1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
বান্দরবান জেলায় ক্যাশলেস বাংলাদেশ উদ্যোগ’বিষয়ক সেমিনার চট্টগ্রামে ৭০ লাখ টাকার বিদেশি মদ জব্দ অতিরিক্ত বৃষ্টিতে রিয়াজুদ্দিন বাজারের বেহাল অবস্থা জলাবদ্ধতায়! চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন এর সাথে আইনী সহায়তা কেন্দ্র ‘আসক’ ফাউন্ডেশন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় আল্লামা হাফেজ মুহাম্মদ আশরাফুজ্জামান আল-কাদেরী (মুজিআ) – সোহেল মো. ফখরুদ-দীন পিতার বিচারে ভুল হলে সন্তান কখনো সুনাগরিকে পরিণত হতে পারে না: মীর্জা মো: নাসির উদ্দিন চট্টগ্রামের জলাবদ্ধতা কমাতে চসিক মেয়রের তাৎক্ষণিক পদক্ষেপে নগরজীবনে কিছুটা স্বস্তি নানিয়ারচর জোন (১৭ ই বেংগল) কর্তৃক বুড়িঘাট ইয়ুথ ক্লাবকে ক্রীড়া সামগ্রী প্রদান বাঘাইছড়িতে হিফজুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত চট্টগ্রামের জেলা প্রশাসকের সাথে আইনী সহায়তা কেন্দ্র ‘আসক’ ফাউন্ডেশন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

ঈদে বিটিভি চট্টগ্রামের নতুন ধাঁচের নাটক ‘ঈদ তন্ত্র’ 

  • সময় সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ১৩৮ পঠিত

 

বিটিভি চট্টগ্রাম কেন্দ্র এবার ঈদ উদযাপনে নিয়ে এসেছে নতুন ধাঁচের নাটক ‘ঈদ তন্ত্র’।
এবারের ইদে চট্টগ্রাম টেলিভিশনের আঞ্চলিক ভাষার বিশেষ নাটক এটি। নাটকের শুটিং সম্প্রতি চট্টগ্রামের অভিজাত এলাকা পশ্চিম খুলশি সম্পন্ন হয়েছে।
নাটকটি এক সাধারণ পরিবারের ঈদের আয়োজনকে কেন্দ্র করে আবর্তিত। পরিবারের সবচেয়ে কনিষ্ঠ কন্যা শায়নি পুরো ঈদ পরিকল্পনার দায়িত্ব নেয়। তার নির্দেশে পরিবারের সদস্যদের মধ্যকার হাস্যরস, আবেগ এবং খুনসুটি ফুটে উঠেছে নতুনভাবে।
নাটকে শুধু বিনোদন নয়, পরিবারের ভিতরে সংলাপ, স্বাধীনতা ও শাসনের সম্পর্কও দারুণভাবে তুলে ধরা হয়েছে। দর্শকদের জন্য এটি ঈদ উৎসবকে আরও আনন্দময় করে তোলার একটি নতুন ধাঁচ।
চিত্রনাট্য ও নির্মান করেছেন বাপ্পী আলমগীর, প্রযোজনা করেছেন উম্মে হাবিবা দিনা।
অভিনয়ে রয়েছেন ২০১১ সালে গেরিলা চলচ্চিত্রে অভিনয়ের জন্য ৩৬তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ খলচরিত্রে অভিনেতা শতাব্দী ওয়াদুদ, সুভ্রা বিশ্বাস, সুমি, মোশারফ ভূঁইয়া পলাশ সায়নী দেওয়ানজী, সিনথিয়া, আবেদ, ফাহিম, আরিফ, সঞ্জয় প্রমুখ।

 

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট