1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
লায়ন্স ক্লাব অব চিটাগং প্রগ্রেসিভ ওয়েস্ট’র ২০২৬-২৭ সেবাবর্ষের কমিটি গঠন কনজিউমার রাইটস বাংলাদেশ (সিআরবি)-এর কেন্দ্রীয় জাতীয় প্রোগ্রাম সমন্বয়ক হলেন সংগঠক মোহাম্মদ আলী শিশু মৃত্যুতে আমাদের কোনো দায় নেই:- সাজিনাজ হসপিটাল কর্তৃপক্ষ হৃদরোগে আক্রান্ত হয়ে পটিয়ার মানবিক চিকিৎসক ডা. পুলক আইচের পরলোকগমন। গণতান্ত্রিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামের ১৪ বছরে নাগরিক ঐক্য: মোস্তানছিরুল হক চৌধুরী সামাজিক মাধ্যমে অভিযোগ, কনস্যুলেট বলছে ‘মিথ্যা ও বানোয়াট’ পটিয়া আমির ভান্ডার দরবার শরীফে হাজী মোহাম্মদ আবুল বশর সি,আই,পির পক্ষে অনুদান প্রদান আন্তর্জাতিক বিশ্বতানের উদ্যোগে চট্টগ্রামে বাবা দিবস ও ফল উৎসব অনুষ্ঠিত। এক হাত-এক পা হারিয়ে লড়াই,মৃত্যুর পর চার কন্যাসন্তান নিয়ে অসহায় পরিবার। জায়ান হত্যার বিচার দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন, আবেগঘন বক্তব্যে কাঁদালেন মা।

চট্টগ্রামের মদুনাঘাটে চলন্ত গাড়িতে গুলি বর্ষণ, বিএনপি নেতা নিহত

  • সময় মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ২৩৭ পঠিত

মোহাম্মদ আরমান চৌধুরীঃ
চট্টগ্রামের মদুনাঘাট এলাকায় চলন্ত গাড়িতে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে এক বিএনপি নেতা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন। নিহতের নাম আবদুল হাকিম, তিনি রাউজান উপজেলা বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন।

মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে হালদা নদীর মদুনাঘাট সেতুর অদূরে এ হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, সাদা রঙের একটি প্রাইভেটকারে থাকা বিএনপি নেতাদের লক্ষ্য করে হঠাৎ করে একদল সশস্ত্র দুর্বৃত্ত গুলি চালায়। এতে ঘটনাস্থলেই আবদুল হাকিম মারা যান। গুলিবিদ্ধ দুজনকে স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নিহত ও আহত ব্যক্তিরা বিএনপি নেতা গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী। হামলাকারীরা দলের আরেক প্রভাবশালী নেতা ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা গোলাম আকবর খন্দকারের সমর্থক হতে পারেন বলে স’ন্দে’হ করা হচ্ছে।

তবে পুলিশ এখনো হামলাকারীদের পরিচয় নিশ্চিত করতে পারেনি। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং হা’ম’লা’কা’রী’দের শনাক্তে কাজ করছে গোয়েন্দা সংস্থা।

এ হামলার পেছনে রাজনৈতিক শত্রুতার ইঙ্গিত রয়েছে বলে মনে করছেন স্থানীয়রা। এর আগে, গত জুলাই মাসে রাউজানের সত্তারহাট এলাকায় গিয়াস কাদের ও গোলাম আকবরের সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হন। সে ঘটনায় ছররা গুলিতে আহত হন খোদ গোলাম আকবর খন্দকারও।

ওই ঘটনার পর কেন্দ্রীয় বিএনপি চট্টগ্রাম উত্তর জেলা কমিটি বিলুপ্ত করে।

এ বিষয়ে এখনো বিএনপির কেন্দ্রীয় কিংবা স্থানীয় নেতাদের কাছ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে রাজনৈতিক সহিংসতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সচেতন মহল।

পুলিশ বলছে, “ঘটনার তদন্ত শুরু হয়েছে। দ্রুত সময়ের মধ্যেই হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।”

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট