1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
” উপকূল সাংস্কৃতিক ফোরামের ” উদ্দ্যোগে সম্মাননা প্রদান ও আলোচনা সভা সম্পন্ন। কলাউজান নিজতালুকে মহোৎসব পরিষদের অভিষেক ও সম্মাননা প্রদান আনোয়ারায় বর্ণাঢ্য আয়োজনে স্বপ্নছোঁয়া ফাউন্ডেশনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লায়ন্স ক্লাব অব চিটাগং প্রগ্রেসিভ ওয়েস্ট’র ২০২৬-২৭ সেবাবর্ষের কমিটি গঠন কনজিউমার রাইটস বাংলাদেশ (সিআরবি)-এর কেন্দ্রীয় জাতীয় প্রোগ্রাম সমন্বয়ক হলেন সংগঠক মোহাম্মদ আলী শিশু মৃত্যুতে আমাদের কোনো দায় নেই:- সাজিনাজ হসপিটাল কর্তৃপক্ষ হৃদরোগে আক্রান্ত হয়ে পটিয়ার মানবিক চিকিৎসক ডা. পুলক আইচের পরলোকগমন। গণতান্ত্রিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামের ১৪ বছরে নাগরিক ঐক্য: মোস্তানছিরুল হক চৌধুরী সামাজিক মাধ্যমে অভিযোগ, কনস্যুলেট বলছে ‘মিথ্যা ও বানোয়াট’ পটিয়া আমির ভান্ডার দরবার শরীফে হাজী মোহাম্মদ আবুল বশর সি,আই,পির পক্ষে অনুদান প্রদান

চট্টগ্রামের বাকলিয়ায় প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার যুবক

  • সময় রবিবার, ৩১ মে, ২০২৬
  • ১১৮ পঠিত

 

মো: মনিরুল ইসলাম রিয়াদ
স্টাফ রিপোর্টার

নগরের বাকলিয়ায় শারীরিকভাবে প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত মো. জামাল (৪০) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৩০ মে) দুপুরে ভিকটিমের মা বাসায় না থাকার সুযোগে মাদকমিশ্রিত জুস খাইয়ে কিশোরীকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ উঠে। ঘটনা জানাজানি হলে রোববার (৩১ মে) বিকেলে চাক্তাই ভেড়া মার্কেটে এলাকায় অভিযুক্ত ব্যক্তিকে পুলিশের কাছে হস্তান্তর করে স্থানীয় জনতা

আটক জামাল ওই কিশোরীর প্রতিবেশী। জামাল ভোলা জেলার শশিভূষণ থানার চরফকিরহাট গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

জানা যায়, ঘটনার খবর পাওয়ার পরপরই অভিযুক্তকে পুলিশ আটক করে। তবে তাকে থানায় নিয়ে যাওয়ার সময় বিক্ষুব্ধ জনতা অভিযুক্তের শাস্তির দাবিতে বিক্ষোভ শুরু করে।

একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে। সড়কে ভাঙচুরের ঘটনাও ঘটে।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, শারীরিকভাবে বিশেষ চাহিদাসম্পন্ন ওই কিশোরীর ধর্ষণের ঘটনা জানাজানি হলে রোববার বিকেলে স্থানীয় জনতা অভিযুক্ত যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। ভিকটিমকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট