশংসা দেশের অর্থনীতির নীরব নায়ক প্রবাসীরা আজ কতটা নিরাপদ? মোস্তানছিরুল হক চৌধুরী এডভোকেট এ এম মোয়াজ্জেম হোসেন: সমাজ পরিবর্তনের এক কৃতি পুরুষ। মাননীয় প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় পটিয়া পৌরসভায় ১০০০ বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন। বিশ্ব রক্তদাতা দিবসে মানবতার বন্ধন পটিয়ার মতবিনিময় সভা অনুষ্ঠিত। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে বড় ধরনের রদবদল

বোয়ালখালীতে বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ ১৪৩৩ বরণ, বলিখেলায় সবুজ বলীর জয়

  • সময় মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ১৩৫ পঠিত

 

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
বাংলা নববর্ষ ১৪৩৩ কে বরণ করে নিতে চট্টগ্রামের বোয়ালখালীতে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী বর্ণাঢ্য বর্ষবরণ উৎসব।

মঙ্গলবার (১৪এপ্রিল) সকালে উপজেলার দাশের দিঘি সংলগ্ন মাঠে সম্মিলিত বর্ষবরণ উদযাপন পরিষদের আয়োজনে শুরু হয় এ উৎসব।

উদ্বোধনী সংগীত পরিবেশনার মধ্য দিয়ে সূচনা হওয়ার পর একে একে মঞ্চে আসে দলীয় সংগীত, একক গান, নৃত্য, আবৃত্তি ও গীতিনাট্য। পাশাপাশি মোরগ লড়াই এবং ঐতিহ্যবাহী বলিখেলা উৎসবে যোগ করে বাড়তি আকর্ষণ।

বলিখেলা প্রতিযোগিতায় এবারও জমজমাট লড়াইয়ের সাক্ষী হন দর্শকরা। শক্তিমত্তা, কৌশল ও দৃঢ় মনোবলের প্রদর্শনীতে সিনিয়র ও জুনিয়র—দুই গ্রুপেই ছিল তুমুল উত্তেজনা। সিনিয়র গ্রুপে সবুজ বলি তার অভিজ্ঞতা ও দক্ষতায় প্রতিপক্ষদের হারিয়ে জয় ছিনিয়ে নেয়।

অন্যদিকে জুনিয়র গ্রুপে চঞ্চল ও দারুণ পারফরম্যান্সে শিপন বলি সবাইকে চমকে দিয়ে বিজয়ী হয়।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন চেয়ারম্যান হামিদুল হক মন্নান, অধ্যাপক কানাই দাশ, শিক্ষাবিদ সেহাব উদ্দিন সাইফু, জয়নাল ফারুক মোরশেদ, শিক্ষক নেতা আমির হোসেন, সুদর্শন দাশসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে নববর্ষের এই দিনে বোয়ালখালী রঙে-আলোয় উদ্ভাসিত হয়ে উঠে উৎসবের আমেজে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট