1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
পশ্চিম আবুরখীল জাগৃতি পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও সদ্ধর্মদেশনা সম্পন লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এবং লিও ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এর চার্জ হস্তান্তর-গ্রহণ ও চার্টার সেলিব্রেশন কবরস্থানের পাশে মিলল যুবকের মরদেহ, এলাকায় চাঞ্চল্য পটিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও সিএনজিসহ একজন গ্রেপ্তার পটিয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া  প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরন অনুষ্ঠিত পার্কভিউ হাসপাতালে ‘SSC-2026 Success Celebration’ অনুষ্ঠিত পটিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল টমটমযাত্রীর পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মফিজুর রহমান সংবর্ধিত হিজড়া নেত্রী মৌসুমী হত্যা: ফাল্গুনীর ‘কথিত স্বামী’ রনি গ্রেপ্তার আরব আমিরাত প্রবাসীর সাংবাদিক শিবলী আল সাদিক সংবর্ধিত।

চট্টগ্রামে গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক আসামি গ্রেফতার

  • সময় শনিবার, ১২ জুলাই, ২০২৫
  • ৩৭১ পঠিত

আনোয়ার হোসেন বাঘাইছড়ি প্রতিনিধি:

রাঙ্গামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতারী পরোয়ানাভুক্ত (১ বছরের সাজা প্রাপ্ত) এক পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামির নাম মোঃ নাজিম উদ্দিন, পিতা- মোঃ আব্দুল জলিল, মাতা- রহিমা বেগম, সাং- মুসলিম ব্লক, ডাকঘর- বাঘাইছড়ি, উপজেলা- বাঘাইছড়ি, জেলা- রাঙ্গামাটি।
রাঙ্গামাটি পার্বত্য জেলার সুযোগ্য পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন এর সার্বিক দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে, সহকারী পুলিশ সুপার (বাঘাইছড়ি সার্কেল) জনাব মাহমুদুল হাসান এবং বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ জনাব হুমায়ূন কবীর এর প্রত্যক্ষ তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে নেতৃত্ব দেন এসআই (নিরস্ত্র) মামুন হোসেন এবং এএসআই (নিরস্ত্র) নাজমুল হুদা, সঙ্গীয় ফোর্সসহ।
পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে পলাতক থাকা আসামি মোঃ নাজিম উদ্দিনের বিরুদ্ধে সিএমপি কোতোয়ালী থানায় দায়েরকৃত সিআর মামলা নং ১৫৩৫/২৩-এর গ্রেফতারি পরোয়ানা জারি ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চট্টগ্রাম জেলার ভূজপুর থানাধীন হেয়াকু বাজার এলাকায় তার কর্মস্থল থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিকে যথাযথ আইনানুগ প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশের এই সফল অভিযানে স্থানীয় জনসাধারণ সন্তোষ প্রকাশ করেছেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট