1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
বোয়ালখালী পৌরসভার সাবেক জনপ্রিয় মেয়র হাজী আবু কালাম আবু আল্লাহর জিম্মায় চলে গেছে। সাংবাদিক আহমদ আলী চৌধুরীর শারীরিক খোঁজখবর নিল ফটিকছড়ি জনকল্যাণ পরিষদ। সিডিএ কর্ণফুলী আবাসিক প্রকল্পে জামে মসজিদের ভিত্তিপ্রস্তর শনিবার শুভেচ্ছা-ভালোবাসায় চট্টগ্রাম জার্নালের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পটিয়ায় স্কুলের আইসিটি ল্যাবের গ্রিল কেটে ১৫ ল্যাপটপ চুরি বোয়ালখালীতে সাবেক মেয়র হাজী আবুল কালাম আবুর রোগমুক্তি কামনায় দোয়া বিশ্ব শিক্ষক দিবস পটিয়া আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের ব্যতিক্রমী আয়োজনে ভালোবাসায় সিক্ত শিক্ষকরা বোয়ালখালীতে স্যার আশুতোষ কলেজে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন শারজাহতে জমকালো আয়োজনে কলম একাডেমি লন্ডনের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী বাংলা ভাষা ও সাহিত্যচর্চায় প্রবাসীদের এগিয়ে আসার আহ্বান বিশ্ব শিক্ষক দিবস আজ জ্ঞান বিতরণকারী শিক্ষকদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা

চট্টগ্রামের জেলা প্রশাসকের সাথে আইনী সহায়তা কেন্দ্র ‘আসক’ ফাউন্ডেশন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

  • সময় বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ৩২৯ পঠিত

 

​চট্টগ্রামের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সাথে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইনী সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন, চট্টগ্রাম বিভাগের নেতৃবৃন্দ।

​বুধবার (২৯ এপ্রিল) জেলা প্রশাসকের কার্যালয়ে এই শুভেচ্ছা বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় সংগঠনের পক্ষ থেকে জেলা প্রশাসককে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেওয়া হয়।

​সাক্ষাৎকালে ‘আসক’ ফাউন্ডেশনের নেতৃবৃন্দ সংগঠনের মানবিক কার্যক্রম এবং আর্তমানবতার সেবায় তাদের বিভিন্ন পদক্ষেপের কথা জেলা প্রশাসককে অবহিত করেন।

বিশেষ করে তৃণমূল পর্যায়ে আইনি সহায়তা প্রদান এবং মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় প্রশাসনের সাথে সমন্বয় করে কাজ করার বিষয়ে আলোচনা করা হয়।

​জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা সংগঠনের কার্যক্রমের প্রশংসা করেন এবং জনকল্যাণমূলক কাজে প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

তিনি বলেন, মানবাধিকার সুরক্ষা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় সামাজিক সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক তথ্য ও আইনি সহযোগিতার মাধ্যমে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো একটি মহৎ কাজ।

আইনী সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের সভাপতি লায়ন ফরহাদুল হাসান মোস্তফা ও সাধারণ সম্পাদক এলেক্স রনি-র নেতৃত্বে প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন: ​সহ-সভাপতি সাইফুল ইসলাম, সহ-সভাপতি এস এম বাদশা, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলিনুর শাহিন, যুগ্ম সাধারণ সম্পাদক আরিফ খান, ​দপ্তর সম্পাদক সাইদুল ইসলাম সুজন, প্রচার সম্পাদক তানভীর উদ্দিন, ​সহ-প্রচার সম্পাদক আফসানা আক্তার ববিসহ কমিটির গুরুত্বপূর্ণ সদস্য ও নেতৃবৃন্দ।

​শুভেচ্ছা বিনিময় শেষে নেতৃবৃন্দ জেলা প্রশাসকের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন এবং আগামী দিনগুলোতে চট্টগ্রামের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট