1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
সেন্টার অব এক্সিলেন্স এন্ড বুড্ডিস্ট স্টাডিজ’র জরুরি সভা অনুষ্ঠিত চট্টগ্রামে ৩৮টি ফুটওভার ব্রিজ নির্মাণের পথে, আরও ৭৮টির পরিকল্পনা : চসিক মেয়র বোয়ালখালীতে গভীর রাতে রহস্যজনক অগ্নিকাণ্ডে হার্ডওয়্যার দোকান ভস্মীভূত, ক্ষতি প্রায় ২০ লাখ পাহাড় মেতেছে বিজুর আমেজে-নদীতে ফুল অর্পণের মধ্য দিয়ে পাহাড়িদের ঐতিহ্যবাহী উৎসব শুরু প্রবাল এক্সপ্রেসে ইট-পাথর নিক্ষেপ ইসলামাবাদে যাত্রী আহত, নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ নাগরিক ছাত্র ঐক্য চট্টগ্রামে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের ‘সোশ্যাল অ্যাওয়ার্ড ২০২৬’ প্রদান সম্প্রীতির অনন্য প্রতীক: পহেলা বৈশাখ -লায়ন উজ্জল কান্তি বড়ুয়া চন্দনাইশে বর্ণাঢ্য আয়োজনে প্রথমবারের মতো সম্মিলিত বর্ষবরণ ও বৈশাখী মেলা ১৪৩৩ বঙ্গোপসাগরে ফিশিং ট্রলার থেকে ১৫ কোটি টাকার ৫ লাখ ইয়াবা জব্দ, গ্রেফতার- ৯ চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড মেলায় ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন

“একুশ মহান ” -মুহাম্মদ আব্দুল হাকিম (খাজা হাবীব)

  • সময় বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৪৩ পঠিত

“একুশ মহান ”

-মুহাম্মদ আব্দুল হাকিম (খাজা হাবীব)

উর্দু ভাষার অবসান
বাংলা ভাষার উত্থান
২১শে ফেব্রুয়ারি
চির ভাস্বর চির অম্লান।

কেহ হয়েছে পঙ্গু আর
কেহ দিয়েছে প্রাণ
কেহ হারিয়েছে ইজ্জত
তবু বাংলা করেছে দান।

সালাম রফিক বরকত জব্বার
আর সাধারণ ছাত্র যত
শত্রু পক্ষের বুলেট বিদ্ধে
দেহ তাদের ক্ষত-বিক্ষত।

ভাষা সৈনিক আনলো কেড়ে
মোদের মায়ের ভাষা
আন্তর্জাতিক মাতৃভাষা
সকল ভাষার খাসা।

শ্রদ্ধাভরে ভালবাসি
তাদের রক্ত দানকে
পুষ্প মাল্যে বরণ করি
ভাষা শহীদ ভাইকে।

সোনার বাংলা সোনার দেশ
সোনার ধানে ভরা বেশ
ভাষা সৈনিকদের প্রিয় দেশ
মাতৃভাষার বাংলাদেশ।

মা মাটি দেশ
সুখের নেইকো শেষ
সার্বভৌমত্ব রক্ষা করি
মোরা নির্বিশেষ।

সবুজ শ্যামল বাংলাদেশ
সুখের নেইকো শেষ
মাতৃভাষা রক্ষা করব
আমরা নির্বিশেষ।

মাগফিরাত কামনা করি
সবে শহীদ তরে
ভাষা শহীদ ভাইয়েরা
শান্তি পায় যেন পরপারে।

 

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট