1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইপিজেডে তাঁতীদলের উদ্যোগে দোয়া মাহফিল ও ইফতার: রমজানের শিক্ষা সংযম, মানবিকতা ও ঐক্যের বার্তা দেশ ও জাতির কল্যাণ কামনায় আনোয়ারা প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল লালখান বাজার ওয়ার্ড যুবদলের উদ্যোগে বাঘঘোনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পটিয়ায় লবণ মিল শ্রমিকের টাকা নিয়ে ক্যাশিয়ার উধাও, কারখানা বন্ধ সীতাকুণ্ডে এক চল্লিশ মাদ্রাসা ও এতিম খানায় খেজুর বিতরণ বাঘাইছড়িতে বিসমিল্লাহ বাবুর্চি সমিতির ইফতার মাহফিল সম্পন্ন ‘চাটগাঁইয়্যা নওজোয়ান’-এর ইফতার মাহফিল অনুষ্ঠিত আমিরাতে হেলিকপ্টার দুর্ঘটনায় শহীদ সাইদ রশিদ আল বালুশির মৃত্যুতে সমবেদনা জানিয়েছেন হাজ্জা বিন জায়েদ দুবাই এয়ারপোর্টের কাছে ড্রোন পড়ে বাংলাদেশি-সহ চারজন আহত চকবাজারে বৈদ্যুতিক টেকনিশিয়ান সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত

কবি মোঃ নেছার’র ‘পরাণ’ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন

  • সময় রবিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৫৬৩ পঠিত

প্রেস বিজ্ঞপ্তিঃ

কবিরা কখনো হতাশ হয়না, কাগজ কলম ছাড়া দিন চলে না। কবিরা পারে সুন্দর আবিষ্কার করতে, পারে জীবনকে শৈল্পিকভাবে সাজাতে। কবি মোহাম্মদ নেছারের প্রথম কাব্য গ্রন্থ নপ্র প্রকাশনী থেকে প্রকাশিত ‘পরাণ’র মোড়ক উন্মোচন ৪ ফেব্রæয়ারি শনিবার বিকেল ৫টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক হলে অনুষ্টিত হয়। বিশিষ্ট কবি ও প্রাবন্ধিক অভীক ওসমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কথা সাহিত্যিক জাতীয় ব্যক্তিত্ব ড. হরি শংকর জলদাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাট্যকার ইমরান সাহা, মহিলা আওয়ামী লীগ নেত্রী খালেদা আক্তার চৌধুরী, এড, এম হোসাইন রানা, প্রধান আলোচক ছিলেন পরিবেশবিদ ও প্রাবন্ধিক প্রফেসর ড. মোঃ ইদ্রিস আলী, আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম কলেজের বাংলা বিভাগের সহযোগি অধ্যাপক মোঃ আবদুস সালাম, কবি খালেছা খানম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার হাসমত আলী, ফুলকলির জেনারেল ম্যানেজার আলহাজ্ব এম এ সবুর। পুরো অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন মো: সাগর ও যারীন সুবাহ। বক্তারা বলেন, কবি মোহাম্মদ নেছারের কবিতার প্রথম কাব্যগ্রন্থ ‘পরাণ’ এ প্রেম, ভালোবাসা, বিরহ এবং সমাজের সমসাময়িক বিষয়ে বাস্তব চিত্র ফুটে উঠেছে। মানুষের দৈনন্দিন জীবনযাপন কঠিন বাস্তবতার মুখমুখী হয়ে জগৎ সংসারে প্রতিনিয়ত এগিয়ে যাচ্ছে। হাসি, কান্না আরা নানামুখী সমস্যার ভিতরে থেকেও নিজের অপ্রাপ্তির প্রত্যাশাটুকু অন্যের সাথে ভাগ করে নেওয়ায় ভালোবাসার একগুচ্ছ অনুভুতির প্রকাশ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট