1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
পশ্চিম আবুরখীল জাগৃতি পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও সদ্ধর্মদেশনা সম্পন লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এবং লিও ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এর চার্জ হস্তান্তর-গ্রহণ ও চার্টার সেলিব্রেশন কবরস্থানের পাশে মিলল যুবকের মরদেহ, এলাকায় চাঞ্চল্য পটিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও সিএনজিসহ একজন গ্রেপ্তার পটিয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া  প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরন অনুষ্ঠিত পার্কভিউ হাসপাতালে ‘SSC-2026 Success Celebration’ অনুষ্ঠিত পটিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল টমটমযাত্রীর পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মফিজুর রহমান সংবর্ধিত হিজড়া নেত্রী মৌসুমী হত্যা: ফাল্গুনীর ‘কথিত স্বামী’ রনি গ্রেপ্তার আরব আমিরাত প্রবাসীর সাংবাদিক শিবলী আল সাদিক সংবর্ধিত।

ফেনী ছাগলনাইয়ায় একনলা বন্দুক ও কার্তুজসহ গ্রেফতার ১

  • সময় মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ২৫৮ পঠিত

 

মোঃ মনিরুল ইসলাম রিয়াদে
স্টাফ রিপোর্টার

ফেনী জেলার ছাগলনাইয়া থানা এলাকা থেকে একটি দেশীয় তৈরি একনলা বন্দুক ও চারটি কার্তুজসহ ওবায়দুল হক মজুমদার (৬৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‍্যাব-৭, চট্টগ্রাম।

র‍্যাব-৭ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় ছাগলনাইয়া থানাধীন ৫ নম্বর মহামায়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম দেবপুর এলাকায় ওবায়দুল হক মজুমদারের বসতঘরে মাদকদ্রব্যসহ একজন ব্যক্তি অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (২৮ এপ্রিল ২০২৬) রাত আনুমানিক ১২টা ৪৫ মিনিটে র‍্যাব-৭ এর একটি আভিযানিক দল সেখানে অভিযান পরিচালনা করে।

র‍্যাবের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত ওবায়দুল হক মজুমদার পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে তার নির্মাণাধীন ঘরের বাথরুমের ছাদের ওপর বিশেষ কায়দায় লুকিয়ে রাখা একটি দেশীয় তৈরি একনলা বন্দুক উদ্ধার করা হয়। বন্দুকটির কাঠের বাটসহ দৈর্ঘ্য প্রায় ৩ ফুট ৯ ইঞ্চি এবং লোহার বডি ও ব্যারেলসহ ট্রিগার ও ফায়ারিং পিন সংযুক্ত ছিল।

এসময় আরও ৪টি ১২ বোর কার্তুজ উদ্ধার করা হয়। এর মধ্যে ৩টির উপরের অংশ নীল রঙের প্লাস্টিকের এবং ১টির উপরের অংশ লাল রঙের প্লাস্টিকের। সবগুলো কার্তুজের নিচের অংশে পিতলের ক্যাপ ছিল।
র‍্যাব-৭ জানায়, গ্রেফতারকৃত আসামি ও জব্দকৃত আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী জেলার ছাগলনাইয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-৭, চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার এ. আর. এম. মোজাফ্ফর হোসেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট