1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
সেন্টার অব এক্সেলেন্স ইন বুড্ডিস্ট স্টাডিজ-এর নতুন কমিটি গঠন পটিয়ায় ৮ কোটি টাকার মিনি স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন,মাদক নির্মূলে খেলাধুলার বিকল্প নেই ক্রীড়া প্রতিমন্ত্রী- আমিনুল হক। বিশ্ব পরিবেশ দিবসে পটিয়ায় মানবতার বন্ধনের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন। লায়ন্স ক্লাব অব চিটাগাং ক্লাসিকের ২০২৬-২৭ সেবা বর্ষের কমিটি গঠন  পটিয়ায় তালের পাইকারি বাজার প্রতিদিন বাড়ছে মানুষের ভিড়। পাহাড়তলীতে হামলা ও হত্যাচেষ্টার মামলায় আদালতে জামিন নামঞ্জুর, কারাগারে মাদক কারবারি আলমগীর রাতের খাবার খেয়ে একই পরিবারের ৬ জন গুরুতর অসুস্থ পটিয়ায় কাঠালের বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি। লোকসংস্কৃতির এক জীবন্ত কিংবদন্তি ছিলেন পটিয়ার আবদুল গফুর হালী। সিলেটে বাংলাদেশ ক্বওমী ব্লাড ডোনার পরিষদের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত

ডিবির টানা অভিযানে কাঁপছে চট্টগ্রাম: উদ্ধার লুটের পিস্তল, মাদকসহ গ্রেফতার একাধিক

  • সময় মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ১২৬ পঠিত

 

মোঃ শহীদুল ইসলাম
বিশেষ প্রতিবেদকঃ

চট্টগ্রাম মহানগরজুড়ে অপরাধ দমনে গোয়েন্দা পুলিশের (ডিবি) জোরালো ও সমন্বিত অভিযানে লুট হওয়া একটি সরকারি বিদেশি পিস্তল উদ্ধারসহ বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজা ও নগদ টাকা জব্দ করা হয়েছে। পৃথক তিনটি অভিযানে একাধিক আসামী গ্রেফতারের ঘটনায় নগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দৃশ্যমান অগ্রগতি এসেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

পুলিশ সূত্রে জানা যায়, নগর পুলিশের কমিশনারের দিকনির্দেশনায় চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে গত ১৪ এপ্রিল গভীর রাতে খুলশী থানার মতিঝর্না এলাকায় অভিযান চালায় ডিবি পশ্চিম বিভাগের একটি চৌকস দল। অভিযানে মিনহাজ উদ্দিন রাহিম (২১) নামে এক যুবককে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিনহাজ চাঞ্চল্যকর তথ্য দিয়ে জানায়, ২০২৪ সালের ৫ আগস্ট পলাতক আসামী আমীর হোসেনকে সঙ্গে নিয়ে ডবলমুরিং থানায় প্রবেশ করে একটি সরকারি বিদেশি পিস্তল লুট করা হয়। পরবর্তীতে অস্ত্রটি এলাকায় আধিপত্য বিস্তার, ভয়ভীতি প্রদর্শন ও চাঁদাবাজিসহ নানা অপরাধে ব্যবহৃত হয়। একপর্যায়ে মিনহাজ ওই অস্ত্রটি ৫০ হাজার টাকার বিনিময়ে আমীর হোসেনের কাছে বিক্রি করে দেয়।

তার দেওয়া তথ্যের ভিত্তিতে খুলশীর লালখান বাজার এলাকার তুলাপুকুর পাড়ে আমীর হোসেনের ভাড়া বাসায় অভিযান চালায় পুলিশ। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যায় সে। পরে ঘরের ভেতর তল্লাশি চালিয়ে টিনের চালের নিচে লুকানো একটি ব্যাগ থেকে উদ্ধার করা হয় একটি সচল ৯ এমএম বিদেশি পিস্তল, যা মিনহাজ শনাক্ত করে লুট হওয়া সরকারি অস্ত্র হিসেবে।

পুলিশ জানায়, পলাতক আমীর হোসেনের বিরুদ্ধে কোতোয়ালী থানায় হত্যা মামলাসহ একাধিক গুরুতর অভিযোগ রয়েছে। তাকে গ্রেফতারে অভিযান জোরদার করা হয়েছে এবং এ ঘটনায় খুলশী থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

এদিকে, পৃথক আরেক অভিযানে গত ১৩ এপ্রিল রাতে পাহাড়তলী থানার মাইট্ট্যাল্লাপাড়া এলাকায় মোঃ মাঈনুদ্দীন (২৩) নামে এক মাদককারবারীকে আটক করা হয়। তার কাছ থেকে ৩২০ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ১ হাজার ৫৫০ টাকা উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

অন্যদিকে, বন্দর বিভাগের অভিযানে আকবরশাহ এলাকায় মোঃ মহসিন (২৪) ও মোঃ জহির (৪২) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করে ৩০০ পিস ইয়াবা জব্দ করা হয়। এছাড়া চান্দগাঁও এলাকায় পৃথক অভিযানে ইমাম হোসেন ওরফে ফাহিম (২৬) নামে এক ব্যক্তিকে আটক করে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা, ৩৪৫ পুরিয়া গাঁজা ও নগদ অর্থ উদ্ধার করা হয়েছে।

গোয়েন্দা পুলিশ বলছে, আটককৃতরা সংঘবদ্ধভাবে মাদক সরবরাহ ও বিক্রির সঙ্গে জড়িত। তাদের কার্যক্রম তরুণ সমাজকে মারাত্মকভাবে বিপথগামী করছিল, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পূর্বের কোনো অপরাধমূলক রেকর্ড রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

ডিবির সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নগরীতে অস্ত্রবাজি, চাঁদাবাজি ও মাদক কারবার নির্মূলে গোয়েন্দা তৎপরতা আরও জোরদার করা হয়েছে। কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না—এমন কঠোর বার্তা দিয়ে নিয়মিত অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছেন তারা।

একাধিক সফল অভিযানের ফলে অপরাধচক্র চাপে পড়েছে এবং সাধারণ মানুষের মাঝে নিরাপত্তাবোধও বেড়েছে। সচেতন মহলের প্রত্যাশা, এ ধরনের ধারাবাহিক অভিযান অব্যাহত থাকলে চট্টগ্রাম মহানগরী ধীরে ধীরে একটি নিরাপদ ও মাদকমুক্ত নগরীতে রূপ নেবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট