1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
আহলা দরবার শরীফে মওলা আলী (রাঃ)-এর স্মরণে ওরশে পাক ও ইফতার মাহফিল জাটকা সংরক্ষণ কর্মসূচি: দক্ষিণ হালিশহরে ২৯৩ জেলে পরিবার পেল ৮০ কেজি করে চাল ইপিজেডে বাংলাদেশ সাংবাদিক ক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল বোয়ালখালীতে শালিস বৈঠকে ঢলে পড়ে বিএনপি নেতার মৃত্যু বাঘাইছড়িতে আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে ঈদ উপহার প্রদান এইচডাব্লিউপিএল এর উদ্যোগে চলমান যুদ্ধ বন্ধের আহ্বানে কধুরখীল মারজিন বৌদ্ধ বিহারে বিশ্বশান্তি কামনায় হাজার বাতি প্রজ্বলন ও প্রার্থনা সীতাকুণ্ডে বেসরকারি হাসপাতাল ও ল্যাব এসোসিয়েশনর ইফতার মাহফিল বাংলাদেশ তথ্য ও মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের ঈদ বস্ত্র বিতরণ। চট্টগ্রামের সাবেক এমপি মুজিবের বাসায় গুলি: লুট হওয়া অস্ত্রসহ ৩ সন্ত্রাসী গ্রেপ্তার ইরানে মার্কিন ও ইসরায়েলি হামলার প্রতিবাদে চট্টগ্রামে আইনজীবীদের মানববন্ধন

এমএসকে ফাউন্ডেশন’র উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন

  • সময় শনিবার, ১৩ জুলাই, ২০২৪
  • ২৪৬ পঠিত

‘সবুজে সাজাই বাংলাদেশ’ প্রতিপাদ্যে সারাদেশের মতো
১৩ জুলাই ২০২৪ (শনিবার) চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ডের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকের মাঝে গাছের চারা বিতরণ ও রোপণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন এমএসকে ফাউন্ডেশনের উপদেষ্টা ও চসিক ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব লায়ন এম আশরাফুল আলম। পরিবেশের ভারসাম্য রক্ষায় এমন উদ্যোগের প্রশংসা করেন সুধীজনেরা। গাছের চারা বিতরণ ও রোপণ কার্যক্রমে অংশ নেন আলহাজ্ব মোহাম্মদ সামশুল আলম, মাওলানা এম সোলাইমান কাসেমী, মাওলানা কাজী মোহাম্মদ মুফিজুর রহমান,মোহাম্মদ হোসেন, মোহাম্মদ কফিল উদ্দিন, মোহাম্মদ কুতুব উদ্দিন, নজরুল ইসলাম, মোহাম্মদ সাইফুল ইসলাম প্রমুখ।

এমএসকে ফাউন্ডেশনের উপদেষ্টা কাউন্সিলর আলহাজ্ব লায়ন এম আশরাফুল আলম বলেন, দেশের প্রতিটি সংগঠন ও নাগরিকের উচিত বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে দেশকে সবুজে ভরপুর করে তোলা। এতে পরিবেশের ভারসাম্য রক্ষা পাবে। বায়ুদূষণসহ নানা ধরনের দূষণ থেকে দেশবাসী মুক্ত থাকতে পারবে। সবাই যদি ফলদ, বনজ ও ভেষজ বৃক্ষ রোপণ ও পরিচর্যা করে তাহলে সারাদেশে সবুজ বেষ্টনী গড়ে তোলার ক্ষেত্রে সহায়ক হবে; পুষ্টিচাহিদা পূরণ হবে, আর্থিকভাবেও দেশ ও জনগণ উপকৃত হবে। সবুজ আচ্ছাদিত সুন্দর ও নিরাপদ পরিবেশ সৃষ্টির লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচিতে দেশের প্রত্যেক নাগরিককেই এগিয়ে আসা উচিত। তবে বৃক্ষরোপণের পাশাপাশি বৃক্ষনিধনের বিষয়টি শক্ত হাতে দমন করতে হবে প্রশাসনকে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট