1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
এপেক্স ক্লাব অব পটিয়ার শীতবস্ত্র বিতরণ কর্মসূচির উদ্বোধন পোল্যান্ডের ক্রাকোতে উদ্বোধন করা হলো বাংলাদেশি গ্রোসারি সুপারশপ ‘লিটল এশিয়া গ্রোসারি অ্যান্ড হালাল মিট’ থানা পুলিশের তড়িৎ পদক্ষেপে বায়েজিদে খণ্ডিত লাশ উদ্ধারের রহস্য উদ্ঘাটন,অভিযুক্ত নারী গ্রেপ্তার ২০ বছর পর রোববার চট্টগ্রামে আসছেন তারেক রহমান পলোগ্রাউন্ডে মহাসমাবেশ, লক্ষাধিক মানুষের সমাগমের আশা চন্দ্রঘোনায় মাদরাসা পরিদর্শন ও মনিটরিং এ আনজুমান এডুকেশন বোর্ড সীতাকুণ্ডে মাজার জিয়ারতে প্রচারণা শুরু সিএমপির ডিবি বন্দর স্পেশাল টিমের অভিযানে ৩,০০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার চট্টগ্রামে জমি বিরোধের জেরে ফুটফুটে শিশু আব্দুল্লাহ হত্যা ঘিরে রহস্য আইন শৃংখলা পরিস্থিতি মুল্যায়নে চট্টগ্রামে সেনাপ্রধানের সন্তোষ ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগাং’র উদ্যোগে শীতকালীন পিঠা উৎসব অনুষ্ঠিত

কবিতা: শেষ চিঠি – জোয়াইরিয়া বিনতে আজিজ

  • সময় বৃহস্পতিবার, ২৫ মার্চ, ২০২১
  • ৭৯৮ পঠিত

কবিতাঃ

শেষ চিঠি

– জোয়াইরিয়া বিনতে আজিজ

তুমি কেমন আছো প্রিয়?
শেষ চিঠি টা পড়ে নিও,
নদীর ধারে আসো নি সেদিন
যেদিন সব ভালোবাসা উজাড় করবো বলে,
একটা জবা ফুল খোঁপায় গেঁথে বসেছিলাম।

বড্ড অভিমানী ছিলাম
তারিখ ছিলো পঁচিশ মার্চ, ১৯৭১
আর আসো নি,যুদ্ধে চলে গেছো,
তুমি বীর হয়েছিলে আর
আমায় বীরাঙ্গনা করেছো।

তুমি তো যোদ্ধা, বীর বাঙালি
মেশিনগানের গোলাবর্ষণে
বন্দুক হাতে ট্রিগার টেনে,
বারবার আঘাত করছিলে।

ঐদিন টুকরো টুকরো করে আমায়
নদীতে ভাসিয়েছিলো হায়েনারা,
যুদ্ধ শুরু হতেও দেয়নি
আমি ছিলাম বড্ড দিশেহারা।
সেদিন ছিলো ২৫ মার্চ কালরাত্রি,
প্রতিটি মানুষ ছিলো মৃত্যু পথযাত্রী।

জয় বাংলা,স্লোগানে
উত্তপ্ত,বিধ্বস্ত, বিদ্যুৎ বিচ্ছিন্ন রাত
বাঙালির হাহাকার, চিৎকার!
লণ্ডভণ্ড ছারখার,লাশ আর লাশ
পাক বাহিনী দেখালো সে রাতে
নৃশংসতা আর ত্রাশ!

পারলে মায়ের কাছ থেকে নিয়ে
পড়ে নিও আমার লেখা শেষ চিঠি,
হে আমার যোদ্ধা, আমার বীর!
তোমার জন্য পরপারে থাকবো
প্রেম নিয়ে হাজির।

লেখক:
শিক্ষার্থী, আরবি বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট