1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইপিজেডে তাঁতীদলের উদ্যোগে দোয়া মাহফিল ও ইফতার: রমজানের শিক্ষা সংযম, মানবিকতা ও ঐক্যের বার্তা দেশ ও জাতির কল্যাণ কামনায় আনোয়ারা প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল লালখান বাজার ওয়ার্ড যুবদলের উদ্যোগে বাঘঘোনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পটিয়ায় লবণ মিল শ্রমিকের টাকা নিয়ে ক্যাশিয়ার উধাও, কারখানা বন্ধ সীতাকুণ্ডে এক চল্লিশ মাদ্রাসা ও এতিম খানায় খেজুর বিতরণ বাঘাইছড়িতে বিসমিল্লাহ বাবুর্চি সমিতির ইফতার মাহফিল সম্পন্ন ‘চাটগাঁইয়্যা নওজোয়ান’-এর ইফতার মাহফিল অনুষ্ঠিত আমিরাতে হেলিকপ্টার দুর্ঘটনায় শহীদ সাইদ রশিদ আল বালুশির মৃত্যুতে সমবেদনা জানিয়েছেন হাজ্জা বিন জায়েদ দুবাই এয়ারপোর্টের কাছে ড্রোন পড়ে বাংলাদেশি-সহ চারজন আহত চকবাজারে বৈদ্যুতিক টেকনিশিয়ান সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত

একুশে স্মৃতি পদক পেলেন সমাজসেবক জাহেদুল আলম চৌধুরী

  • সময় মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৪৩ পঠিত

মুহাম্মদ তৈয়্যবুল ইসলাম, রাঙ্গুনিয়া(চট্টগ্রাম)প্রতিনিধিঃ

সমাজসেবায় বিশেষ অবদান রাখায় একুশে স্মৃতি পদকে ভূষিত হলেন চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা ১নং রাজানগর ইউনিয়নের কৃতি সন্তান বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জাহেদুল আলম চৌধুরী।

সোমবার(১৭ ফেব্রুয়ারী) ঢাকা পল্টন টাওয়ার ইকোনোমিক রিপোর্টার্স ফোরাম মিলনায়তনে একুশে স্মৃতি পরিষদের আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ‘ভাষা আন্দোলন থেকে আকজের বাংলাদেশ’ নামক শীর্ষক আলোচনা সভা ও সম্মাননা প্রধান অনুষ্ঠানে জাহেদুল আলম চৌধুরী বাংলাদেশ সুপ্রিম কোর্ট’র প্রধান বিচারপতি জয়নাল আবেদীন কাছ থেকে সম্মাননা গ্রহণ করেন।

জাহেদুল আলম চৌধুরী রাঙ্গামাটি-চট্টগ্রাম ট্রাক মালিক সমিতির সভাপতি ও রাঙ্গুনিয়া উপজেলা বিএনপি’র সিনিয়র সদস্য, রানীরহাট কাঠ ও জ্বালানি কাঠ ব্যবসায়ী সমবায় সমিতির সিনিয়র সহ সভাপতি, রাণীরহাট বাজার ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতির বিপ্লবী আহবায়কের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। তিনি রাজানগর ইউনিয়নের ৯নং ওয়ার্ড এর ঐতিহ্যবাহী চৌধুরী বাড়ি’র আলহাজ্ব মৃত নবাব শাহ মিয়া চৌধুরী’র সুযোগ্য সন্তান।

এদিকে জাহেদুল আলম চৌধুরী ‘একুশে স্মৃতি পদক’ পাওয়ায় রাজানগর ইসলামপুর ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা ফুল দিয়ে বরণ ও সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট