1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
শিরোনামঃ
এপেক্স বাংলাদেশের উদ্যােগে আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন সেঞ্চুরিয়ান লায়ন্স ও লিও ক্লাবের ২০২৬-২৭ সেবাবর্ষের কমিটি ঘোষণা বুদ্ধ পূর্ণিমার শুভ্রতায় জেগে উঠুক মানবতার আলো লেখক- লায়ন উজ্জল কান্তি বড়ুয়া বাঘাইছড়িতে মে দিবস পালিত বান্দরবান জেলায় ক্যাশলেস বাংলাদেশ উদ্যোগ’বিষয়ক সেমিনার চট্টগ্রামে ৭০ লাখ টাকার বিদেশি মদ জব্দ অতিরিক্ত বৃষ্টিতে রিয়াজুদ্দিন বাজারের বেহাল অবস্থা জলাবদ্ধতায়! চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন এর সাথে আইনী সহায়তা কেন্দ্র ‘আসক’ ফাউন্ডেশন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় আল্লামা হাফেজ মুহাম্মদ আশরাফুজ্জামান আল-কাদেরী (মুজিআ) – সোহেল মো. ফখরুদ-দীন পিতার বিচারে ভুল হলে সন্তান কখনো সুনাগরিকে পরিণত হতে পারে না: মীর্জা মো: নাসির উদ্দিন

এপেক্স ক্লাব অব বান্দরবানের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরন।

  • সময় বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫
  • ৪৩০ পঠিত

 

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) এপেক্স ক্লাব অব বান্দরবানের উদ্যোগে বান্দরবান সদরে কাসেম পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরন করা হয়েছে। উক্ত সেবা কাজে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশের জাতীয় সেবা পরিচালক এপে. মোঃ নুরুল আমিন চৌধুরী আরমান, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা -৩ এর গভনর (ইলেক্ট) এপে. সৈয়দ মিয়া হাসান, অতীত জেলা গভনর এপে. কামাল পাশা. এপেক্স ক্লাব অব বান্দরবানের সদ্য অতিত সভাপতি এপে. মোজাম্মেল হক, কাসেম পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মেরি ভট্টাচার্য । উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এপেক্স ক্লাব অব বান্দরবানের সভাপতি এপে. নিনি প্রু। প্রধান অতিথি এপেক্স বাংলাদেশের জাতীয় সেবা পরিচালক মো: নুরুল আমিন চৌধুরী আরমান তার বক্তব্য বলেন, এপেক্স একটি আন্তরজাতিক সেবা সংগঠন সেবা কাজের অংশ হিসাবে কাসেম পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের মধ্যে স্কুল ব্যাগ ও শিক্ষাসামগ্রী বিতরনের এই প্রগোমের আয়োজন করা হয়েছে। এপেক্স ক্লাব অব বান্দরবান এই উদ্যোগ প্রসংশনিয়। সমাজের কম ভাগ্যবানদের পাশে দাড়ানোর এপেক্স ক্লাব অব বান্দরবানের এই উদ্দেগ্য অন্যান্য সেবা সংগঠনকে অনুসরন করা উচিত। আশা করি এপেক্স ক্লাব অব বান্দরবানের এই সেবামূলক কাজ চলামান থাকবে। বিষেশ অতিথি জেলা গভর্নর (ইলেক্ট) এপে. সৈয়দ মিয়া হাসান বলেন, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। এই শিশুরা শিক্ষার মাধ্যমে তাদের মেধার বিকাশ ঘটিয়ে তারাই একদিন দেশ ও জাতির কর্ণধার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবে। মনে রাখবেন একজন শিক্ষার্থীর ভিত্তি শক্তিশালী করার প্রথম ধাপ হলো মায়ের হাতে শিক্ষা খড়ি। তাই প্রতিটি মায়ের নৈতিক কর্তব্য হলো তার সন্তানের সঠিকভাবে দেখাশোনা করা। বিশেষ অতিথি স্কুলের প্রধান শিক্ষক মেরি ভট্টাচার্য্য শিক্ষাসামগ্রী বিতরনের জন্য কাসেম পাড়া স্কুলকে নিবাচন করা জন্য এপেক্স ক্লাব অব বান্দরবানকে ধন্যবাদ জানান। অনুষ্ঠানের সভাপতি এপে. নিনি প্রু উক্ত সেবামূলক কাজে প্রধান অতিথি এবং বিশেষ অতিথিগণকে উপস্থিত থাকার জন্য ক্লাবের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এবং বলেন এই ধরনের সেবামূলক কাজ আগামিতে ও অব্যাহত থাকবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট