1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
জাতীয় পর্যায়ের মার্শাল আর্ট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগং চকরিয়ায় পাহরচাঁদা মহিলা দাখিল মাদ্রাসায় শতভাগ পাসের রেকর্ড অক্ষুণ্ণ, জিপিএ-৫ পেয়েছে দুই শিক্ষার্থী ‘ভূজপুর ট্রাজেডি’র মামলা প্রত্যাহারে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দিয়েছে ভূজপুর মজলুম ঐক্য পরিষদ পটিয়ায় শাহ্ আমির উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্টাতা আমিনুল হক তালুকদারের তৃতীয় মৃত্যু বার্ষিকী আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জামেয়া মহিলা কামিল মাদরাসার দাখিল-২৬ পরীক্ষায় ঈর্ষনীয় সাফল্য অব্যাহত ৬১ জন A+ কর্ণফুলী নতুন ব্রিজ এলাকায় বালুর গর্তে পড়ে প্রাণ গেল ৭ বছরের শিশুর এসএসসি পরীক্ষায় ফেল করে এক পরীক্ষার্থীর আত্মহত্যা সৌদি আরবে অগ্নিকাণ্ডের ঘটনায় ১৭ জনের মৃত্যু চট্টগ্রাম চান্দগাঁওয়ে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের মতবিনিময় সভা ও খাদ্যসামগ্রী বিতরণ মরণফাঁদ অটোরিকশা এখনই কঠোর নিয়ন্ত্রণ চাই: মোস্তানছিরুল হক চৌধুরী

কলামিস্ট সোলাইমান কাসেমীর ছোটদের হাদিসের গল্প বইয়ের মোড়ক উন্মোচন

  • সময় বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
  • ৫২০ পঠিত

 

বহুমাত্রিক লেখক ও গবেষক মাওলানা এম সোলাইমান কাসেমীর শিক্ষা ও শিক্ষাদান পদ্ধতি আগ্রহ ও মূল গবেষণার বিষয় হলেও তিনি ধর্ম, ইসলাম প্রচার, সাহিত্য, সাংবাদিকতা, সমাজ, সভ্যতা এবং সংস্কৃতির বিভিন্ন শাখায় বিচরণ করেন সহজে অনায়াসে। তাঁর সাফল্যের মূল চাবিকাঠি তীক্ষ্ণধী ও পরিশ্রম। তিনি চট্টগ্রাম ও ঢাকার পত্র-পত্রিকায় নিয়মিত লিখে সচেতন পাঠক ও লেখকদের মনোযোগ কাড়তে সক্ষম হয়েছেন। পেশায় শিক্ষক তিনি। ২৮ নভেম্বর ২০২৪ (বৃহস্পতিবার) সকাল ১১টায় ছোটদের হাদিসের গল্প বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত মন্তব্য করেন শিল্পপতি ও শিক্ষাবিদ আলহাজ্ব আবুল বশর আবু।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন গবেষক ও লেখক অধ্যাপক ড. মুহাম্মদ শফিউল্লাহ কুতুবী, অধ্যক্ষ হাফেয মাওলানা মুহাম্মদ ইবরাহীম ছিদ্দিকী,অধ্যক্ষ মাওলানা ফজলুল হক, অধ্যক্ষ মাওলানা নুরুল আলম ফারুকী, মাওলানা মুহাম্মদ গিয়াস উদ্দিন, মাওলানা মুহাম্মদ রহিম উল্লাহ, মাস্টার যাইনুল মোস্তফা, মাস্টার শাহাদাত হোসাইন, মাওলানা ইমতিয়াজ হোসাইন, মাওলানা এনামুল হক, মাওলানা খোবাইব নূর, মাওলানা মামুনুর রশীদ,হাফেজ ইয়াসিন আরাফাত, হাফেজ মুহাম্মদ সাজ্জাদ, হাফেজ মাওলানা মুহাম্মদ তানভীর আহমেদ, মিসেস আসমাউল হুসনা, মিসেস আসফিয়া সোলতানা, মিসেস তাসনিম নুরুল রণি, মিস সামরিনা হাসান, মিস জাফরিন আজাদ, মিসেস মরিয়ম আক্তার, মোহাম্মদ আনোয়ার হোসেন প্রমুখ।

পরিশেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করা হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট