1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
পাহাড় মেতেছে বিজুর আমেজে-নদীতে ফুল অর্পণের মধ্য দিয়ে পাহাড়িদের ঐতিহ্যবাহী উৎসব শুরু প্রবাল এক্সপ্রেসে ইট-পাথর নিক্ষেপ ইসলামাবাদে যাত্রী আহত, নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ নাগরিক ছাত্র ঐক্য চট্টগ্রামে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের ‘সোশ্যাল অ্যাওয়ার্ড ২০২৬’ প্রদান সম্প্রীতির অনন্য প্রতীক: পহেলা বৈশাখ -লায়ন উজ্জল কান্তি বড়ুয়া চন্দনাইশে বর্ণাঢ্য আয়োজনে প্রথমবারের মতো সম্মিলিত বর্ষবরণ ও বৈশাখী মেলা ১৪৩৩ বঙ্গোপসাগরে ফিশিং ট্রলার থেকে ১৫ কোটি টাকার ৫ লাখ ইয়াবা জব্দ, গ্রেফতার- ৯ চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড মেলায় ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন আল্লাহর সন্তুষ্টি লাভের অন্যতম মাধ্যম হজ্ব -প্রফেসর ড. গিয়াস উদ্দিন তালুকদার বোয়ালখালীতে অবৈধভাবে মাটি কাটার দায়ে মোবাইল কোর্ট অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা বোয়ালখালীতে ধর্মীয় বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ, বৃত্তি প্রদান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

চট্টগ্রামের আনোয়ারাতে সামাজিক সংগঠন আনোয়ারা ব্লাড ডোনেট গ্রুপের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী ও সেচ্ছাসেবীদের মিলনমেলা অনুষ্ঠিত।

  • সময় শুক্রবার, ১৯ নভেম্বর, ২০২১
  • ৪৪৩ পঠিত

ইসমাইল ইমন, চট্টগ্রামঃ

“রক্তের বাঁধনে গড়বো মানবতা” স্লোগানে আনোয়ারার তরুন তরুণীদের নিয়ে সংগঠিত আনোয়ারা ব্লাড ডোনেট গ্রুপের এই বর্নাঢ্য আয়োজন পারকি সৈকত সংলগ্ন লুসাই পার্কে অনুষ্ঠিত হয়।

শুক্রবার (১৯ নভেম্বর) আনোয়ারা ব্লাড ডোনেট গ্রুপের এডমিন নীল জামসেদ ও কো- এডমিন হালিমা আকতারের যৌথ সঞ্চালনায় এডমিন ছলিম আল আনোয়ারের স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

অনুষ্ঠানে আনোয়ারা ব্লাড ডোনেট গ্রুপ ছাড়া ও উপজেলার বিভিন্ন সামাজিক, মানবিক সংগঠন উপস্থিত ছিল। অনুষ্ঠানের শুরুতে সমবেত জাতীয় সংগীত পরিবেশন ও মুক্তিযোদ্ধা, স্বেচ্ছাসেবক এবং স্বেচ্ছায় রক্তদাতাদের সম্মানে বিশেষ স্যালুট প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জোবায়ের আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২ নং বারশত ইউনিয়ন চেয়ারম্যান এম এ কাইয়ুম শাহ, আনোয়ারা ব্লাড ডোনেট গ্রুপের উপদেষ্টা নাজিম উদ্দিন, আবুল বশর এবং আজিম উদ্দিন।

এডমিন প্যানেল থেকে উপস্থিত ছিলেন ছলিম আল আনোয়ার, নুরুল আনোয়ার ইমরান, নীল জামশেদ, আবু তালেব, আরিফ হোসেন।

এসময় জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম আনোয়ারা সেরা উপজেলা নির্বাচিত হওয়ায় ইউএনও শেখ জুবায়ের আহমেদকে সম্মাননা স্মারক প্রদান করা হয় এবং চট্টগ্রামের সেরা চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় চেয়ারম্যান এম এ কাইয়ুম শাহ্কে ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

অনুষ্ঠানে আনোয়ারা ব্লাড ডোনেট গ্রুপের ৫ জন সেরা রক্তদাতা, ৫ জন সেরা রক্তসংগ্রাহক ও ২ জন উদীয়মান স্বেচ্ছাসেবককে বিশেষ সম্মাননা দেয়া হয়।

প্রধান অতিথি ইউএনও শেখ জুবায়ের আহমেদ বলেন, আনোয়ারা ব্লাড ডোনেট গ্রুপের কাজ সত্যিই প্রশংসনীয়। রক্তদান অত্যন্ত মহৎ কাজ। আনোয়ারা ব্লাড ডোনেট গ্রুপের ধারাবাহিক এই কার্যক্রম অক্ষুণ্ন থাকুক। আগামীতে আনোয়ারার তরুণ তরুণীরা আরো অনেক দূর এগিয়ে যাক এই প্রত্যাশা রাখি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট