1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
“চট্টগ্রাম ক্ল্যাসিক্যাল মিউজিক ইন্সটিটিউট” আয়োজিত – শ্রোতার আসরে। পটিয়া রেলওয়ে স্টেশনে যাত্রীসেবার মান বৃদ্ধি, জনমনে ফিরেছে স্বস্তি আতংকে এলাকাবাসী পটিয়ায় দিনে দুপুরে শিক্ষা প্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরি লায়ন্স ক্লাব অব চিটাগাং প্রগ্রেসিভ স্টারের উদ্যোগে চক্ষু শিবির সভাপতি মাহফুজুর রহমান এবং সাধারণ সম্পাদক রবিউল আলম চন্দনাইশ সাতবাড়ীয়া নাজিরহাট ব্যবসায়ী উন্নয়ন সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত কোরআনের আলো ছড়িয়ে দেওয়াই লক্ষ্য, এগিয়ে যাচ্ছে মনির আহমদ ফাউন্ডেশন রাউজানে সুদর্শন মহাবিহারে প্রবারণা ও কঠিন চীবর দানোৎসব উদযাপন পরিষদ গঠন পটিয়া হাসপাতাল আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী ১৫১ শয্যায় উন্নীত করার উদ্যোগ, জনবল-ওষুধ সংকট নিরসনের আশ্বাস প্রত্যয়ের বিশেষ সাংস্কৃতিক আয়োজন “আনন্দলোকে মঙ্গলালোকে” অনুষ্ঠিত  বোয়ালখালীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৬ পরিবারের পাশে আজিজুল হক

” উপকূল সাংস্কৃতিক ফোরামের ” উদ্দ্যোগে সম্মাননা প্রদান ও আলোচনা সভা সম্পন্ন।

  • সময় শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ২২৮ পঠিত

 

আ‌মিনুল হক রিপন, চট্টগ্রামঃ

গত ২৬ শে জুন রোজ শুক্রবার চট্টগ্রামস্থ একটি অভিজাত রেস্তোরা উপকূল সাংস্কৃতিক ফোরাম চট্টগ্রাম কর্তৃক আয়োজিত সম্মাননা প্রদান ও এক আলোচনা সভা সম্পন্ন হয়।
উপকূল সভাপতি গীতিকার ও আবৃত্তি শিল্পী মোহাম্মদ এনায়েত হোসাইন পলাশের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইফুল্লাহ মিনারের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা লেখক ও সমাজ চিন্তক মোঃ কামরুল ইসলাম। এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা আবুল কালাম আজাদ।কার্যনির্বাহী
কমিটির মধ্যে উপস্থিত ছিলেন,মাহমুদুল হাসান তিতাস,
তনু চৌধুরী,সুলতান খন্দকার,মোঃ আমিনুল হক রিপন
মোঃ সবুজ মিয়া,মোঃ দিদারুল ইসলাম, শিমুল দাস ও
মোঃ শহীদুল্লাহ সহ প্রমুখ।
আগামী ২৫ শে জুলাই ২০২৬ রোজ শানিবার চট্টগ্রাম
থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে ” উপকূল স্টার এওয়ার্ড,গুণীজন সংবর্ধনা,সংগঠনের নতুন কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠান বাস্তবায়নে আহবায়ক কমিটি গঠন করা হয়।
এতে সংগঠনের সভাপতি মোঃএনায়েত হোসেন পলাশ ও সাধারণ সম্পাদক সাইফুল্লাহ মিনারকে আনুষ্ঠানিক ভাবে সম্মাননা প্রদান করা হয়।
মোঃ কামরুল ইসলাম বলেন, সফলতা ও ব্যর্থতা একে অপরের বিপরীতে অবস্থান করে। কেউ খুব কম সময়ে সফলতা পেয়ে যায়, আবার অনেকে কঠোর পরিশ্রম করেও সফল হতে পারে না।
জীবনে সফল হতে হলে প্রয়োজন হয় বারবার হেরে গিয়েও ফিরে আসা।
হাল না ছেড়ে, একাগ্রতা ও অধ্যবসায় দিয়ে মানুষ এক সময় মহামূল্যবান সফলতার দেখা পায়।তিনি বলেন রবার্ট ব্রুস বারবার পরাজিত হয়েও গুহার মধ্যে মাক ড়সার জাল বেয়ে উপরে উঠার দৃঢ়তা দেখে অনুপ্রাণিত হন। সপ্তমবারের চেষ্টায় তিনি সফলভাবে রাজ্য দখল করেন। তাই কোনো ব্যর্থতার পর নিরাশ না হয়ে লেগে থাকতে হবে। সকল হীণমন্যতা দুর করে মানবিক মানুষ হয়ে পরনিন্দা পরিহার করে মানুষ যদি মানুষের কথা ভাবে তখন সে প্রকৃত মানুষ হয়ে উঠে।সেই মানুষের যে কোন সম্মাননা তাকে আগামীতে আরও ভালো কাজ করার ও অনুপ্রেরণা যোগায় কেননা সম্মান এমন এক মূল্যবান সম্পদ যা অর্জন করতে সময় লাগে, কিন্তু হারাতে এক মুহূর্ত লাগে না।। আমাদের জীবনে নানান সফলতা, সম্পর্ক এবং শান্তির অন্যতম ভিত্তি হলো পারস্পরিক সহমর্মিতা,একে অপরের প্রতি সম্মানবোধ।
সমাজে এক শ্রেনীর মানুষ নিজের ব্যর্থতায় অন্য জনের
সফলতায় বিরক্তিবোধ করে এমনকি নানান অপপ্রচার করে। সমস্থ অপতৎপরতা ভেদ করে সমাজ উন্নয়নে
সবাইকে এগিয়ে আসতে হবে।
তিনি এই সুন্দর আয়োজনের জন্য সকলকে ধন্যবাদ জানান।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট