1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
পশ্চিম আবুরখীল জাগৃতি পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও সদ্ধর্মদেশনা সম্পন লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এবং লিও ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এর চার্জ হস্তান্তর-গ্রহণ ও চার্টার সেলিব্রেশন কবরস্থানের পাশে মিলল যুবকের মরদেহ, এলাকায় চাঞ্চল্য পটিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও সিএনজিসহ একজন গ্রেপ্তার পটিয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া  প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরন অনুষ্ঠিত পার্কভিউ হাসপাতালে ‘SSC-2026 Success Celebration’ অনুষ্ঠিত পটিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল টমটমযাত্রীর পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মফিজুর রহমান সংবর্ধিত হিজড়া নেত্রী মৌসুমী হত্যা: ফাল্গুনীর ‘কথিত স্বামী’ রনি গ্রেপ্তার আরব আমিরাত প্রবাসীর সাংবাদিক শিবলী আল সাদিক সংবর্ধিত।

বাঘাইছড়িতে হিফজুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

  • সময় বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ২২৯ পঠিত

আনোয়ার হোসেন
বাঘাইছড়ি প্রতিনিধি
রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলায় হিফজুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান মনোরম পরিবেশে মর্যাদার সঙ্গে সম্পন্ন হয়েছে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে ২০২৫ অর্থবছরের এ আয়োজনটি ২৯ এপ্রিল সকাল ১১টায় উপজেলা মডেল মসজিদের হলরুমে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করে পবিত্র কোরআন তিলাওয়াত ও হিফজ দক্ষতা প্রদর্শন করে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে ছিল উৎসাহ-উদ্দীপনা ও সুস্থ প্রতিযোগিতার মনোভাব, যা অনুষ্ঠানকে আরও আকর্ষণীয় করে তোলে।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মডেল মসজিদের ইমাম মাওলানা সুলাইমান খান। বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন মডেল টাউন কিরাতুল কোরআন মাদ্রাসার শিক্ষক হাফেজ আব্দুল কাদের, মুসলিম ব্লক তাহফিজুল কুরআন নূরানী মাদ্রাসার শিক্ষক হাফেজ ইব্রাহিম খলিল এবং হাফেজ নাজমুল ইসলাম।
প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। আয়োজকরা জানান, এ ধরনের ধর্মীয় ও শিক্ষামূলক আয়োজন শিক্ষার্থীদের মধ্যে কোরআন শিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং নৈতিক মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
মডেল মসজিদের ইমাম মাওলানা সোলাইমান খান প্রতিযোগীদের উদ্দেশ্যে বলেন, পবিত্র কোরআন মানুষের জীবন পরিচালনার সর্বোত্তম দিকনির্দেশনা। এই হিফজুল কোরআন প্রতিযোগিতার মূল উদ্দেশ্য হলো নতুন প্রজন্মকে কোরআন শিক্ষায় আগ্রহী করে তোলা এবং তাদের মধ্যে নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ গড়ে তোলা। আয়োজকদের প্রত্যাশা, অংশগ্রহণকারী শিক্ষার্থীরা শুধু প্রতিযোগিতায় সীমাবদ্ধ না থেকে কোরআনের শিক্ষা নিজেদের জীবনে বাস্তবায়ন করবে এবং সুস্থ প্রতিযোগিতার মাধ্যমে নিজেদের দক্ষতা আরও উন্নত করবে।
আয়োজকরা আরও আশাবাদ ব্যক্ত করেন, এ ধরনের উদ্যোগ সমাজে কোরআন শিক্ষার প্রসার ঘটিয়ে একটি আদর্শ, সুশৃঙ্খল ও নৈতিক সমাজ গঠনে সহায়ক ভূমিকা রাখবে।
সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানটি সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয় এবং দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত করা হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট