1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
লায়ন্স ক্লাব অব চিটাগং প্রগ্রেসিভ ওয়েস্ট’র ২০২৬-২৭ সেবাবর্ষের কমিটি গঠন কনজিউমার রাইটস বাংলাদেশ (সিআরবি)-এর কেন্দ্রীয় জাতীয় প্রোগ্রাম সমন্বয়ক হলেন সংগঠক মোহাম্মদ আলী শিশু মৃত্যুতে আমাদের কোনো দায় নেই:- সাজিনাজ হসপিটাল কর্তৃপক্ষ হৃদরোগে আক্রান্ত হয়ে পটিয়ার মানবিক চিকিৎসক ডা. পুলক আইচের পরলোকগমন। গণতান্ত্রিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামের ১৪ বছরে নাগরিক ঐক্য: মোস্তানছিরুল হক চৌধুরী সামাজিক মাধ্যমে অভিযোগ, কনস্যুলেট বলছে ‘মিথ্যা ও বানোয়াট’ পটিয়া আমির ভান্ডার দরবার শরীফে হাজী মোহাম্মদ আবুল বশর সি,আই,পির পক্ষে অনুদান প্রদান আন্তর্জাতিক বিশ্বতানের উদ্যোগে চট্টগ্রামে বাবা দিবস ও ফল উৎসব অনুষ্ঠিত। এক হাত-এক পা হারিয়ে লড়াই,মৃত্যুর পর চার কন্যাসন্তান নিয়ে অসহায় পরিবার। জায়ান হত্যার বিচার দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন, আবেগঘন বক্তব্যে কাঁদালেন মা।

কনজিউমার রাইটস বাংলাদেশ (সিআরবি)-এর কেন্দ্রীয় জাতীয় প্রোগ্রাম সমন্বয়ক হলেন সংগঠক মোহাম্মদ আলী

  • সময় শুক্রবার, ২৬ জুন, ২০২৬
  • ৩০ পঠিত

 

চট্টগ্রাম, ২৫ জুন ২০২৬: ভোক্তা অধিকার সংরক্ষণ ও সচেতনতা বৃদ্ধিতে কাজ করা দেশের অন্যতম সংগঠন কনজিউমার রাইটস বাংলাদেশ (সিআরবি)-এর কেন্দ্রীয় কমিটি ২০২৬-২০২৯ মেয়াদের জন্য সংগঠক মোহাম্মদ আলী-কে জাতীয় প্রোগ্রাম সমন্বয়ক হিসেবে মনোনীত করেছে।

সিআরবির কেন্দ্রীয় কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী জাতীয় পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম সমন্বয়, ভোক্তা অধিকার আন্দোলনকে আরও গতিশীল করা এবং দেশব্যাপী বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে তাকে এ গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করা হয়েছে।

গত ২৫ জুন ২০২৬, বৃহস্পতিবার সিআরবির মহাসচিব ডিজাইনার কে.জি.এম সবুজ স্বাক্ষরিত অফিসিয়াল প্যাডে মোহাম্মদ আলীর হাতে মনোনয়নপত্র প্রদান করা হয়।

মোহাম্মদ আলী দীর্ঘদিন ধরে সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত। তিনি ২০১৪ থেকে ২০১৯ সাল পর্যন্ত সিআরবির কেন্দ্রীয় দপ্তরে প্রশাসনিক দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি সংগঠনটির কনজিউমার অ্যাক্টিভিস্ট হিসেবে কাজ করার অভিজ্ঞতা অর্জন করেছেন।

বর্তমানে তিনি এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন-এর প্রতিষ্ঠাতা ও মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। নারী ও শিশু অধিকার, মানবিক সহায়তা এবং সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে তার অবদান বিভিন্ন মহলে প্রশংসিত হয়েছে।

সিআরবির নেতৃবৃন্দ আশা প্রকাশ করেছেন, মোহাম্মদ আলীর নেতৃত্বে সংগঠনের জাতীয় কার্যক্রম আরও গতিশীল হবে এবং ভোক্তা অধিকার রক্ষার আন্দোলন নতুন গতি পাবে।

নবনির্বাচিত জাতীয় প্রোগ্রাম সমন্বয়ক মোহাম্মদ আলী তার প্রতি আস্থা রাখার জন্য সিআরবির কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট